রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর এলাকায় চুরির অভিযোগে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রবিবার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি এক যুবককে মারধর করছেন। এ সময় ওই যুবককে ‘হৃদয় ভাইয়া’ বলে চিৎকার করতে শোনা যায়। স্থানীয়দের দাবি, মারধরে অংশ নেওয়া ব্যক্তিদের একজনের নাম মানিক। অন্যদের পরিচয় জানা যায়নি। মারধরের শিকার যুবকের নাম তুষার। তিনি রাজশাহী নগরীর কাজলা এলাকার নাজিরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, চুরির অভিযোগে তুষারকে আটক করে গাছের সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতন করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি অনেকের নজরে আসে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নির্যাতিত যুবককে গাছের সঙ্গে বেঁধে দুজন লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করছে। কখনো বাঁশ দিয়ে, কখনোবা মোটা কোনো লাঠি দিয়ে। একটি বাঁশ ভাঙছে তো আরেকটা এনে করছে মারধর। নির্যাতিত ছেলেটির শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ভাঙা হয়েছে প্রায় ছয়-সাতটি লাঠি ও বাঁশ। মারের গতি আর তীব্রতা বেড়েছে প্রতিমুহূর্তেই। স্থানীয়দের দেওয়া তথ্যমতে, মারধর করছিলেন আশিক, মাহিন ও মানিক। ভিডিও ধারণ করছিল হৃদয়। রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) গোলাম কবির বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখেছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তবে থানায় এখনো কেউ অভিযোগ করেনি।’
শিরোনাম
- মাইজদী পৌর বাজারে ভেজাল চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা
- নোয়াখালীতে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ২৬
- তালতলীতে বজ্রপাতে কিশোরের মৃত্যু
- মার্চ-এপ্রিলে দেশে ৬০৫ খুন
- মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা, ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান
- বৈশ্বিক সংকটের ধাক্কা খাতুনগঞ্জে
- প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া, সাক্ষাৎকার শেষ না করেই বেরিয়ে গেলেন ট্রাম্প
- আবারও ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি, ভয়ংকর চাপে মানুষ
- হাসপাতাল নিজেই এখন আইসিইউতে : সংসদে সানসিলা জেবরিন
- রামুতে ছেলের গুলিতে আহত বাবার মৃত্যু, পলাতক অভিযুক্ত
- স্ত্রীর সঙ্গে অভিমানের জেরে যুবকের আত্মহত্যা
- রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত
- রাজধানীর মগবাজারে বাসচাপায় ওষুধ ব্যবসায়ীর মৃত্যু
- উচ্চশিক্ষাকে দক্ষতানির্ভর ও কর্মমুখী করতে নতুন শিক্ষাকাঠামোর উদ্যোগ
- অনিবন্ধিত সাংবাদিকরাই সোস্যাল মিডিয়ায় মিসইনফরমেশন উপস্থাপন করেন: তথ্য প্রতিমন্ত্রী
- সীতাকুণ্ডে আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৭ জনের নামে মামলা, গ্রেফতার ৩
- বিশ্বকাপ খেলতে মেক্সিকোয় পৌঁছেছে ইরান ফুটবল দল
- সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৫ মাসে ৩৭২০ কল
- দীর্ঘমেয়াদি গৃহঋণে নতুন উদ্যোগ, ফ্ল্যাট কেনা সহজ হবে মধ্যবিত্তদের
- রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু
চুরির অভিযোগে যুবককে গাছে বেঁধে মারধর
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা, ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান
৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া, সাক্ষাৎকার শেষ না করেই বেরিয়ে গেলেন ট্রাম্প
৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
অনিবন্ধিত সাংবাদিকরাই সোস্যাল মিডিয়ায় মিসইনফরমেশন উপস্থাপন করেন: তথ্য প্রতিমন্ত্রী
৭ ঘণ্টা আগে | জাতীয়