রাজধানীর মান্ডা এলাকায় প্রবাসী মোকাররম মিয়া (৩৭) হত্যাকাণ্ডের ঘটনায় বেরিয়ে এসেছে রোমহর্ষক তথ্য। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন নিহত মোকাররমের প্রেমিকার বান্ধবী হেলেনা বেগম ও তার মেয়ে (১৩)। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র্যাব জানিয়েছে, পরিবারের কাউকে কিছু না জানিয়ে সৌদি আরব থেকে দেশে এসেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা মোকাররম। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর চলে যান মান্ডা এলাকায় পরকীয়া প্রেমিকা তাসলিমা আক্তার ওরফে হাসনার সঙ্গে দেখা করতে। সেখানেই তাসলিমার বান্ধবী হেলেনার বাসায় ঘুমের ওষুধ খাইয়ে বালিশচাপা ও হাতুড়িপেটা করে হত্যার পর বঁটি দিয়ে তাকে ৮ টুকরো করা হয়। নিজেদের সন্দেহের বাইরে রাখতে লাশের টুকরোগুলো গুমের পর বিরিয়ানি খেতে খুনিরা বাইরে ঘুরতে যায়। এখানেই শেষ নয়- প্রতিবেশীদের নিয়ে রাতে বাসার ছাদে পার্টিও করে তারা। র্যাব জানিয়েছে, প্রেমিকা তাসলিমাকে বিয়ের জন্য চাপ দেওয়া, পাওয়া ৫ লাখ টাকা ফেরত চাওয়া এবং হেলেনার মেয়ের সঙ্গে অসামাজিক আচরণের চেষ্টায় ক্ষুব্ধ হয়ে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ ঘটনায় গতকাল নিহতের চাচা বাদী হয়ে তাসলিমা ও হেলেনার নাম উল্লেখ করে মুগদা থানায় একটি হত্যা মামলা করেছেন। এদিকে গত রবিবার রাতে মান্ডা থেকে গ্রেপ্তার হেলেনা ও তার মেয়েকে ওই মামলায় আদালতে তোলা হবে। অন্যদিকে গ্রেপ্তারদের তথ্যে মোকাররমের দেহ থেকে বিচ্ছিন্ন মাথাটিও মানিকনগর থেকে উদ্ধার করা হয়েছে। দাফনের জন্য লাশের টুকরোগুলো গতকাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গ থেকে গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। নিহতের চাচাতো ভাই রিফাত জানিয়েছেন, স্ত্রী জোনাকি বেগমের সঙ্গে সর্বশেষ গত ১৩ মে কথা বলেছিলেন মোকাররম। পরে কোনো খোঁজ না পেয়ে আরেক প্রবাসীর মাধ্যমে জানতে পারেন তার চাচা দেশে এসেছে। বায়জিদ ও মোজাহিদ নামে দুই সন্তান রয়েছে মোকাররমের। গ্রামের বাড়িতে তার চাচাকে দাফন করা হবে। এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন রিফাত। সংবাদ সম্মেলনে র্যাব-৩ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. সাইদুর রহমান আরও জানান, ফেসবুকের মাধ্যমে নিজ গ্রামের আরেক সৌদি প্রবাসী সুমনের স্ত্রী তাসলিমার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান মোকাররম। প্রেমের সম্পর্কের জেরে বিভিন্ন সময় মোকাররমের কাছ থেকে ৫ লাখ টাকা নেন তাসলিমা। গত ১৩ মে তিনি নিজের পরিবারের কাউকে না জানিয়ে দেশে এসে তাসলিমার সঙ্গে দেখা করতে মান্ডায় হেলেনার বাসায় ওঠেন। এক রুমের ওই বাসায় হেলেনা, তার দুই মেয়ে, তাসলিমা ও মোকাররম অবস্থান করছিলেন। প্রথম দিন রাতেই তাসলিমাকে বিয়ে করার কথা ছিল মোকাররমের। কিন্তু তাসলিমা রাজি না হওয়ায় তাদের মনোমালিন্য শুরু হয়। ওই রাতেই হেলেনার মেয়ের সঙ্গে অসামাজিক কার্যকলাপের চেষ্টা করেন মোকাররম। এতে হেলেনা ও তার ওই মেয়ের মধ্যে ক্ষোভ জন্ম নেয়। অন্যদিকে তাসলিমা বিয়েতে রাজি না হওয়ায় পাওনা ৫ লাখ টাকা ফেরত চান মোকাররম। আর এতেই তাকে হত্যার পরিকল্পনা করেন তাসলিমা ও হেলেনা। র্যাব কর্মকর্তা