রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে ধানমন্ডি থানা পুলিশের একটি দল হামলার শিকার হয়েছে। এ সময় পুলিশের ছোড়া গুলিতে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে আরও দুজনকে আটক করা হয়েছে। গতকাল সকাল ৬টায় মোহাম্মদপুর টাউন হলের পেছনে আজম রোডে এ ঘটনা ঘটে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পুরাতন একটি মামলার তদন্তের সূত্র ধরে গোপন তথ্যের ভিত্তিতে সকাল পৌনে ৬টায় ছিনতাইকারীদের ধরতে ধানমন্ডি থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ছিনতাইকারীরা চায়নিজ কুড়াল, চাপাতি ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করে। আত্মরক্ষার্থে এক পুলিশ সদস্য পিস্তল থেকে দুটি ফাঁকা গুলি ছোড়ে। এর পরও ছিনতাইকারীরা হামলার চেষ্টা অব্যাহত রাখলে ওই পুলিশ সদস্য এক ছিনতাইকারীর পা লক্ষ্য করে গুলি করেন। গুলিবিদ্ধ ছিনতাইকারীর নাম সাকিব। পুলিশি প্রহরায় সোহরাওয়ার্দী হাসপাতালে তার চিকিৎসা চলছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে পলাশ ও বিপ্লব নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্র ধানমন্ডিসহ আশপাশের এলাকায় মোটরসাইকেলে ঘুরে চাপাতি ও ছুরি নিয়ে হামলা চালিয়ে ছিনতাই করে আসছিল। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের কাছ থেকে চায়নিজ কুড়াল, চাপাতি, চাকু ও একটি খেলনা রিভলভার জব্দ করা হয়েছে।
শিরোনাম
- মাইজদী পৌর বাজারে ভেজাল চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা
- নোয়াখালীতে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ২৬
- তালতলীতে বজ্রপাতে কিশোরের মৃত্যু
- মার্চ-এপ্রিলে দেশে ৬০৫ খুন
- মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা, ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান
- বৈশ্বিক সংকটের ধাক্কা খাতুনগঞ্জে
- প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া, সাক্ষাৎকার শেষ না করেই বেরিয়ে গেলেন ট্রাম্প
- আবারও ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি, ভয়ংকর চাপে মানুষ
- হাসপাতাল নিজেই এখন আইসিইউতে : সংসদে সানসিলা জেবরিন
- রামুতে ছেলের গুলিতে আহত বাবার মৃত্যু, পলাতক অভিযুক্ত
- স্ত্রীর সঙ্গে অভিমানের জেরে যুবকের আত্মহত্যা
- রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত
- রাজধানীর মগবাজারে বাসচাপায় ওষুধ ব্যবসায়ীর মৃত্যু
- উচ্চশিক্ষাকে দক্ষতানির্ভর ও কর্মমুখী করতে নতুন শিক্ষাকাঠামোর উদ্যোগ
- অনিবন্ধিত সাংবাদিকরাই সোস্যাল মিডিয়ায় মিসইনফরমেশন উপস্থাপন করেন: তথ্য প্রতিমন্ত্রী
- সীতাকুণ্ডে আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৭ জনের নামে মামলা, গ্রেফতার ৩
- বিশ্বকাপ খেলতে মেক্সিকোয় পৌঁছেছে ইরান ফুটবল দল
- সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৫ মাসে ৩৭২০ কল
- দীর্ঘমেয়াদি গৃহঋণে নতুন উদ্যোগ, ফ্ল্যাট কেনা সহজ হবে মধ্যবিত্তদের
- রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু
ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা, ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান
৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া, সাক্ষাৎকার শেষ না করেই বেরিয়ে গেলেন ট্রাম্প
৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
অনিবন্ধিত সাংবাদিকরাই সোস্যাল মিডিয়ায় মিসইনফরমেশন উপস্থাপন করেন: তথ্য প্রতিমন্ত্রী
৭ ঘণ্টা আগে | জাতীয়