সড়ক পরিবহন, রেল ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেলের মজুত আছে। তেলের সংকটে মানুষের ঈদযাত্রায় কোনো প্রভাব পড়বে না।
রবিবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, জনযাত্রা নির্বিঘ্ন করার জন্য মনোরেলসহ আরও কিছু প্রকল্প সামনে আসছে।
দ্রুতই সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করা হবে বলেও জানান মন্ত্রী।
বিডি প্রতিদিন/কেএ