নেত্রকোনার মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের এক নার্সের হাত-পায়ের রগ কেটে দিয়েছেন তাঁর স্বামী। গতকাল সকালে উপজেলার বাড়িভাদেরা গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনায় অভিযুক্ত আরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ। তার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। তিনি ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে কাজ করেন। আহত মারুফার বাবার বাড়ি মদন উপজেলায়। জানা গেছে, প্রায় ১০ বছর আগে আরিফুল ও মারুফার বিয়ে হয়। ৫ মাস আগে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে যোগ দেন মারুফা। এরপর তারা উপজেলার বাড়িভাদেরা গ্রামে একটি ভাড়া বাসায় ওঠেন। তাঁদের সাত বছর বয়সি একটি কন্যাসন্তান আছে। কয়েক মাস ধরে চলা কলহের জের ধরে গতকাল মারুফার হাত ও পায়ের রগ কেটে দেন আরিফুল। স্থানীয়রা মারুফাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আরিফুল ইসলাম বলেন, কলেজ থেকে শুরু করে এই পর্যন্ত মারুফাকে আমি লেখাপড়া করিয়েছি। কিন্তু চাকরি পাওয়ার পর থেকে তিনি আমার সঙ্গে খারাপ আচরণ করেন। দিনদিন আমার ওপর তার নির্যাতনের মাত্রা বেড়েই যাচ্ছে। নির্যাতনে অতিষ্ঠ হয়ে তাকে আঘাত করেছি। নাম প্রকাশে অনিচ্ছুক মারুফার এক সহকর্মী বলেন, মারুফার স্বামী তার চাকরি করা পছন্দ করতেন না। মদন থানার ওসি হাসনাত জামান বলেন, আরিফুলকে হেফাজতে রাখা হয়েছে। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- ইরান নিয়ে ট্রাম্পের নরম সুর, চুক্তি হলে মানবে কি ইসরায়েল?
- অনার্স পড়ুয়াদের বৃত্তি দিচ্ছে সরকার, আবেদন শুরু
- ‘মার্কিন আগ্রাসন’ আতঙ্কে যুদ্ধ প্রস্তুতি শুরু কিউবার
- বিড়াল রহস্য: সাত বছরে পাঁচ প্রধানমন্ত্রী, ব্রিটেনে কি শাসন করা অসম্ভব হয়ে পড়েছে
- ডাইভিংয়ে নেমে নিখোঁজ ৫ ইতালীয় পর্যটক, খুঁজতে গিয়ে প্রাণ গেল ডুবুরির
- বিশ্বকাপ ২০২৬ এর অফিসিয়াল গান ‘ডাই ডাই’, একসঙ্গে শাকিরা ও বার্না বয়
- ২০২৬ বিশ্বকাপ স্কোয়াড: দেখে নিন অংশগ্রহণকারী প্রতিটি দলের পূর্ণাঙ্গ খেলোয়াড় তালিকা!
- আবারও যুদ্ধের পথে ইরান, যুক্তরাষ্ট্রকে দিল স্পষ্ট বার্তা
- হঠাৎ কালবৈশাখীর মতো পরিস্থিতি, আবহাওয়া অফিসের জরুরি বার্তা
- হরমুজ প্রণালি নিয়ে আমেরিকার খসড়া প্রস্তাব ‘সঠিক নয়’: রাশিয়া
- ইসরায়েলের অপরাধ ঢাকতে মানবাধিকারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র: ইরান
- ঈদের আগে রফতানি খাতে ৩১০০ কোটি টাকা ছাড়
- ফুটপাতে পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়ে ছুরি নিয়ে তাড়া, চালক গ্রেফতার
- ব্যবসায় বড় বাধা আমলাতন্ত্র
- সাত পাসপোর্টসহ লালমনিরহাট সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সাব্বির আটক
- কেইনের হ্যাটট্রিকে শেষ ম্যাচে বায়ার্নের বড় জয়
- বিশাল ছাড়ে বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব কিনল চীন
- ৮ বছর পর একজন প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী
- দুই মাসের মধ্যে প্রবাসী কার্ড দেওয়া হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
- লন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দিলেন স্বামী
নেত্রকোনা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
সাত পাসপোর্টসহ লালমনিরহাট সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সাব্বির আটক
১১ ঘণ্টা আগে | দেশগ্রাম
২০২৬ বিশ্বকাপ স্কোয়াড: দেখে নিন অংশগ্রহণকারী প্রতিটি দলের পূর্ণাঙ্গ খেলোয়াড় তালিকা!
২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
বিশ্বকাপের মাঝেই মুখোমুখি মেসি-রোনালদো! অবিশ্বাস্য এই সমীকরণ কীভাবে সম্ভব?
২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে