বুকভরা স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমানো ৩৪ প্রবাসীর নিথর দেহ দেশে ফিরেছে। গতকাল ভিন্ন ভিন্ন ফ্লাইটে কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়া থেকে এসব লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক এসব তথ্য নিশ্চিত করেছে।
প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী, কুয়েত থেকে এসেছে ৩০ প্রবাসীর লাশ। গতকাল সন্ধ্যায় কুয়েত এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে লাশগুলো আসে। লিবিয়া ও মালয়েশিয়া থেকে আসে দুটি করে লাশ। প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বেশ কয়েকবার কুয়েতের ফ্লাইট বাতিল হয়েছে। এসব প্রবাসীর লাশ ওইসব ফ্লাইটে দেশে আসার কথা ছিল। পরে চার্টার্ড ফ্লাইটে এসব প্রবাসীর লাশ দেশের আনার ব্যবস্থা করা হয়েছে।