কম সময় ও স্বল্প খরচে সবজিতে বিষাক্ত কীটনাশকের উপস্থিতি শনাক্তের নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি)। শেকৃবির গবেষকেরা এমন নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন, যাতে মাত্র ২৫০ টাকায় এবং এক ঘণ্টারও কম সময়ে নিশ্চিত হওয়া যাবে ফসলে বিষ আছে কি না? এতে বর্তমানে প্রচলিত পদ্ধতির তুলনায় খরচ কমবে প্রায় ৪০ গুণ। যা মাঠপর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিতে বড় পরিবর্তন আনবে বলে আশা করছেন সংশ্লিষ্ট গবেষকেরা। রবিবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) কনফারেন্স কক্ষে এই গবেষণার চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করেন গবেষকরা। বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (সাউরেস) অর্থায়নে কৃষি রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. মো. আবদুল কাইউম গবেষণাটি পরিচালিত করেছেন। গবেষকেরা জানান, নতুন এই পদ্ধতিটি মূলত ‘অ্যাসিটাইলকোলিনস্টেরেজ’ নামক একটি এনজাইমের ওপর ভিত্তি করে তৈরি। এটি একটি ‘কালোরিমেট্রিক’ বা বর্ণভিত্তিক পদ্ধতি, যেখানে কীটনাশকের উপস্থিতির ওপর ভিত্তি করে নমুনার রঙের পরিবর্তন ঘটে। যদি পরীক্ষায় দেখা যায়, এনজাইমের কার্যকারিতা ৫০ শতাংশের বেশি বাধাগ্রস্ত হচ্ছে, তবে বুঝতে হবে ওই সবজি বা পানিতে কীটনাশকের উপস্থিতি আছে যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। গবেষণায় দেখা গেছে, প্রচলিত পদ্ধতিতে (জিসি-এমএস বা এলসি-এমএস) প্রতিটি নমুনা পরীক্ষায় যেখানে ৬ থেকে ১০ হাজার টাকা খরচ হয়, সেখানে এই পদ্ধতিতে খরচ হবে মাত্র ২০০ থেকে ২৫০ টাকা। সময় লাগবে মাত্র ৪০ থেকে ৬০ মিনিট। ল্যাবরেটরির পরীক্ষায় এ পদ্ধতির নির্ভুলতার মাত্রা বৈজ্ঞানিকভাবে অত্যন্ত উচ্চমানের বলে প্রমাণিত হয়েছে। গবেষণা প্রকল্পের প্রধান গবেষক ও কৃষি রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. মো. আবদুল কাইউম জানান, তাঁরা টম্যাটো, বেগুন, পালং শাক, করলা, শসা ও বাঁধাকপিসহ বিভিন্ন সবজি এবং সেচের পানি ও পুকুরের পানির নমুনায় সফলভাবে এ পদ্ধতি প্রয়োগ করেছেন। তিনি বলেন, ‘বর্তমানে প্রচলিত পদ্ধতিগুলো ব্যয়বহুল হওয়ায় সাধারণের নাগালের বাইরে। আমাদের এই পদ্ধতিটি সহজে বহনযোগ্য। ভবিষ্যতে আমরা এটিকে একটি ‘র্যাপিড ডিটেকশন কিট’ (আরডিকে) ও কাগজের স্ট্রিপে (পেপার-বেসড) রূপান্তরের কাজ করছি, যাতে কৃষক বা সাধারণ মানুষ নিজেই খাবারের নিরাপত্তা যাচাই করতে পারেন।’ সাউরেস পরিচালক অধ্যাপক ড. এফ এম আমিনুজ্জামান বলেন, ‘অর্গানোফসফরাস জাতীয় কীটনাশক জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটি মানুষের স্নায়ুতন্ত্র, লিভার ও কিডনির ক্ষতি করে। এই পদ্ধতি ব্যবহার করে মাঠপর্যায়ে নিয়মিত নজরদারি নিশ্চিত করা গেলে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বহুগুণ বাড়বে।’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল লতিফ এই উদ্ভাবনকে যুগান্তকারী উল্লেখ করে বলেন, ‘এটি একটি অত্যন্ত সময়োপযোগী গবেষণা। মাঠপর্যায়ে এর সফল প্রয়োগ কেবল নিরাপদ খাদ্য ব্যবস্থাই নিশ্চিত করবে না, বরং সরকারি পর্যায়ে কার্যকর কীটনাশক নীতিমালা প্রণয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
শিরোনাম
- মানুষের জীবনমান উন্নয়নই এবারের বাজেটের মূল লক্ষ্য : আমানউল্লাহ আমান
- সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা
- ছিনতাইকারীর টানাহেঁচড়ার সময় রিকশা থেকে পড়ে নারী আহত, পরে হাসপাতালে মৃত্যু
- ব্যাংকমুখী নয়, গণমানুষের বাজেট ঘোষণা করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
- হঠাৎ কেন বন্ধ হয়েছিল ফেসবুক-মেসেঞ্জার?
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড
- খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে : পানিসম্পদ মন্ত্রী
- কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
- সম্ভাব্য চুক্তির তথ্য ফাঁস, ইরানকে ‘অবিশ্বস্ত’ আখ্যা দিয়ে ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প
- ‘কোনোভাবেই ইরানের অর্থ অবমুক্ত করা যাবে না’, ট্রাম্পকে ইসরায়েলের তীব্র চাপ
- দেশপ্রেমের বড় উদাহরণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: সমাজকল্যাণ মন্ত্রী
- বৃষ্টিমুখর সন্ধ্যায় গজলের সুরে মুগ্ধ কুমিল্লা নগরী
- নিজেকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন : সমাজকল্যাণ মন্ত্রী
- বরিশালে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র্যালি ও মিলনমেলা
- বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী
- বুড়িচংয়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী শিক্ষার্থীদের উদ্ভাবনে নতুন দিগন্ত
- নতুন বাজেট শ্রমিক-কৃষকের পক্ষের : সংস্কৃতিমন্ত্রী
- প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর ও উচ্চাভিলাষী : জামায়াত
- চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা
- ১০ দিনে ঢাকা জেলার সাত থানায় গ্রেফতার সহস্রাধিক: এসপি
২৫০ টাকায় শনাক্ত করা যাবে সবজিতে বিষাক্তের মাত্রা
তাসনিম আহমেদ, শেকৃবি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর