গ্রামবাংলায় এখনো এমন অনেক বিশ্বাস টিকে আছে, যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তেমনই একটি প্রচলিত ধারণা-তেঁতুল গাছের ডাল কাটলে নাকি অমঙ্গল হয়, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। কেউ ভয় পান অশরীরী আতঙ্কে। রাজশাহীর পবা উপজেলার হরিয়ান তেঁতুলতলা গ্রামে দাঁড়িয়ে আছে একটি রহস্যঘেরা প্রাচীন তেঁতুল গাছ। স্থানীয়দের দাবি, গাছটির বয়স ৫০০ বছরেরও বেশি। তবে গ্রামের বয়োজ্যেষ্ঠদের কেউই এর প্রকৃত বয়স নিশ্চিত করে বলতে পারেন না। প্রজন্মের পর প্রজন্ম ধরে গাছটিকে ঘিরে তৈরি হয়েছে নানা অলৌকিক গল্প, বিশ্বাস ও জনশ্রুতি। হরিয়ান তেঁতুলতলা গ্রামে গিয়ে দেখা যায়, বিশাল আকৃতির গাছটির ডালপালা চারদিকে বিস্তৃত হয়ে আশপাশের দোকানঘরের ভিতর দিয়েও চলে গেছে। কিন্তু ডালপালা ঘরের ভিতরে ঢুকে থাকলেও কেউ তা কাটতে সাহস পান না। স্থানীয়দের বিশ্বাস, এই গাছের ডাল কাটলে অমঙ্গল নেমে আসে, এমনকি মৃত্যুও হতে পারে। গ্রামের সত্তরোর্ধ্ব বাসিন্দা সামশুল ইসলাম জানান, ছোটকাল থেকেই তিনি গাছটিকে এভাবেই দেখে আসছেন। মানুষের মুখে শুনেছেন, যারা গাছের ডাল কাটার চেষ্টা করেছেন, তারা নানা বিপদের সম্মুখীন হয়েছেন। তিনি বলেন, একবার রাস্তার দিকে ডাল বের হয়ে থাকায় কয়েকজন মিলে সেই ডাল কাটতে গিয়েছিলেন। পরে শুনলাম তারা অসুস্থ হয়ে পড়েন। একজনের মুখ দিয়ে রক্তও বের হয়েছিল। এরপর থেকে মানুষ আরও ভয় পেতে শুরু করে। স্থানীয়দের অনেকে জানান, গাছটির নিচে মানুষ মানত করে, দোয়া পড়ে এবং রোগব্যাধি থেকে মুক্তির আশায় অনেক কিছু বেঁধে রাখে। কেউ কেউ আবার গাছটিকে অলৌকিক শক্তির অধিকারী বলেও মনে করেন। একই এলাকার বাসিন্দা মোহাম্মদ সাগর মণ্ডল বলেন, আমি যতটুকু দেখেছি ও শুনেছি, এই গাছকে ঘিরে অনেক রহস্যময় ঘটনার কথা মানুষ বলে। কখনো কখনো হঠাৎ বৃষ্টির মতো পানি পড়তে দেখা যায়। আবার অনেকে দাবি করেন, তারা সাদা দাঁড়িওয়ালা এক বৃদ্ধের মতো কাউকে দেখেছেন। কেউ কেউ বলেন, গাছের এক ডাল থেকে আরেক ডালে যেন কোনো অদৃশ্য উপস্থিতি চলাফেরা করে। এলাকাবাসীর ভাষ্যমতে, গাছ থেকে স্বাভাবিকভাবে তেঁতুল পাড়লে কোনো সমস্যা হয় না। গ্রামের মানুষ সেই তেঁতুল খায়ও। তবে গাছের ডাল কাটা বা গাছের ক্ষতি করাকে সবাই ভয় পান। স্থানীয়দের দাবি, অতীতে প্রশাসনের লোকজন গাছটি পরিদর্শনে এলেও কেউ এটি কাটার উদ্যোগ নেননি। বরং সময়ের সঙ্গে সঙ্গে গাছটি গ্রামটির এক ধরনের ঐতিহ্য ও রহস্যের প্রতীক হয়ে উঠেছে। প্রাচীন এ তেঁতুল গাছকে ঘিরে রহস্য, লোকবিশ্বাস ও ভয়-সব মিলিয়ে হরিয়ান তেঁতুলতলা গ্রাম এখন এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গ্রামবাসী এখনো বিশ্বাস করে এই গাছটিতে জ্বিন বসবাস করে।
শিরোনাম
- বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে
- ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স
- বাংলাদেশে বাণিজ্য ও জলবায়ু কার্যক্রমে যুক্তরাজ্যের সহযোগিতার অঙ্গীকার
- মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে ট্রাম্পের কাছ থেকে বড় ছাড় আদায় করে নিয়েছে ইরান: দ্য টেলিগ্রাফ
- ব্রাজিলের বিপক্ষে গোল করে ভাগ্য খুলল মরক্কোর স্ট্রাইকারের
- চলতি অর্থবছরের ৫৬ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস
- পবিত্র কাবায় নতুন কিসওয়া পরানোর প্রস্তুতি
- ‘দুর্নীতির মতো ধর্ষণেরও কোনো ছোট কিংবা বড় ডেফিনেশন হতে পারে না’
- আর্জেন্টিনার প্রেমে বাড়ি রাঙালেন মেসি ভক্ত মেহেদী
- বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম
- ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে ১০ মামলা, ফেরাতে এনসিবিতে চিঠি দেবে তদন্ত সংস্থা
- অনুশীলন কাম্পের কাছে টর্নেডোর হানা, আতঙ্কে হোটেলে বন্দি ইংলিশ ফুটবলাররা
- ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তি বানচালে সর্বাত্মক চেষ্টা করছে ইসরায়েল: বিশ্লেষক
- হঠাৎ অসুস্থ মাগুরার ডিসি, হেলিকপ্টারে পাঠানো হলো ঢাকায়
- হরমুজ দিয়ে চলাচলে ‘সেবা ফি’ নেওয়া হবে: ইরান
- আগামী মাসে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু: শিক্ষামন্ত্রী
- দিল্লির ঘটনায় ভারতীয় দূতকে ডেকে যা জানালো ঢাকা
- ধর্ষণ মামলায় দোষী নরওয়ে যুবরাজের সৎছেলে, চার বছরের কারাদণ্ড
- যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
আপডেট:
০০:৫৩, বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
রহস্যঘেরা তেঁতুল গাছ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় এআইভিত্তিক স্মার্ট ট্রাফিক ব্যবস্থা চালুর উদ্যোগ চসিকের
১ ঘণ্টা আগে | নগর জীবন
গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা
১ ঘণ্টা আগে | জাতীয়
জয়পুরহাট সীমান্তে ভারতীয় বৃদ্ধকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ বিএসএফ
২ ঘণ্টা আগে | দেশগ্রাম
ইরানের ‘পারমাণবিক অস্ত্রের’ সামনে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতে পারত না : ট্রাম্প
১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ বিতাড়নের আহ্বান সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর
৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম