ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলের নির্বাচনি ব্যয়ের হিসাব ১৩ জুনের মধ্যে জমা দিতে বিএনপি, এনসিপিসহ ২৩টি রাজনৈতিক দলকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন জানান, ইসির সিদ্ধান্তের পর বিএনপি, এনসিপিসহ ২৩ দলকে নির্বাচনি ব্যয়ের রিটার্ন ১৩ জুনের মধ্যে জমা দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০টি দল অংশ নিলেও নির্ধারিত সময়ে ২৭টি দল নির্বাচনি ব্যয়ের বিবরণী জমা দেয়। ভোটের ফলাফল গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে দলের ব্যয় বিবরণী জমার বাধ্যবাধকতা রয়েছে, সে হিসেবে ১৩ মে নির্বাচনি ব্যয় জমার শেষ দিন ছিল। আইন অনুযায়ী, কোনো দল নির্ধারিত সময়ের মধ্যে তাদের ব্যয়ের হিসাব জমা দিতে ব্যর্থ হলে ইসি ওই দলকে ত্রিশ দিনের মধ্যে বিবরণীটি জমা দেওয়ার নির্দেশ দিয়ে সতর্কতামূলক নোটিস জারি করবে। যদি সংশ্লিষ্ট নিবন্ধিত রাজনৈতিক দল ওই সময়ের মধ্যেও তা জমা দিতে ব্যর্থ হয়, তাহলে কমিশন ১০ হাজার টাকা জরিমানা সাপেক্ষে আরও ১৫ দিন সময় দিতে পারবে। যদি সেই বর্ধিত সময়ের মধ্যেও বিবরণী জমা দিতে ব্যর্থ হয়, তাহলে কমিশন ওই দলের নিবন্ধন বাতিল করতে পারবে। নতুন করে আরও এক মাস সময় বাড়ানো হয়েছে বলে গতকাল জানান নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। তিনি বলেন, আমরা একটা সময় বাড়িয়ে দিয়েছি। এখন বর্ধিত সময়ের মধ্যে দলের নির্বাচনি ব্যয়ের বিবরণী জমা দিতে অনুরোধ করে, আরপিও ধারা তুলে ধরে চিঠি দিতে বলেছি। বর্ধিত সময়ের মধ্যে হিসাব দিতে ব্যর্থ হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- নারায়ণগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষকের বিচার দাবিতে বিক্ষোভ
- বিশ্বকাপে জয় অধরাই রয়ে গেল, তবে লড়াকু ড্রয়ে মন জিতল কানাডা
- লারিনের গোলে সমতায় ফিরল কানাডা
- প্রথমার্ধে পিছিয়ে কানাডা, বসনিয়ার লিডে কঠিন পরীক্ষার সামনে স্বাগতিকরা
- নেইমার কি পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যাচ্ছেন?
- প্রথম ম্যাচেই হোঁচট খাবে ব্রাজিল? সামনে মরক্কোর চ্যালেঞ্জ
- বিশ্বকাপে সর্বোচ্চ জয় ব্রাজিলের, আর্জেন্টিনা কত নম্বরে
- বিশ্বকাপে ম্যাচের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিল কোচ আনচেলত্তি
- মানুষের জীবনমান উন্নয়নই এবারের বাজেটের মূল লক্ষ্য : আমানউল্লাহ আমান
- ছিনতাইকারীর টানাহেঁচড়ার সময় রিকশা থেকে পড়ে নারী আহত, পরে হাসপাতালে মৃত্যু
- ব্যাংকমুখী নয়, গণমানুষের বাজেট ঘোষণা করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
- হঠাৎ কেন বন্ধ হয়েছিল ফেসবুক-মেসেঞ্জার?
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড
- খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে : পানিসম্পদ মন্ত্রী
- কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
- সম্ভাব্য চুক্তির তথ্য ফাঁস, ইরানকে ‘অবিশ্বস্ত’ আখ্যা দিয়ে ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প
- ‘কোনোভাবেই ইরানের অর্থ অবমুক্ত করা যাবে না’, ট্রাম্পকে ইসরায়েলের তীব্র চাপ
- দেশপ্রেমের বড় উদাহরণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: সমাজকল্যাণ মন্ত্রী
- বৃষ্টিমুখর সন্ধ্যায় গজলের সুরে মুগ্ধ কুমিল্লা নগরী
- নিজেকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন : সমাজকল্যাণ মন্ত্রী
নির্বাচনি ব্যয়
হিসাব জমা দিতে বিএনপিসহ ২৩ দলকে ইসির চিঠি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
সম্ভাব্য চুক্তির তথ্য ফাঁস, ইরানকে ‘অবিশ্বস্ত’ আখ্যা দিয়ে ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প
৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
রানীরহাট হয়ে গাবতলী পর্যন্ত মেট্রোরেলের আদলে ট্রেন চলাচল করবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন