নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে মাইনুল ইসলাম ওরফে মাহিন (২৪) নামের এক জামায়াতে ইসলামীর কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমানউল্ল্যাপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের ছাদু নেতার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মাইনুল ওই গ্রামের আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মাইনুল বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় দুটি সিএনজিচালিত অটোরিকশায় মুখোশধারী ৪-৫ জন সেখানে এসে টর্চলাইটের আলো জ্বালিয়ে মাইনুলকে লক্ষ্য করে গুলি চালায়। প্রথম গুলিটি তার ডান পায়ের হাঁটুতে লাগলে তিনি মাটিতে পড়ে যান। পরে একই স্থানে আরও একটি গুলি করে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা মাইনুলকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুর রহিম বলেন, অজ্ঞাত কয়েকজন আমাদের কর্মী মাইনুলকে গুলি করে পালিয়ে গেছে। এটি রাজনৈতিক প্রতিহিংসার কারণে হতে পারে বলে আমরা ধারণা করছি। বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, আহত যুবক সরাসরি কোনো দলের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত নন। ঘটনার তদন্ত চলছে ও হামলাকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
শিরোনাম
- মাইজদী পৌর বাজারে ভেজাল চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা
- নোয়াখালীতে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ২৬
- তালতলীতে বজ্রপাতে কিশোরের মৃত্যু
- মার্চ-এপ্রিলে দেশে ৬০৫ খুন
- মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা, ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান
- বৈশ্বিক সংকটের ধাক্কা খাতুনগঞ্জে
- প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া, সাক্ষাৎকার শেষ না করেই বেরিয়ে গেলেন ট্রাম্প
- আবারও ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি, ভয়ংকর চাপে মানুষ
- হাসপাতাল নিজেই এখন আইসিইউতে : সংসদে সানসিলা জেবরিন
- রামুতে ছেলের গুলিতে আহত বাবার মৃত্যু, পলাতক অভিযুক্ত
- স্ত্রীর সঙ্গে অভিমানের জেরে যুবকের আত্মহত্যা
- রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত
- রাজধানীর মগবাজারে বাসচাপায় ওষুধ ব্যবসায়ীর মৃত্যু
- উচ্চশিক্ষাকে দক্ষতানির্ভর ও কর্মমুখী করতে নতুন শিক্ষাকাঠামোর উদ্যোগ
- অনিবন্ধিত সাংবাদিকরাই সোস্যাল মিডিয়ায় মিসইনফরমেশন উপস্থাপন করেন: তথ্য প্রতিমন্ত্রী
- সীতাকুণ্ডে আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৭ জনের নামে মামলা, গ্রেফতার ৩
- বিশ্বকাপ খেলতে মেক্সিকোয় পৌঁছেছে ইরান ফুটবল দল
- সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৫ মাসে ৩৭২০ কল
- দীর্ঘমেয়াদি গৃহঋণে নতুন উদ্যোগ, ফ্ল্যাট কেনা সহজ হবে মধ্যবিত্তদের
- রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু
জামায়াত কর্মী গুলিবিদ্ধ নিজ বাড়ির সামনে
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা, ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান
৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া, সাক্ষাৎকার শেষ না করেই বেরিয়ে গেলেন ট্রাম্প
৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
অনিবন্ধিত সাংবাদিকরাই সোস্যাল মিডিয়ায় মিসইনফরমেশন উপস্থাপন করেন: তথ্য প্রতিমন্ত্রী
৭ ঘণ্টা আগে | জাতীয়