জানান, ১৪ মে সকালে মোকাররমকে পানির সঙ্গে চেতনানাশক ট্যাবলেট গুলিয়ে খাওয়ানো হয়। এতে তার ঘুমের ঝিমটি এলে প্রথমে বালিশচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়। মোকাররম প্রাণে বাঁচার জন্য হেলেনাকে হাতে কামড় দিয়ে ফেলে দিয়ে গলা চেপে ধরেন। তখন তাসলিমা মোকাররমকে হাতুড়ি দিয়ে আঘাত করার চেষ্টা করেন। মোকাররম হাতুড়িটি ছিনিয়ে তাসলিমাকেও আঘাত করেন। এ সময় হেলেনা বঁটি এনে মোকাররমের গলায় কোপ দেন। আর হেলেনার মেয়ে হাতুড়ি দিয়ে মোকাররমের মাথায় আঘাত করে। মোকাররমের মৃত্যু নিশ্চিত হলে লাশ বাথরুমে নিয়ে ৮ টুকরো করে পলিথিন দিয়ে মুড়িয়ে বস্তায় ভরে রাখে। পরে গত বৃহস্পতিবার রাতে ৭ টুকরোর বস্তা বাসার সামনের ময়লার স্তূপে ও মাথা বাসা থেকে ১ কিলোমিটার দূরে ফেলে আসে।
শিরোনাম
- কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩
- সাতক্ষীরার তালায় সীমানা পিলারসহ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার
- তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর
- যমুনা সেতু থেকে বগুড়া পর্যন্ত মহাসড়কে তীব্র যানজট
- সাফের হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না বাংলাদেশের
- ফটিকছড়িতে হরিণ শিকারিদের ‘মিস ফায়ারে’ যুবক নিহত
- ২০২৫ সালেই ধর্ষণের অভিযোগ নিয়ে ১১শ নারী ঢাকা মেডিকেলে আসেন
- নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে গাছের চারা বিতরণ
- নেইমারের স্বপ্ন, মেসির মিশন, রোনালদোর ক্ষুধা
- সাঘাটায় কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, ৩ জনকে পুলিশে দিল জনতা
- গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু
- আইসিসিবিতে শুরু হচ্ছে ২০তম বাংলাদেশ ডেনিম এক্সপো
- বাছুরে ভয়ংকর পরজীবী শনাক্ত, বড় সিদ্ধান্ত কানাডার
- বগুড়ায় বাঙালি নদীতে ভেসে যাওয়া স্কুলছাত্রের লাশ উদ্ধার
- ভারতীয়দের নিয়ে অপপ্রচার, হঠাৎ কেন এত কঠোর সিঙ্গাপুর
- ব্যবসায়ীকে কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে টাকা লুট
- নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের জনসচেতনতামূলক র্যালি
- কিমের নতুন নির্দেশ, ১০ হাজার টনের যুদ্ধজাহাজ বানাবে উত্তর কোরিয়া
- টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে : শিল্পমন্ত্রী
- সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ-যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
কেন এত নৃশংসতা
লাশের ৭ টুকরোর পর মিলল মাথা
ছাদে পার্টি করে খুনিরা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র আমাদের গণতন্ত্রে হস্তক্ষেপের চেষ্টা করছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী
২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
শ্রেষ্ঠত্ব নির্ধারণের মঞ্চ প্রস্তুত : নারী ফুটবলে নতুন অধ্যায়ের সামনে বাংলাদেশ
১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
১৫ বছরেই জাতীয় দলে সূর্যবংশী, বাদ অধিনায়ক: ভারতের পরিকল্পনায় যে বড় চমক লুকিয়ে
১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
ইসরায়েলের গুপ্তচরবৃত্তি নিয়ে শঙ্কিত যুক্তরাষ্ট্র, সর্বোচ্চ সতর্কর্তা জারি
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম