শিরোনাম
প্রকাশ: ২২:২৪, শনিবার, ১৬ মে, ২০২৬

ভবদহের সমস্যার স্থায়ী সমাধান চায় বর্তমান সরকার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
ভবদহের সমস্যার স্থায়ী সমাধান চায় বর্তমান সরকার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ভবদহের সমস্যার স্থায়ী সমাধান চায় বর্তমান সরকার। ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ সঠিকভাবে দিয়ে দ্রুততম সময়ে সমস্যার সমাধান করা যাবে। এ সমাধান আমাদের রাজনৈতিক অঙ্গীকার।

তিনি বলেন, যশোর জেলার মনিরামপুর, কেশবপুর, অভয়নগর, সদর উপজেলা ও খুলনা জেলার ডুমুরিয়া এবং ফুলতলা উপজেলার মানুষ দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। বিগত সরকারগুলো ভবদহের সমস্যা সমাধানে কোনো উদ্যোগ গ্রহণ করেনি।

শনিবার যশোর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলার ভবদহ এলাকার নিষ্কাশন ব্যবস্থার উন্নতি এবং বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিবসা ও পশুর অববাহিকার পলি ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নের সম্ভাব্যতা সমীক্ষা মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৪ আসনের সংসদ সদস্য মো. গোলাম রছুল, যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক ও যশোর-৬ আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলী।

কর্মশালায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে সমীক্ষা প্রকল্পের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন পরামর্শক প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) এর সিনিয়র স্পেশালিস্ট শেখ নাহিদুজ্জামান।

কর্মশালায় জানানো হয়, এই সমীক্ষাটির আওতায় যশোর জেলার মনিরামপুর, কেশবপুর, অভয়নগর ও সদর উপজেলা এবং খুলনা জেলার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলায় সমীক্ষা চালানো হয়। প্রায় ৯৮ হাজার হেক্টর আয়তনের এই প্রকল্প এলাকায় নদী, খাল ও বিলের জরিপ, গাণিতিক মডেলিং, কৃষি, সামাজিক ও পরিবেশগত প্রভাব মূল্যায়ন এবং অর্থনৈতিক বিশ্লেষণ সম্পন্ন করা হয়েছে।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যশোর জেলার ভবদহ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসন এবং শিবসা ও পশুর নদীর অববাহিকায় টেকসই পলি ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সম্ভাব্যতা সমীক্ষা পরিচালিত হচ্ছে।

কর্মশালায় আরও জানানো হয়, সমীক্ষায় ভবদহ ও বিল ডাকাতিয়া এলাকার জন্য পৃথকভাবে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সমাধান প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন নদী ও সংযোগ খাল খনন, অতিরিক্ত পানি নিষ্কাশন পাম্প স্থাপন, পাইলট চ্যানেল খনন, নদীর সঙ্গে বিল সংযুক্ত করে পুনরায় টিআরএম চালু করা, নদীর প্লাবনভূমি দখলমুক্তকরণ এবং ভবদহ রেগুলেটরকে সেতু দ্বারা প্রতিস্থাপন করে জোয়ার-ভাটার স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা।

কর্মশালায় বিশেষজ্ঞ, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পানি ব্যবস্থাপনা সংশ্লিষ্ট অংশীজন, জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও জনসাধারণ অংশ নেন।

বিডি প্রতিদিন/এমআই
 
এই বিভাগের আরও খবর
টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে : শিল্পমন্ত্রী
টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে : শিল্পমন্ত্রী
আদ্‌-দ্বীন হাসপাতাল শোকজ নোটিশের জবাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
আদ্‌-দ্বীন হাসপাতাল শোকজ নোটিশের জবাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠী আওতামুক্ত : তথ্যমন্ত্রী
বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠী আওতামুক্ত : তথ্যমন্ত্রী
বুড়িগঙ্গার কাছে এখন আর যাওয়া যায় না: মির্জা ফখরুল
বুড়িগঙ্গার কাছে এখন আর যাওয়া যায় না: মির্জা ফখরুল
বিমানবন্দরে অগ্নিকাণ্ডে কারও গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী
বিমানবন্দরে অগ্নিকাণ্ডে কারও গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনে আইনের প্রয়োগ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনে আইনের প্রয়োগ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বিদ্যুৎ-জ্বালানি খাতে আগের সরকারের চুরি ও পাচারের বোঝা বহন করতে হচ্ছে: তথ্যমন্ত্রী
বিদ্যুৎ-জ্বালানি খাতে আগের সরকারের চুরি ও পাচারের বোঝা বহন করতে হচ্ছে: তথ্যমন্ত্রী
ডাক্তাররা আশঙ্কা করছেন এবারের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ: স্বাস্থ্যমন্ত্রী
ডাক্তাররা আশঙ্কা করছেন এবারের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ: স্বাস্থ্যমন্ত্রী
চট্টগ্রামে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
চট্টগ্রামে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
বাসযোগ্য পৃথিবী গড়তে বৈশ্বিক সহযোগিতার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
বাসযোগ্য পৃথিবী গড়তে বৈশ্বিক সহযোগিতার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
জিয়াউর রহমানের স্মৃতি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: মুক্তিযুদ্ধমন্ত্রী
জিয়াউর রহমানের স্মৃতি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: মুক্তিযুদ্ধমন্ত্রী
গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে: মির্জা ফখরুল
গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

৮ মিনিট আগে | জাতীয়

ঢাকাসহ ১৭ জেলার জন্য সতর্কবার্তা, বজ্রবৃষ্টির শঙ্কা
ঢাকাসহ ১৭ জেলার জন্য সতর্কবার্তা, বজ্রবৃষ্টির শঙ্কা

২৬ মিনিট আগে | জাতীয়

দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে আজ
দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে আজ

৩১ মিনিট আগে | ক্যাম্পাস

বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে কমবে রপ্তানি সক্ষমতা
বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে কমবে রপ্তানি সক্ষমতা

৪৪ মিনিট আগে | অর্থনীতি

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিসরকে ২-১ গোলে হারাল ব্রাজিল
বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিসরকে ২-১ গোলে হারাল ব্রাজিল

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপে ম্যাচ শেষে ওই দিনই ইরান দলকে ছাড়তে হবে আমেরিকার মাটি
বিশ্বকাপে ম্যাচ শেষে ওই দিনই ইরান দলকে ছাড়তে হবে আমেরিকার মাটি

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চুক্তি না হলে ‘অন্য পথ’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের
চুক্তি না হলে ‘অন্য পথ’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে জার্মানি-পর্তুগাল-বেলজিয়াম
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে জার্মানি-পর্তুগাল-বেলজিয়াম

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দুর্ঘটনায় পলাতক বাসচালক গ্রেফতার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দুর্ঘটনায় পলাতক বাসচালক গ্রেফতার

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

ফুটবল বিশ্বকাপের ট্রফি বদলের গল্প
ফুটবল বিশ্বকাপের ট্রফি বদলের গল্প

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ আর্জেন্টাইন তারকার
ইনজুরিতে বিশ্বকাপ শেষ আর্জেন্টাইন তারকার

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাবার হাত, মায়ের শরীর ভেদ করে শিশুর চোয়ালে গুলি, প্রাণ গেল ৭ মাসের সামের
বাবার হাত, মায়ের শরীর ভেদ করে শিশুর চোয়ালে গুলি, প্রাণ গেল ৭ মাসের সামের

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ‘মাদক সম্রাজ্ঞী’ ফাতেমা গ্রেপ্তার
ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ‘মাদক সম্রাজ্ঞী’ ফাতেমা গ্রেপ্তার

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

ফ্রেঞ্চ ওপেনের নতুন রানি আন্দ্রিভা
ফ্রেঞ্চ ওপেনের নতুন রানি আন্দ্রিভা

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মশাল মিছিলের ভিডিও ভাইরাল, ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
মশাল মিছিলের ভিডিও ভাইরাল, ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

জনগণকে স্বাবলম্বী করতে একটি স্বস্তিদায়ক বাজেট ঘোষণা করতে চায় সরকার : চিফ হুইপ
জনগণকে স্বাবলম্বী করতে একটি স্বস্তিদায়ক বাজেট ঘোষণা করতে চায় সরকার : চিফ হুইপ

৬ ঘণ্টা আগে | জাতীয়

বিশ্বকাপের আগে ভবিষ্যদ্বাণীতে ব্যস্ত হাতি-গরিলা-জিরাফ
বিশ্বকাপের আগে ভবিষ্যদ্বাণীতে ব্যস্ত হাতি-গরিলা-জিরাফ

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিয়ের চারদিন পর মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
বিয়ের চারদিন পর মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

মিশরের বিপক্ষে ব্রাজিলের একাদশে চার পরিবর্তন
মিশরের বিপক্ষে ব্রাজিলের একাদশে চার পরিবর্তন

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে অটোভ্যান, চালকের মৃত্যু
বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে অটোভ্যান, চালকের মৃত্যু

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

আত্মীয়দের অধিকার প্রদানে ইসলামের নির্দেশনা
আত্মীয়দের অধিকার প্রদানে ইসলামের নির্দেশনা

৭ ঘণ্টা আগে | ইসলামী জীবন

প্রধানমন্ত্রীর প্রথম ১০০ দিন
প্রধানমন্ত্রীর প্রথম ১০০ দিন

৭ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

রক্ষণের ভুলে হ্যাটট্রিক হলো না বাংলাদেশের
রক্ষণের ভুলে হ্যাটট্রিক হলো না বাংলাদেশের

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দিনাজপুর সেক্টরের দুই সীমান্তে পুশইনের চেষ্টা ঠেকালো বিজিবি
দিনাজপুর সেক্টরের দুই সীমান্তে পুশইনের চেষ্টা ঠেকালো বিজিবি

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

ফাইনাল হারের দায় নিজের কাঁধে নিলেন কোচ বাটলার
ফাইনাল হারের দায় নিজের কাঁধে নিলেন কোচ বাটলার

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দুর্নীতিমুক্ত বাংলাদেশ জনগণের একমাত্র আকাঙ্ক্ষা :  সারোয়ার ওয়াদুদ চৌধুরী
দুর্নীতিমুক্ত বাংলাদেশ জনগণের একমাত্র আকাঙ্ক্ষা :  সারোয়ার ওয়াদুদ চৌধুরী

৭ ঘণ্টা আগে | নগর জীবন

ধান মাড়াই মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের
ধান মাড়াই মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স
স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সর্বাধিক পঠিত
ইরানি রাডার স্থাপনায় হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব আইআরজিসির
ইরানি রাডার স্থাপনায় হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব আইআরজিসির

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যেভাবে বিশ্বকাপ জিততে পারে আর্জেন্টিনা, পথে দেখা হবে রোনালদোর সঙ্গেও
যেভাবে বিশ্বকাপ জিততে পারে আর্জেন্টিনা, পথে দেখা হবে রোনালদোর সঙ্গেও

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ক্যান্সার চিকিৎসায় লাগবে না কেমো, স্মার্ট ওষুধ আবিষ্কারের ঘোষণা
ক্যান্সার চিকিৎসায় লাগবে না কেমো, স্মার্ট ওষুধ আবিষ্কারের ঘোষণা

১৮ ঘণ্টা আগে | হেলথ কর্নার

বিয়ের অনুষ্ঠানে রোস্ট নিয়ে সংঘর্ষ, আহত ৩
বিয়ের অনুষ্ঠানে রোস্ট নিয়ে সংঘর্ষ, আহত ৩

২১ ঘণ্টা আগে | দেশগ্রাম

৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ বিল বাড়েনি: তথ্য উপদেষ্টা
৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ বিল বাড়েনি: তথ্য উপদেষ্টা

১৯ ঘণ্টা আগে | জাতীয়

যুক্তরাষ্ট্র আমাদের গণতন্ত্রে হস্তক্ষেপের চেষ্টা করছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র আমাদের গণতন্ত্রে হস্তক্ষেপের চেষ্টা করছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারতীয়দের নিয়ে অপপ্রচার, হঠাৎ কেন এত কঠোর সিঙ্গাপুর
ভারতীয়দের নিয়ে অপপ্রচার, হঠাৎ কেন এত কঠোর সিঙ্গাপুর

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি
মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কুয়েত-বাহরাইনে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের
কুয়েত-বাহরাইনে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারতের ম্যাচে কেন বারবার ডাক পড়ে এই বাংলাদেশির?
ভারতের ম্যাচে কেন বারবার ডাক পড়ে এই বাংলাদেশির?

