রাজধানীর সাভারে ট্রলারচালককে হত্যার ঘটনায় করা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সপ্তম আদালতের বিচারক আবদুল্লাহ আল মাসুদ এ রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন আবদুল মান্নান এবং চাঁন মিয়া ওরফে মারুফ।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ২৬ জুলাই আমিনবাজার এলাকার ট্রলারচালক মর্তুজা আলী ডিজেল কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। ৩০ জুলাই শ্যামলাসি হাওড়ের কচুরিপানার ও চাঁন মিয়া নিহতের ট্রলারটি ভাড়া করে দক্ষিণ দিকে নিয়ে যান।
পথিমধ্যে তারা তাকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে পানিতে ফেলে দেন।
পরে পুলিশ তাদের গ্রেপ্তার এবং ট্রলারটি উদ্ধার করে।