রাজধানীর মোহাম্মদপুরে আসাদুল ইসলাম ওরফে লম্বু আসাদুলকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে সাবেক যুবদল নেতা আক্তার, মুন্না, নয়ন ও মিরাজকে গ্রেপ্তার করে পুলিশ এবং আসাদুল ও শাওনকে গ্রেপ্তার করে র্যাব। বন্ধুত্ব, মাদক কারবার ও পূর্বশত্রুতার জের ধরে আসাদুলকে হত্যা করতে পারে বলে পরিবার, স্থানীয় বাসিন্দা ও পুলিশের বক্তব্যে উঠে আসে। তদন্তসংশ্লিষ্টরা বলছেন, নিহত আসাদুল স্থানীয়ভাবে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। আর এই মাদক কারবার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে। বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের রায়েরবাজার সাদেক খান পাম্পসংলগ্ন ইটখোলা এলাকায় লম্বু আসাদুলকে কুপিয়ে হত্যা করা হয়। স্থানীয়রা বলছেন, রায়েরবাজার এলাকাজুড়ে মাদক সাম্রাজ্য গড়ে উঠেছে। মাদকের এই সাম্রাজ্য ধরে রাখতে স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীরা কিশোর গ্যাং বাহিনী গড়ে তুলেছে। এলাকাজুড়ে ছড়িয়ে থাকা ভয়ংকর কিশোর গ্যাং সদস্যরা প্রতিদিনই কাউকে না কাউকে আধিপত্য বিরোধের জের ধরে কুপিয়ে মারাত্মক জখম কিংবা হত্যা করছে। কিশোর গ্যাংয়ের এসব সদস্য দিনের বেলায় এক পেশায় নিয়োজিত থাকে, কিন্তু রাত নামতেই তারা ভয়ংকর রূপ ধারণ করে। এরা সবাই নির্দিষ্ট এলাকায় জড়ো হয়। পরে টার্গেট খুঁজতে থাকে। সুযোগ বুঝে অপরাধ কার্যক্রম শেষ করে যে যার অবস্থানে চলে যায়। এদের সঙ্গে প্রশাসনের কিছু কিছু লোকের যোগাযোগ থাকায় অপরাধ করেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। আসাদুলের বাবা আবদুল জলিল বলেন, আমার ছেলে প্রায় এক মাস ধরে বাসা থেকে বের হতো না। কেমন যেন একটা ভয়ে থাকত। তাকে বিয়ে করানোর পর এক বছরের বাচ্চা রেখে তার স্ত্রী ছেড়ে চলে যায়। এরপর থেকে সেই বাচ্চা আমরা লালনপালন করছি। তার স্ত্রী তাকে ছেড়ে যাওয়ার পর থেকে সে ভিন্ন রকম হয়ে গেছে। তাকে যেদিন হত্যা করা হয়, ওই দিন রাতে তার ঘনিষ্ঠ বন্ধু অলিল তাকে বাসা থেকে ফোনে ডেকে নিয়ে যায়। অনেকক্ষণ পর আমি আসাদুলকে ফোন দিই। সে তখন আমাকে বলে, আমার আসতে একটু দেরি হবে। এর কয়েক ঘণ্টা পরই খবর পাই, আসাদুলকে কারা যেন কুপিয়ে হত্যা করেছে। তিনি আরও বলেন, আমার ছেলেকে হত্যার সঙ্গে তার ঘনিষ্ঠ বন্ধুরাই জড়িত। কীভাবে বন্ধুরা মিলে আমার ছেলেকে হত্যা করল, আমি এর বিচার চাই। আসাদুলের বোন জান্নাতুল ফেরদৌসী প্রিয়া বলেন, ওসমান, আক্তারসহ অন্যরা আমার ভাইকে মাদক বিক্রির জন্য বলত। কারণ, সে মাঝেমধ্যে মাদক সেবন করত। এ নিয়ে আমার ভাইয়ের সঙ্গে ওসমানের বেশ কয়েকবার বাগবিতণ্ডা হয়। মাদক বিক্রি না করায় পূর্বশত্রুতার জের ধরে আমার ভাইকে তারা হত্যা করেছে। জানা গেছে, আক্তার গ্রুপের একজনকে আসাদুল কুপিয়ে আহত করেছিল, এরপর থেকেই আসাদুলকে তারা টার্গেটে রেখেছিল। পুলিশ বলছে, আসাদুলের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক মাদক ও ছিনতাই মামলা রয়েছে। সে মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাং বাহিনী চার্লি গ্রুপের মূলহোতা। তার নেতৃত্বে বেড়িবাঁধ এলাকায় মাদক বিক্রি ও ছিনতাই করা হতো। এর আগে, স্থানীয় আরেক কিশোর গ্যাং লিডার আক্তার কোনো টাকা না দিয়ে আসাদুলের কাছ থেকে মাদক নিয়ে যেত। এ নিয়ে আসাদুল, আক্তার ও ওসমানের মধ্যে মারামারি হয়। ওই সময়ে আক্তার গ্রুপের এক সদস্যকে আসাদুল কুপিয়ে আহত করে। এ ঘটনার পর থেকে তাদের মধ্যে শত্রুতা তৈরি হয়। এ ঘটনাকে কেন্দ্র করেই আসাদুলকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি জুয়েল রানা বলেন, আসাদুল হত্যাকাণ্ডের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নিহতের মা অনজু আক্তার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন। ওই মামলায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন- আক্তার হোসেন, মুন্না, মিরাজ ফকির, নয়ন ওরফে খোকন, আসাদুল ইসলাম, শাওন, মিঠু, অলিউর ও রহিম। এদের মধ্যে আক্তার, মুন্না, মিরাজ, নয়ন, আসাদুল ও শাওনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। জানা গেছে, মাদক ও ছিনতাইকে কেন্দ্র করে ৩৪ নম্বর ওয়ার্ডের সাবেক যুবদল নেতা আক্তারের সঙ্গে আসাদুলের ব্যক্তিগত দ্বন্দ্ব তৈরি হয়। সেই দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা।
শিরোনাম
- সৌদি আরব পৌঁছেছেন ৫৭ হাজার ৫২৬ জন হজযাত্রী
- সংস্কৃতি কেবল বিনোদনের অনুষঙ্গ নয়, জাতির আত্মপরিচয়: সংস্কৃতিমন্ত্রী
- স্কুলের পাশাপাশি সন্তানদের খেলার মাঠেও সময় দিন: বিদ্যুৎমন্ত্রী
- জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই
- দালালের দৌরাত্ম্য ঠেকাতে নিয়মিত তদারকি করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
- ইরানি তেল আমদানিকারক চীনা কোম্পানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত ট্রাম্পের
- ঈদের আগে একদিনের সরকারি ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
- আওয়ামী লীগ আমলে সংখ্যালঘুদের ওপর জুলুম হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা
- রাজশাহী বিভাগে ইন্টারনেট সেবায় নতুন সম্ভাবনার আশা
- যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে চীনের কূটনৈতিক উদ্যোগকে স্বাগত জানাল তেহরান
- পুতিন-শি বৈঠকে গুরুত্ব পাচ্ছে ট্রাম্পের চীন সফর
- যুদ্ধের ময়দান নয়, এবার খামারে নজর কাড়ছে ‘ট্রাম্প-নেতানিয়াহু’
- মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেফতার
- মাদারীপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা
- ভয়াবহ খাদ্য সংকটে জর্জরিত সুদান, বাস্তুচ্যুত কোটি মানুষ
- জাতীয় চিড়িয়াখানা আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
- নিউজিল্যান্ডের বিরুদ্ধে নতুন কম্বিনেশনে মাঠে নামছে ইংল্যান্ড
- নবীনগরে বাড়ছে ওকিনাওয়া মিষ্টি আলুর আবাদ ও চাহিদা
- কুলিয়ারচরে গ্রামের নাম পরিবর্তনের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
- বান্দরবানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
মোহাম্মদপুরে লম্বু আসাদুল হত্যা
নেপথ্যে মাদকের দ্বন্দ্ব
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর