রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এম.পি এবং মন্ত্রণালয়ের সচিব মো.আশরাফুল ইসলাম ।
পরিদর্শনকালে জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, ডা সারওয়ার আলী, ত্রপা মজুমদার মন্ত্রীসহ উপস্থিত প্রতিনিধিদলকে জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরিয়ে দেখান এবং সেখানে সংরক্ষিত মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মারক, দলিল ও ঐতিহাসিক উপস্থাপনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
জাদুঘর পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের বর্তমান উপস্থাপনা ও সংগ্রহ জাতির গৌরবময় ইতিহাস তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা ও তথ্য আরও বিস্তৃতভাবে সংযোজনের মাধ্যমে জাদুঘরকে আরও সমৃদ্ধ ও বস্তনিষ্ঠ করে তোলার সুযোগ রয়েছে। তিনি সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
তিনি আরও উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের জাদুঘরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ক্ষেত্রে সরকার সর্বাত্মক সহযোগিতা করতে চায়।
বিডি প্রতিদিন/এনএইচ