মানিকগঞ্জে আর কেউ নদী ভাঙনের শিকার হবে না বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। রবিবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া হইতে হরিরামপুর সীমানা পর্যন্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, নদী ভাঙনের কারণে মানিকগঞ্জে গৃহহীন হবেন না। আগে অনেক কৃষিজমি,স্কুল কলেজ, মসজিদ, মন্দিরসহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মানিকগঞ্জের আর কেউ যেন নদী ভাঙনের শিকার না হন সেই লক্ষে সরকার কাজ শুরু করেছে। আগামী কাল থেকে নদীভাঙ্গন রোধে কাজ শুরু করবে। পাঁচটি প্রকল্পের জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, প্রধান মন্ত্রী তারেক রহমান নির্দেশে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শক করে গেলাম দ্রুত সময়ে বাস্তবায়ন হবে।
মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেন, ‘আমি সবসময় নদী ভাঙন রোধে কাজ করে যাচ্ছি। আমি সবসময় নদী ভাঙন রোধে একটি স্থায়ী সমাধান চাচ্ছিলাম। আজ আমার একটি স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে। এখন চাঁদা মুক্ত, মাদক মুক্ত,সন্ত্রাস মুক্ত করাই হবে দ্বিতীয় কাজ। এ সব অন্যায় কাজের সাথে যারাই জরিত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সে যেই হোক কোন ছাড় দেওয়া হবে না।’
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত,মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশীদ খান, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/এআইডি