পবিত্র এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। এই উৎসবকে ঘিরে নতুন পোশাকের প্রতি ফ্যাশন সচেতন মানুষের আগ্রহও বাড়ে।
ঈদকে সামনে রেখে আকর্ষণীয় ডিজাইনের বিভিন্ন পোশাক নিয়ে সাজিয়েছে জনপ্রিয় দেশীয় ব্র্যান্ড ইজি ফ্যাশন হাউস। ছেলেদের ফ্যাশনে এক্সক্লুসিভ কালেকশনের জন্য বরাবরই একধাপ এগিয়ে রয়েছে ব্র্যান্ডটি।

এবারের ঈদ আয়োজনেও রয়েছে নতুন ডিজাইনের নানা শার্ট। পাশাপাশি টি শার্ট, পলো শার্ট, ফরমাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, পাঞ্জাবি, কটি, কাবলি পাঞ্জাবি, প্যান্টসহ বিভিন্ন পোশাক পাওয়া যাচ্ছে ইজির শোরুমগুলোতে।
.jpeg)


ইজির স্বত্বাধিকারী ও ডিজাইনার তৌহিদ চৌধুরী বলেন, শুধু মুনাফা নয়, ক্রেতাদের সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় ইজির শোরুম রয়েছে।
.jpeg)
পছন্দের পোশাক কিনতে যেতে পারেন ব্র্যান্ডটির যেকোনো আউটলেটে। এছাড়া অনলাইনে দেখতে ভিজিট করা যাবে তাদের ফেসবুক পেইজ।
বিডি প্রতিদিন/আশিক