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ
ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ

১৬ ঘণ্টা আগে | জাতীয়

শ্রেষ্ঠত্ব নির্ধারণের মঞ্চ প্রস্তুত : নারী ফুটবলে নতুন অধ্যায়ের সামনে বাংলাদেশ
শ্রেষ্ঠত্ব নির্ধারণের মঞ্চ প্রস্তুত : নারী ফুটবলে নতুন অধ্যায়ের সামনে বাংলাদেশ

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানকে সমর্থনের অভিযোগে কুয়েতি টিভি উপস্থাপিকার কারাদণ্ড
ইরানকে সমর্থনের অভিযোগে কুয়েতি টিভি উপস্থাপিকার কারাদণ্ড

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নেইমারকে ছাড়াই মিশরের বিপক্ষে রবিবার মাঠে নামছে ব্রাজিল
নেইমারকে ছাড়াই মিশরের বিপক্ষে রবিবার মাঠে নামছে ব্রাজিল

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইসরায়েলের গুপ্তচরবৃত্তি নিয়ে শঙ্কিত যুক্তরাষ্ট্র, সর্বোচ্চ সতর্কর্তা জারি
ইসরায়েলের গুপ্তচরবৃত্তি নিয়ে শঙ্কিত যুক্তরাষ্ট্র, সর্বোচ্চ সতর্কর্তা জারি

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

১৫ বছরেই জাতীয় দলে সূর্যবংশী, বাদ অধিনায়ক: ভারতের পরিকল্পনায় যে বড় চমক লুকিয়ে
১৫ বছরেই জাতীয় দলে সূর্যবংশী, বাদ অধিনায়ক: ভারতের পরিকল্পনায় যে বড় চমক লুকিয়ে

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশ-ভারত ফাইনাল: ভাগ্য নির্ধারণে নজর থাকবে যাদের দিকে
বাংলাদেশ-ভারত ফাইনাল: ভাগ্য নির্ধারণে নজর থাকবে যাদের দিকে

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘ওরা শুধু টাকা চেনে!’ , সমালোচনার ঝড়ে সিদ্ধান্ত বদলালো ফিফা
‘ওরা শুধু টাকা চেনে!’ , সমালোচনার ঝড়ে সিদ্ধান্ত বদলালো ফিফা

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুদ্ধ বিস্তারের ইঙ্গিত দিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের
যুদ্ধ বিস্তারের ইঙ্গিত দিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি

২১ ঘণ্টা আগে | দেশগ্রাম

টাঙ্গুয়ার হাওরে হাউজবোটের ইঞ্জিনে পড়ে এসআইয়ের মেয়ে নিহত
টাঙ্গুয়ার হাওরে হাউজবোটের ইঞ্জিনে পড়ে এসআইয়ের মেয়ে নিহত

১৯ ঘণ্টা আগে | দেশগ্রাম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ২৮জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ২৮জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ

২২ ঘণ্টা আগে | দেশগ্রাম

৩০০ রানের মহাতাণ্ডব! ভারত-অস্ট্রেলিয়া যা পারেনি, তা-ই করে দেখাল নেপাল
৩০০ রানের মহাতাণ্ডব! ভারত-অস্ট্রেলিয়া যা পারেনি, তা-ই করে দেখাল নেপাল

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সাদাপাথরের পর্যটকদের প্রতি নির্দেশনা
সাদাপাথরের পর্যটকদের প্রতি নির্দেশনা

২০ ঘণ্টা আগে | চায়ের দেশ

আদ্‌-দ্বীন হাসপাতাল শোকজ নোটিশের জবাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
আদ্‌-দ্বীন হাসপাতাল শোকজ নোটিশের জবাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

১৬ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

সাফের হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না বাংলাদেশের
সাফের হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না বাংলাদেশের

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

১৫ বছরে প্রথমবার! সবাইকে স্তব্ধ করে দিয়ে এ কেমন একাদশ গড়লেন গম্ভীর?
১৫ বছরে প্রথমবার! সবাইকে স্তব্ধ করে দিয়ে এ কেমন একাদশ গড়লেন গম্ভীর?

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রবিবার
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রবিবার

১৫ ঘণ্টা আগে | জাতীয়

বাছুরে ভয়ংকর পরজীবী শনাক্ত, বড় সিদ্ধান্ত কানাডার
বাছুরে ভয়ংকর পরজীবী শনাক্ত, বড় সিদ্ধান্ত কানাডার

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ডাক্তাররা আশঙ্কা করছেন এবারের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ: স্বাস্থ্যমন্ত্রী
ডাক্তাররা আশঙ্কা করছেন এবারের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ: স্বাস্থ্যমন্ত্রী

২১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

প্রিন্ট সর্বাধিক
বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতা দেবে চীন
বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতা দেবে চীন

প্রথম পৃষ্ঠা

বিপদ শুধু বাড়ছেই
বিপদ শুধু বাড়ছেই

প্রথম পৃষ্ঠা

হলো না হ্যাটট্রিক শিরোপা
হলো না হ্যাটট্রিক শিরোপা

মাঠে ময়দানে

রামিসা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ
রামিসা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ

প্রথম পৃষ্ঠা

২৯ কোটি টাকার লিচুবাগান
২৯ কোটি টাকার লিচুবাগান

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

ঢাকা ছেড়ে নিজের শহরে গিয়ে থাকব
ঢাকা ছেড়ে নিজের শহরে গিয়ে থাকব

প্রথম পৃষ্ঠা

কী করে ঔষধ প্রশাসন
কী করে ঔষধ প্রশাসন

পেছনের পৃষ্ঠা

প্রবীণরা কি এভাবেই ধুঁকে ধুঁকে মরবেন?
প্রবীণরা কি এভাবেই ধুঁকে ধুঁকে মরবেন?

প্রথম পৃষ্ঠা

আমূল পরিবর্তন আনার চেষ্টা করছি
আমূল পরিবর্তন আনার চেষ্টা করছি

প্রথম পৃষ্ঠা

গ্রামের পর লোডশেডিং শহরেও
গ্রামের পর লোডশেডিং শহরেও

পেছনের পৃষ্ঠা

বর্জ্য ব্যবস্থাপনায় মডেল হচ্ছে খুলনা
বর্জ্য ব্যবস্থাপনায় মডেল হচ্ছে খুলনা

নগর জীবন

বিশ্বকাপ ঘিরে জুয়া রমরমা
বিশ্বকাপ ঘিরে জুয়া রমরমা

পেছনের পৃষ্ঠা

মগড়াসহ অধিকাংশ নদীই বিলুপ্তির পথে
মগড়াসহ অধিকাংশ নদীই বিলুপ্তির পথে

পেছনের পৃষ্ঠা

সিলেটে পাঁচ কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা
সিলেটে পাঁচ কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা

নগর জীবন

শিরোপা লড়াইয়ে মোহামেডান আবাহনী
শিরোপা লড়াইয়ে মোহামেডান আবাহনী

মাঠে ময়দানে

নিঃসঙ্গ পিতা-মাতা এবং বৃদ্ধাশ্রম
নিঃসঙ্গ পিতা-মাতা এবং বৃদ্ধাশ্রম

সম্পাদকীয়

ছিন্নভিন্ন পারিবারিক বন্ধন
ছিন্নভিন্ন পারিবারিক বন্ধন

প্রথম পৃষ্ঠা

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা
ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

প্রথম পৃষ্ঠা

কমাতে হবে জটিলতা
কমাতে হবে জটিলতা

পেছনের পৃষ্ঠা

ঋণের বোঝায় অর্থনীতি
ঋণের বোঝায় অর্থনীতি

পেছনের পৃষ্ঠা

উপকারী গাছের ছাল থাকে না
উপকারী গাছের ছাল থাকে না

পেছনের পৃষ্ঠা

অবৈধ বিদেশিদের বিতাড়ন আইন অনুযায়ী
অবৈধ বিদেশিদের বিতাড়ন আইন অনুযায়ী

প্রথম পৃষ্ঠা

আজ রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
আজ রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পৃষ্ঠা

অবাধে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ
অবাধে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

দেশগ্রাম

হানি ট্র্যাপ চক্রের হাতে খুন হন উবার চালক লোকমান
হানি ট্র্যাপ চক্রের হাতে খুন হন উবার চালক লোকমান

পেছনের পৃষ্ঠা

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে দিশাহারা জনগণ
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে দিশাহারা জনগণ

নগর জীবন

ভারত থেকে পুশইন-চেষ্টা প্রতিহত, সীমান্তে উত্তেজনা
ভারত থেকে পুশইন-চেষ্টা প্রতিহত, সীমান্তে উত্তেজনা

প্রথম পৃষ্ঠা

বিনিয়োগ বাড়ান কর কমান
বিনিয়োগ বাড়ান কর কমান

পেছনের পৃষ্ঠা

সংসদে সদস্যদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে
সংসদে সদস্যদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে

প্রথম পৃষ্ঠা