ধনীদের ওপর করের বোঝা বাড়াতে সারচার্জের পরিবর্তে সম্পদ কর বা ‘ওয়েলথ ট্যাক্স’ চালুর পরিকল্পনা করছে সরকার। আসন্ন জাতীয় বাজেটে নতুন এ ব্যবস্থা কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, এ বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রীও। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মনে করছে, দেশের অধিক সম্পদশালীদের সামাজিক দায়বদ্ধতাও বেশি। তাই তাদের কাছ থেকে তুলনামূলক বেশি কর আদায় করা উচিত। সরকারের দাবি, এ কর থেকে আদায়কৃত অর্থ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় করা হবে। তবে অর্থনীতিবিদ ও কর বিশ্লেষকদের একাংশ বলছেন, সম্পদের প্রকৃত মূল্য নির্ধারণ করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে মাঠপর্যায়ে এনবিআর কর্মকর্তাদের মাধ্যমে মূল্যায়ন হলে দুর্নীতি ও হয়রানির ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। বর্তমানে একজন ব্যক্তির নিট সম্পদের মূল্য ৪ কোটি টাকার বেশি হলে তাকে আয়করের পাশাপাশি সারচার্জ দিতে হয়। এ ছাড়া নিজ নামে একাধিক গাড়ি বা ৮ হাজার বর্গফুটের বেশি আয়তনের গৃহসম্পত্তি থাকলেও সারচার্জ প্রযোজ্য হয়। বর্তমান কাঠামো অনুযায়ী নিট সম্পদ ৪ কোটি থেকে ১০ কোটির কম হলে ১০ শতাংশ সারচার্জ, ১০ কোটি থেকে ২০ কোটির কম হলে ২০ শতাংশ, ২০ কোটি থেকে ৫০ কোটির কম হলে ৩০ শতাংশ এবং ৫০ কোটির বেশি সম্পদ থাকলে ৩৫ শতাংশ সারচার্জ দিতে হয়। তবে এনবিআরের মতে, এ ব্যবস্থা থেকে প্রত্যাশিত রাজস্ব আদায় হচ্ছে না। ২০২৬-২৭ অর্থবছর থেকে সারচার্জ ব্যবস্থা তুলে দিয়ে সম্পদ কর চালুর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী ৪ কোটি থেকে ৬ কোটি টাকা পর্যন্ত সম্পদের ওপর ০.২৫ শতাংশ কর, পরবর্তী ৫ কোটি টাকার ওপর ০.৫০ শতাংশ, এরপরের ৫ কোটি টাকার ওপর ০.৭৫ শতাংশ, এবং ১৬ কোটির বেশি সম্পদের ওপর ১ শতাংশ হারে কর আরোপ করা হতে পারে। এনবিআরের সদস্য (কর আইন ও এনফোর্সমেন্ট) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, বর্তমান সারচার্জ ব্যবস্থা থেকে প্রত্যাশিত রাজস্ব আদায় হচ্ছে না। তার ভাষায়, আমরা গর্ব করে বলতে পারছি না যে, যারা একটু বেশি সচ্ছল, তাদের কাছ থেকে কার্যকরভাবে কর আদায় করতে পারছি। সে কারণেই সম্পদ কর চালুর চিন্তা এসেছে। প্রধানমন্ত্রীও মনে করেন, ধনীদের সামাজিক দায়বদ্ধতা বেশি হওয়া উচিত। তিনি আরও বলেন, যার আয় ও সম্পদ বেশি, তার ওপর করের বোঝাও কিছুটা বাড়বে। উন্নত দেশগুলোতে সম্পদ কর থেকে জিডিপির প্রায় ২ শতাংশ পর্যন্ত রাজস্ব আদায় হয়। এনবিআরের তথ্য অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরে সারচার্জ থেকে আদায় হয়েছে ৬৯৫ কোটি টাকা, ২০২১-২২ অর্থবছরে ৬২৬ কোটি টাকা এবং ২০২০-২১ অর্থবছরে ৫৯৯ কোটি টাকা। তবু সংস্থাটির দাবি, এ খাত থেকে সম্ভাব্য রাজস্বের তুলনায় আদায় অনেক কম। প্রশ্ন উঠেছে, সম্পদের প্রকৃত মূল্য নির্ধারণ করা হবে কীভাবে। এনবিআর বলছে, ডিজিটাল তথ্যভান্ডার ব্যবহার করে সম্পদের তথ্য যাচাই করা হবে। তবে এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. নাসির উদ্দিন আহমেদ সতর্ক করে বলেন, যদি এনবিআরের কর্মকর্তারাই সম্পদের মূল্যায়নের দায়িত্ব পান, তাহলে সেখানে রেন্ট সিকিং ও দুর্নীতির সুযোগ তৈরি হবে। অনেক ক্ষেত্রে অতিরিক্ত মূল্যায়নের মাধ্যমে মানুষকে হয়রানির শিকার করা হতে পারে। তিনি আরও বলেন, বিষয়টি যতটা আকর্ষণীয় শোনায়, বাস্তবে তা বাস্তবায়ন করা ততটা সহজ নয়। সূত্র জানায়, আগামী অর্থবছর থেকে দলিল মূল্যের পরিবর্তে জমির বাজারমূল্য বা মৌজা মূল্যের ভিত্তিতে কর নির্ধারণের বিষয়টিও বিবেচনায় রয়েছে। সরকারের ধারণা, নতুন সম্পদ কর চালু হলে এ খাত থেকে অতিরিক্ত প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব হতে পারে।
শিরোনাম
- বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে
- ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স
- বাংলাদেশে বাণিজ্য ও জলবায়ু কার্যক্রমে যুক্তরাজ্যের সহযোগিতার অঙ্গীকার
- মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে ট্রাম্পের কাছ থেকে বড় ছাড় আদায় করে নিয়েছে ইরান: দ্য টেলিগ্রাফ
- ব্রাজিলের বিপক্ষে গোল করে ভাগ্য খুলল মরক্কোর স্ট্রাইকারের
- চলতি অর্থবছরের ৫৬ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস
- পবিত্র কাবায় নতুন কিসওয়া পরানোর প্রস্তুতি
- ‘দুর্নীতির মতো ধর্ষণেরও কোনো ছোট কিংবা বড় ডেফিনেশন হতে পারে না’
- আর্জেন্টিনার প্রেমে বাড়ি রাঙালেন মেসি ভক্ত মেহেদী
- বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম
- ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে ১০ মামলা, ফেরাতে এনসিবিতে চিঠি দেবে তদন্ত সংস্থা
- অনুশীলন কাম্পের কাছে টর্নেডোর হানা, আতঙ্কে হোটেলে বন্দি ইংলিশ ফুটবলাররা
- ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তি বানচালে সর্বাত্মক চেষ্টা করছে ইসরায়েল: বিশ্লেষক
- হঠাৎ অসুস্থ মাগুরার ডিসি, হেলিকপ্টারে পাঠানো হলো ঢাকায়
- হরমুজ দিয়ে চলাচলে ‘সেবা ফি’ নেওয়া হবে: ইরান
- আগামী মাসে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু: শিক্ষামন্ত্রী
- দিল্লির ঘটনায় ভারতীয় দূতকে ডেকে যা জানালো ঢাকা
- ধর্ষণ মামলায় দোষী নরওয়ে যুবরাজের সৎছেলে, চার বছরের কারাদণ্ড
- যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
আপডেট:
০০:৫৩, বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
কী থাকছে বাজেটে
সারচার্জের বদলে আসছে সম্পদকর
শাহেদ আলী ইরশাদ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় এআইভিত্তিক স্মার্ট ট্রাফিক ব্যবস্থা চালুর উদ্যোগ চসিকের
৫৬ মিনিট আগে | নগর জীবন
গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা
১ ঘণ্টা আগে | জাতীয়
জয়পুরহাট সীমান্তে ভারতীয় বৃদ্ধকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ বিএসএফ
১ ঘণ্টা আগে | দেশগ্রাম
ইরানের ‘পারমাণবিক অস্ত্রের’ সামনে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতে পারত না : ট্রাম্প
১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ বিতাড়নের আহ্বান সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর
৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম