প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। গতকাল দুপুরে রাজধানীর কড়াইল বস্তিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির এই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা যেন সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের পথে কোনোভাবেই বাধা না হয়। সে জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা ও সব ক্ষেত্রে প্রবেশাধিকার নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন ডা. জুবাইদা রহমান। তিনি জানান, দেশের বাস, ট্রেন ও লঞ্চে প্রতিবন্ধীদের জন্য বিনা ভাড়ায় যাতায়াতের আইনি বিধান করা হবে। ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমান সময়ে বিজ্ঞানের সহায়তায় সঠিক ও সময়োপযোগী সহযোগিতা নিশ্চিত করা জরুরি। নির্দিষ্ট সময়ে চিকিৎসা সহায়তা পেলে বিশেষভাবে সক্ষম শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশ সম্ভব। ‘শিশু স্বর্গ’ প্রকল্প শিশু-কিশোর ও তাদের মায়েদের জন্য একটি কার্যকর সাপোর্ট গ্রুপ হিসেবে কাজ করবে। তিনি আরও বলেন, আত্মবিশ্বাসই মা ও শিশু-কিশোরদের বিষণ্নতার অন্ধকার থেকে স্বাবলম্বী ভবিষ্যতের পথে এগিয়ে নিতে পারে। প্রতিবন্ধীবান্ধব জাতীয় নাগরিক সেবা গড়ে তোলার মাধ্যমে সমাজে তাদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে। প্রতিটি বিশেষভাবে সক্ষম শিশু পরিবার, সমাজ ও দেশের জন্য অনুকরণীয় হয়ে উঠতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ব্যতিক্রমধর্মী ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধনের আগে তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষাসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্টল ঘুরে দেখেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি (জোনায়েদ সাকি), সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। সহসভাপতি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। এ ছাড়া প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ‘শিশু স্বর্গ মডেল’ বিষয়ক সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি স্ট্যানলি গোয়াভুয়া, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম (রিজু), ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান (মিল্টন), প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) প্রমুখ।
শিরোনাম
- মাইজদী পৌর বাজারে ভেজাল চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা
- নোয়াখালীতে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ২৬
- তালতলীতে বজ্রপাতে কিশোরের মৃত্যু
- মার্চ-এপ্রিলে দেশে ৬০৫ খুন
- মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা, ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান
- বৈশ্বিক সংকটের ধাক্কা খাতুনগঞ্জে
- প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া, সাক্ষাৎকার শেষ না করেই বেরিয়ে গেলেন ট্রাম্প
- আবারও ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি, ভয়ংকর চাপে মানুষ
- হাসপাতাল নিজেই এখন আইসিইউতে : সংসদে সানসিলা জেবরিন
- রামুতে ছেলের গুলিতে আহত বাবার মৃত্যু, পলাতক অভিযুক্ত
- স্ত্রীর সঙ্গে অভিমানের জেরে যুবকের আত্মহত্যা
- রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত
- রাজধানীর মগবাজারে বাসচাপায় ওষুধ ব্যবসায়ীর মৃত্যু
- উচ্চশিক্ষাকে দক্ষতানির্ভর ও কর্মমুখী করতে নতুন শিক্ষাকাঠামোর উদ্যোগ
- অনিবন্ধিত সাংবাদিকরাই সোস্যাল মিডিয়ায় মিসইনফরমেশন উপস্থাপন করেন: তথ্য প্রতিমন্ত্রী
- সীতাকুণ্ডে আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৭ জনের নামে মামলা, গ্রেফতার ৩
- বিশ্বকাপ খেলতে মেক্সিকোয় পৌঁছেছে ইরান ফুটবল দল
- সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৫ মাসে ৩৭২০ কল
- দীর্ঘমেয়াদি গৃহঋণে নতুন উদ্যোগ, ফ্ল্যাট কেনা সহজ হবে মধ্যবিত্তদের
- রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু
‘শিশু স্বর্গ মডেল’ উদ্বোধন করলেন জুবাইদা রহমান
বিশেষ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা, ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান
২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া, সাক্ষাৎকার শেষ না করেই বেরিয়ে গেলেন ট্রাম্প
৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
অনিবন্ধিত সাংবাদিকরাই সোস্যাল মিডিয়ায় মিসইনফরমেশন উপস্থাপন করেন: তথ্য প্রতিমন্ত্রী
৬ ঘণ্টা আগে | জাতীয়