রাজবাড়ীর গোয়ালন্দে ২৫ কেজির একটি কাতলা মাছ ৫৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া ফেরিঘাট-সংলগ্ন আনু খাঁর আড়তে উন্মুক্ত নিলামে মাছটি বিক্রি হয়। নিলাম থেকে ফেরিঘাটের ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ২ হাজার ৩০০ টাকা কেজি দরে মাছটি ক্রয় করেন। এর আগে সকাল ৯টার দিকে পদ্মা-যমুনার মোহনায় স্থানীয় জেলে মুক্তার মণ্ডলের জালে মাছটি ধরা পড়ে। জানা গেছে, গতকাল ভোরে মুক্তার মণ্ডল ও তার সহযোগীরা পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। সকাল ৯টার দিকে জাল তুলতে গেলে বিশাল আকৃতির কাতলা মাছটি আটকা পড়ে। জেলেরা মাছটি বিক্রির জন্য স্থানীয় আড়তে নিয়ে আসেন। সেখানে মাছের ওজন দিলে দেখা যায় ২৫ কেজি। সেখানে উন্মুক্ত নিলাম ২ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৫৭ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি হয়।
মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, উন্মুক্ত নিলাম থেকে ২৫ কেজি ওজনের মাছটি ক্রয় করেছি। কেজিতে সামান্য লাভে মাছটি বিক্রি করে দিয়েছি।