কক্সবাজারের উখিয়া সীমান্তবর্তী বালুখালী এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সাদেক (২৫) নামে এক রোহিঙ্গা আহত হয়েছেন। গতকাল সকালে এ ঘটনা ঘটে। তিনি বশির আহমেদের ছেলে এবং উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০ এর বাসিন্দা।
জানা যায়, বিআরএম-২১ পয়েন্টের দক্ষিণে এবং মাস্টারকাঠি পোস্টের উত্তরে শূন্য লাইন থেকে আনুমানিক ১৫০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে ল্যান্ডমাইনটির বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে সাদেকের বাঁ পায়ের গোড়ালি উড়ে গেছে। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।