পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বা এসআইআর একটা বড় স্ক্যাম (দুর্নীতি)। বিজেপিকে ক্ষমতায় আনার জন্যই এটা করা হয়েছে। এ প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে ৯০ লাখ মানুষের নাম কেটে দেওয়া হয়েছে, যার মধ্যে আছেন ৬০ লাখ হিন্দু, ৩০ লাখ মুসলিম।
গতকাল পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িতে দলীয় প্রার্থীদের নির্বাচনি প্রচারণায় উপস্থিত থেকে তিনি এ কথা বলেন। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগেই শুরু হয়ছিল ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বা এসআইআর। নির্বাচন কমিশনের বক্তব্য ছিল ভুয়া ভোটার, মৃত ভোটার বাদ দিয়ে স্বচ্ছ ভোটার তালিকা করতেই এটা শুরু করা হয়। সে অনুযায়ী যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তাতে ৯০ লাখের বেশি ভোটারের নাম বাদ গেছে।