দুষ্প্রাপ্য ও দামি ওষুধ জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে আনা একটি বড় চ্যালেঞ্জ হলেও এমন উদ্যোগ নিচ্ছে বিএনপি সরকার। দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের তরফ থেকে পদক্ষেপের কথা ভাবা হচ্ছে। ইতোমধ্যেই এ-সংক্রান্ত মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কর্মপরিকল্পনার অংশ হিসেবে আগামী তিন বছরের মধ্যে দুষ্প্রাপ্য ও দামি ওষুধ জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে চায়। একই সঙ্গে ওষুদের ন্যায্য দাম নিশ্চিত করতে চায় সরকার। মন্ত্রিপরিষদ ও প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সরকার গঠনের আগেও স্বাস্থ্য খাত নিয়ে নির্বাচনি ইশতেহারে ২২ বিষয়ের মধ্যে অন্যতম ছিল এই ওষুধ ও ভ্যাকসিন সরবরাহ নেটওয়ার্কের বিষয়টি। সরকার গঠনের পর থেকে বিএনপির নির্বাচনি ইশতেহারের আলোকে একটি সংক্ষিপ্ত কর্মপরিকল্পনা করে মন্ত্রিপরিষদ বিভাগ। সব মন্ত্রণালয়ের জন্য পৃথক সংক্ষিপ্ত কর্মপরিকল্পনা মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে জমা দেন এ-সংক্রান্ত কমিটি। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব তা পাঠিয়েছে সরকারের কাছে। মন্ত্রিপরিষদের সেই কর্মপরিকল্পনা নথিতে দেখা গেছে স্বাস্থ্য খাত নিয়ে তিনটি ধাপে বাস্তবায়নের উদ্যোগ নিতে বলা হয়েছে। এর মধ্যে কোনোটি এক বছরের মধ্যে এক বছরের মধ্যে স্বল্পমেয়াদি, এক থেকে তিন বছরের মধ্যে মধ্যমেয়াদি এবং তিন বছরের বেশি সময় লাগলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হয়েছে। ওষুধ নিয়ে মন্ত্রিপরিষদের পরিকল্পনায় বলা হয়েছে, পর্যায়ক্রমে সারা দেশে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবার ওষুধ সরবরাহ করা হবে। ক্যানসার/স্ট্রোক/ ডায়াবেটিসের মতো ওষুধ স্বল্পমূল্যে দেয়ার চিন্তা রয়েছে। এ ছাড়া দেশি ভ্যাকটিস বিনামূল্যে দেওয়ার কথা বলা হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন অ্যাসেনসিয়াল ড্রাগস কোম্পানি পুনর্গঠন এবং দেশি এপিআই উৎপাদন ও গবেষণা বিনিয়েগ করার পরিকল্পনাও করা হয়েছে। সারা দেশে প্রশিক্ষিত ফার্মাসিস্ট পরিচালিত জাতীয় ফার্মেসি নেটওয়ার্ক গঠনের পরিকল্পনা দিয়েছে। স্বাস্থ্য খাত নিয়ে মন্ত্রিপরিষদের সংক্ষিপ্ত কর্মপরিকল্পনার মধ্যে মধ্যমেয়াদি হিসেবে ই-হেলথ কার্ড চালু, স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ প্রধান, জাতীয় অ্যাম্বুলেন্স পুল ও জরুরি সেবা নেটওয়ার্ক গঠনের কথা বলা হয়েছে। এ ছাড়া মন্ত্রিপরিষদের পরিকল্পনায়, প্রতিটি জেলায় আধুনিক সেকেন্ডারি স্বাস্থ্যসেবা ইউনিট প্রতিষ্ঠা, সুুলভে প্রাণঘাতী ও ব্যয়বহুল রোগের চিকিৎসার জন্য বিশেষায়িত ব্যবস্থা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা, নতুন করে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কথাও বলা হয়েছে। এ ছাড়া স্বাস্থ্য খাতে জবাবদিহি ও পেশাদার পরিবেশ নিশ্চিতে মধ্যমেয়াদি পরিকল্পনা হিসেবে একটি জাতীয় হাসপাতাল ও ক্লিনিক অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন করার পরিকল্পনার কথা বলছে মন্ত্রিপরিষদ। মন্ত্রিপরিষদ বিভাগের সংক্ষিপ্ত কর্মপরিকল্পনা প্রণয়ন কমিটির একাধিক সদস্য বাংলাদেশ প্রতিদিনকে বলেন, স্বাস্থ্য শিক্ষা, খাদ্যসহ আমরা সব মন্ত্রণালয়ের জন্য সংক্ষিপ্ত কর্মপরিকল্পনা করে জমা দিয়েছি। আমরা প্রয়োজনীয় এবং জরুরি বিষয় তুলে ধরেছি, বাস্তবায়নের জন্য তিন ধাপে পরিককল্পনাও দিয়েছি, সিদ্ধান্ত নেবে সরকার।
শিরোনাম
- বিয়ের বিতর্ক : মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- নাসির-তামিমার মামলার রায় সমাজের জন্য উদাহরণ হবে : বাদীপক্ষের আইনজীবী
- নির্বাচনি দায়িত্ব পালনকালে মারা গেলে পরিবার পাবে ১০ লাখ টাকা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১০ জুন)
- এক ক্লিকে নির্মাতার সব কনটেন্ট, গুগলের নতুন ফিচার চালু
- ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে রেল যোগাযোগ বন্ধ
- কানে হেডফোন: কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় তরুণ নিহত
- অনলাইনে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: নিপুণ রায় চৌধুরী
- চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্তের নির্দেশ
- সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু
- রসুল (সা.)-এর প্রতি ভালোবাসা
- বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল সভাপতি নিহত
- ইসলামী ব্যাংক মানেই ইসলাম নয়, আগের সব হরিলুটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ইসলামী ব্যাংকে অনিয়মগুলো মনে হয় ইসলামের নামেই হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুটবল ভক্তদের জন্য বড় সুখবর, টি স্পোর্টসে সরাসরি ফুটবল বিশ্বকাপ
- হরমুজ প্রণালীতে ‘চুইয়ে’ বের হচ্ছে তেল: সিএনএন
- ইংল্যান্ডের ক্লাবে যোগ দিয়ে হাসান মাহমুদের স্বপ্নপূরণ
মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা মন্ত্রিপরিষদের
ওষুধ ক্রয়ক্ষমতার মধ্যে আনতে চায় সরকার
ওয়াজেদ হীরা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ব্যর্থ হয়েছে ইরানকে ঘিরে নেতানিয়াহুর ‘স্বপ্নের প্রকল্প’: ইসরায়েলি বিশ্লেষক
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ইয়াসের-তাবিথের ‘মাস্টারস্ট্রোকে’ কাটল বিশ্বকাপে বাংলাদেশ ব্ল্যাকআউটের শঙ্কা
১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে