অস্ট্রিয়ার সবচেয়ে উঁচু পাহাড় গ্রসগ্লকনারে তীব্র শীতে জমে মারা যাওয়া ৩৩ বছর বয়সী নারীকে শনাক্ত করেছে স্থানীয় পুলিশ। তার নাম কেরস্টিন গুর্টনার। তিনি জাল্ট্স বুর্গ এলাকার বাসিন্দা এবং পাহাড় প্রেমিক হিসেবে পরিচিত ছিলেন। জানুয়ারিতে তিনি তার প্রেমিক থমাস প্লামবার্গারকে সঙ্গে নিয়ে এ পাহাড়ে ওঠেন। থমাস ছিলেন অভিজ্ঞ পর্বতারোহী ও গাইড।
পাহাড় উঠার সময় পরিকল্পনার তুলনায় তারা দু’ঘণ্টা দেরিতে যাত্রা শুরু করেন। পথে ভয়াবহ ঠান্ডা, ঝড়ো হাওয়া এবং মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্ন তাপমাত্রায় দু’জনই বিপদে পড়েন। চূড়ার প্রায় ১৫০ ফুট নিচে কেরস্টিন ক্লান্ত, প্রচণ্ড ঠান্ডায় অসাড় এবং দিকভ্রান্ত হয়ে পড়েন।
অভিযোগ, রাত প্রায় ২টার দিকে থমাস তাকে সেখানে রেখে সাহায্য আনতে বের হন। কিন্তু তার কাছে থাকা জরুরি কম্বল বা বিব্যাক স্যাক (জরুরি আশ্রয়ব্যাগ) ব্যবহার করে প্রেমিকাকে সুরক্ষিত করেননি। উদ্ধারকারী দল জানায়, থমাস মোবাইল সাইলেন্ট করে রাখায় তাদের ফোন ধরতে পারেননি। ওয়েবক্যামের ছবিতে দেখা যায়, চূড়ার দিক থেকে শুধু একটি হেডলাইট নিচে নামছে—ধারণা করা হচ্ছে সেটি থমাসের।
তীব্র ঝড়ো হাওয়ার কারণে উদ্ধারকারী দল সকাল পর্যন্ত কেরস্টিনের কাছে পৌঁছাতে পারেনি। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। থমাস প্লামবার্গারের বিরুদ্ধে গুরুতর অবহেলার কারণে হত্যার অভিযোগ আনা হয়েছে। দোষী প্রমাণিত হলে তার সর্বোচ্চ তিন বছরের জেল হতে পারে। তার আইনজীবী দাবি করছেন, এটি ‘দুর্ভাগ্যজনক দুর্ঘটনা’।
এ ঘটনায় কেরস্টিনের পরিবার ও বন্ধুরা একটি অনলাইন স্মৃতি-পাতা তৈরি করেছেন। সেখানে শত শত মানুষ শোকবার্তা দিচ্ছেন এবং তাকে একজন প্রিয়, সদয় ও প্রাণবন্ত মানুষ হিসেবে স্মরণ করছেন। ভুক্তভোগীর পরিবার অনুরোধ করে বলেছে—‘দয়া করে কেউ অভিযোগ বা দোষারোপ করবেন না’।
বিডিপ্রতিদিন/কবিরুল
শিরোনাম
- আজ কুমিল্লায় তিন সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান
- একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন
- নির্বাচনী প্রচারণায় জনচলাচলে বিঘ্ন ঘটিয়ে সভা-সমাবেশ নয়: ইসি
- নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য: নবীউল্লাহ নবী
- সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল
- নরসিংদীতে ধানের শীষের ভোট চাইলেন খায়রুল কবির খোকন
- যেকোনো মূল্যে বিএনপি দুর্নীতির টুঁটি চেপে ধরবে : তারেক রহমান
- এবার প্রকাশ্যে এল মাদুরোকে আটক অভিযানের রক্তচক্ষু কাহিনী!
- কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকরা শতভাগ আস্থা প্রকাশ করেছেন: সিইসি
- ‘পাকিস্তান বিশ্বকাপে না গেলে সেখানে খেলবে উগান্ডা’
- যাকেই ভোট দেবেন বিবেচনা করে দেবেন: নাহিদ ইসলাম
- সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের কোনো উন্নয়ন হবে না: তারেক রহমান
- আমেরিকায় বিদ্যুৎহীন দেড় লাখের বেশি গ্রাহক
- বর্ডার ২-এর ধাক্কায় অবশেষে কমল রণবীরের ধুরন্ধরের আয়
- এমবাপ্পের জোড়া গোলে শীর্ষে রিয়াল
- নির্বাচন নিয়ে কূটনীতিকদের ব্রিফ করছে ইসি
- সুরবদল, এবার ব্রিটিশ সেনাদের প্রশংসায় ভাসালেন ট্রাম্প
- অর্থ বিভাগের দায়িত্ব ফিরে পেলেন বিসিবির সেই পরিচালক
- নাসীরুদ্দীন পাটওয়ারী নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন : আবদুল কাদের
- যে কারণে জেলেনস্কির ওপর ক্ষেপেছে ইরান
অস্ট্রিয়ার পাহাড়ে বরফে জমে প্রাণ হারানো নারীর পরিচয় শনাক্ত
অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনই গণতান্ত্রিক উত্তরণের পূর্বশর্ত: সুজন সম্পাদক
১৫ মিনিট আগে | চায়ের দেশ
বগুড়ায় তারেক রহমানের নির্বাচনী জনসভা সফল করতে আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শন
১ ঘণ্টা আগে | দেশগ্রাম
যুক্তরাষ্ট্র-রাশিয়া নয়, সবচেয়ে বেশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যে দেশের হাতে
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
আর্থিক ক্ষতি হলেও পাকিস্তানকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান শেহবাজ শরিফের উপদেষ্টার
১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
বিসিবিতে ছয় মাসের দুর্নীতি পাপন আমলের ১৫ বছরকেও ছাড়িয়ে গেছে : বোর্ড পরিচালক
৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে