কুষ্টিয়ায় এক পীরকে কুপিয়ে হত্যার পর এবার দৌলতপুরে হজরত শাহ রউফ (রহ.)-এর মাজার শরিফের খাদেম কামাল হোসেনের (৪০) ওপর হামলা চালানো হয়েছে। তাঁকে রক্ষা করতে গিয়ে তাঁর বোন রিতা খাতুনও (৩৫) পিটুনির শিকার হন। শনিবার বিকালে মথুরাপুর বড় বাজার এলাকার দর্গাতলা গ্রামে শাহ রউফ দরগাহের ভিতরে এ ঘটনা ঘটে। আহত ভাইবোন ওই এলাকারই বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছর বৈশাখের ২৯ ও ৩০ এবং ১ জ্যৈষ্ঠ শাহ রউফের মাজারে উরস অনুষ্ঠিত হয়। উরস সামনে রেখে মাজার এলাকায় নানান প্রস্তুতি চলছিল। কামাল হোসেন জানান, তিনি দীর্ঘ চার বছর মাজারের খাদেম হিসেবে দায়িত্ব পালন করছেন। শনিবার তিনি মাজারের ভিতরে রঙের কাজ করছিলেন। এ সময় কয়েক ব্যক্তি সেখানে এসে তাঁর ওপর হামলা চালিয়ে মারধর করতে থাকেন। পাশে থাকা তাঁর বোন রিতা খাতুন এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। কেন এ হামলা সে সম্পর্কে তিনি কিছুই জানেন না। রাতে তিনি দৌলতপুর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’ উল্লেখ্য, ১১ এপ্রিল উপজেলার ফিলিপনগরে কোরআন অবমাননার কথিত অভিযোগ তুলে আবদুর রহমান শামিম নামে এক পীরকে তাঁর আস্তানার ভিতরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকজনকে গ্রেপ্তার করেছে।
শিরোনাম
- সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা
- ছিনতাইকারীর টানাহেঁচড়ার সময় রিকশা থেকে পড়ে নারী আহত, পরে হাসপাতালে মৃত্যু
- ব্যাংকমুখী নয়, গণমানুষের বাজেট ঘোষণা করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
- হঠাৎ কেন বন্ধ হয়েছিল ফেসবুক-মেসেঞ্জার?
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড
- খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে : পানিসম্পদ মন্ত্রী
- কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
- সম্ভাব্য চুক্তির তথ্য ফাঁস, ইরানকে ‘অবিশ্বস্ত’ আখ্যা দিয়ে ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প
- ‘কোনোভাবেই ইরানের অর্থ অবমুক্ত করা যাবে না’, ট্রাম্পকে ইসরায়েলের তীব্র চাপ
- দেশপ্রেমের বড় উদাহরণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: সমাজকল্যাণ মন্ত্রী
- বৃষ্টিমুখর সন্ধ্যায় গজলের সুরে মুগ্ধ কুমিল্লা নগরী
- নিজেকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন : সমাজকল্যাণ মন্ত্রী
- বরিশালে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র্যালি ও মিলনমেলা
- বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী
- বুড়িচংয়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী শিক্ষার্থীদের উদ্ভাবনে নতুন দিগন্ত
- নতুন বাজেট শ্রমিক-কৃষকের পক্ষের : সংস্কৃতিমন্ত্রী
- প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর ও উচ্চাভিলাষী : জামায়াত
- চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা
- ১০ দিনে ঢাকা জেলার সাত থানায় গ্রেফতার সহস্রাধিক: এসপি
- বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাস্তবতাবিবর্জিত : নাহিদ ইসলাম
খুনাখুনি-নৃশংসতা চলছেই
এবার হামলা মাজারের খাদেমের ওপর
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর