শিরোনাম
প্রকাশ: ০৮:২০, মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ আপডেট: ০৮:২৫, মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

অক্টোবরে আগের মাসের চেয়ে মামলা বেড়েছে ৫ শতাংশ

বেড়েছে সাত ধরনের অপরাধ, অক্টোবরে তিন শতাধিক হত্যা

গত বছরের আগস্ট থেকে ১৩ মাসে সাত ধরনের অপরাধমূলক ঘটনায় ৩৯,৯৩৬ মামলা
অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
বেড়েছে সাত ধরনের অপরাধ, অক্টোবরে তিন শতাধিক হত্যা

সারাদেশে হত্যাসহ সাত ধরনের অপরাধ বেড়েছে। অন্য ছয়টি অপরাধের মধ্যে রয়েছে- ডাকাতি-দস্যুতা, অপহরণ, নারী ও শিশু নির্যাতন, চুরি, সিঁধেল চুরি ও পুলিশের ওপর হামলার ঘটনা। চলতি বছরের সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে এই সাত ধরনের অপরাধের ঘটনায় ৫ শতাংশ মামলা বেড়েছে।

পুলিশ সদর দপ্তরের অপরাধবিষয়ক মাসিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছরের আগস্ট থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত ১৩ মাসে সারা দেশে উল্লিখিত সাত ধরনের অপরাধমূলক ঘটনায় ৩৯ হাজার ৯৩৬টি মামলা হয়েছে।

এই হিসাবে প্রতি মাসে মামলা তিন হাজার ৭২টি। প্রতিদিন মামলা ১০২টি। প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত অক্টোবরে হত্যা মামলা হয়েছে ৩১৯টি, সেপ্টেম্বরে ছিল ২৯৭টি। অক্টোবরে ডাকাতি-দস্যুতার ঘটনায় মামলা ২৩৬টি, সেপ্টেম্বরে ২১০টি।

নারী ও শিশু নির্যাতনের ঘটনায় অক্টোবরে মামলা এক হাজার ৯৮৫টি,  সেপ্টেম্বরে এক হাজার ৯২৮টি। অক্টোবরে অপহরণের ঘটনায় মামলা ১১০টি, সেপ্টেম্বরে ৯৬টি। পুলিশের ওপর হামলার ঘটনায় অক্টোবরে মামলা ৬৯টি, সেপ্টেম্বরে ৪৩টি। চুরির ঘটনায় অক্টোবরে মামলা ৩০১টি, সেপ্টেম্বরে ২৯৫টি। সিঁধেল চুরির ঘটনায় অক্টোবরে মামলা ৩০১টি, সেপ্টেম্বরে ২৯৫টি। 

সর্বশেষ সোমবার (১০ নভেম্বর) পুরান ঢাকার সূত্রাপুরে প্রকাশ্যে গুলি করে তারিক সাইফ মামুন নামের একজনকে হত্যা করে সন্ত্রাসীরা। পুলিশের ভাষ্য, নিহত মামুন সরকারের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। রবিবার মুন্সীগঞ্জে আরিফ মীর নামের এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়।

সাম্প্রতিক অপরাধমূলক ঘটনার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, জাতীয় নির্বাচন সামনে রেখে পূর্বশত্রুতা, এলাকায় আধিপত্য বিস্তার, রাজনৈতিক প্রতিশোধস্পৃহা, সমাবেশকেন্দ্রিক বিরোধ, কমিটি গঠন নিয়ে বিরোধ, চাঁদাবাজি ও বিভিন্ন স্থাপনা দখল নিয়ে বেশির ভাগ সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় সারা দেশে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসহ পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর দপ্তরের মাসিক অপরাধমূলক ঘটনার তথ্য বিশ্লেষণে জানা গেছে, গত সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে এই সাত ধরনের অপরাধে ৫ শতাংশ মামলা বেড়েছে। সেপ্টেম্বরে ছিল তিন হাজার ৭৫৭টি মামলা, সেখানে অক্টোবরে মামলার সংখ্যা বেড়ে হয়েছে তিন হাজার ৯৫১টি। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে ১৯৪টি মামলা।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় হামলা-হুমকির তথ্য পেয়ে নজরদারির পাশাপাশি নিরাপত্তাব্যবস্থা  জোরদার করা হয়েছে।

কালের কণ্ঠের অনুসন্ধানে দেখা গেছে, দেশের প্রতিটি এলাকায় চাঁদাবাজিতে অতিষ্ঠ মানুষ। বেপরোয়া চাঁদাবাজি বন্ধে পুলিশ সদর দপ্তর চাঁদাবাজদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নিতে পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, চাঁদাবাজদের ভয়ে কেউ মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। চাঁদার টাকা, রশিদ ও অন্যান্য আলামতসহ ধরা পড়লে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হবে।

পুলিশ সদর দপ্তরের একাধিক বৈঠকে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় জানিয়ে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ভার্চুয়ালি বৈঠকে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার, মহানগর পুলিশ কমিশনারসহ সব রেঞ্জের ডিআইজিসহ শীর্ষ কর্মকর্তাদের এ বিষয়ে নির্দেশ দেন। 

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থেকে তৎপর রয়েছে পুলিশ। নির্বাচন ঘিরে সার্বিক পরিস্থিতি নির্বিঘ্ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে। গত শনিবার রাজধানীর রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে ডিএমপির আইন-শৃঙ্খলাসংক্রান্ত এক বিশেষ মতবিনিময়সভায় এ নির্দেশ দেন তিনি।

পুলিশের ওপরও হামলার ঘটনা বাড়ছে।  নরসিংদী সদর উপজেলায় চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে যাওয়া একজন শীর্ষ পুলিশ কর্মকর্তার ওপর বেপরোয়া হামলার ঘটনা ঘটে। পুলিশ সদর দপ্তর সূত্র বলছে, চলতি বছর গত ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) পুলিশের ওপর হামলা, হেনস্তার ঘটনায় ৫৩১টি মামলা হয়েছে। সর্বশেষ অক্টোবরে ৬৯টি মামলা হয়। সেপ্টেম্বরে হয় ৪৩টি মামলা। এক মাসে ২৬টি মামলা বেড়েছে। 

অপরাধ ও সমাজ বিশ্লেষক অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অপরাধ যেভাবে বাড়ছে, তা নিয়ন্ত্রণে তেমন সফলতা নেই। তবে শুধু পুলিশি অভিযান নয়, সামাজিক সচেতনতা, কর্মসংস্থান সৃষ্টি ও দ্রুত বিচার নিশ্চিত করা গেলে অপরাধের হার কমানো সম্ভব।

সৌজন্যে- কালের কণ্ঠ।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর
এনইআইআর সংস্কারে রাজি বিটিআরসি, অবরোধ স্থগিত
এনইআইআর সংস্কারে রাজি বিটিআরসি, অবরোধ স্থগিত
২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে বাংলাদেশ
২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে বাংলাদেশ
নতুন এমপিও নীতিমালা প্রকাশ, যেসব পরিবর্তন এলো
নতুন এমপিও নীতিমালা প্রকাশ, যেসব পরিবর্তন এলো
দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা মোবাইল ব্যবসায়ীদের
দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা মোবাইল ব্যবসায়ীদের
নির্বাচনের পর ঢাকায় দূতাবাস খুলবে আজারবাইজান
নির্বাচনের পর ঢাকায় দূতাবাস খুলবে আজারবাইজান
ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় মনোনীত টাঙ্গাইল শাড়ি
ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় মনোনীত টাঙ্গাইল শাড়ি
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের বৈঠক
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের বৈঠক
১০ ডিসেম্বর শুরু হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন
১০ ডিসেম্বর শুরু হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ইসিকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ইসিকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার
বাংলাদেশ নেভাল একাডেমিতে তরুণ নৌ কর্মকর্তাদের কুচকাওয়াজ অনুষ্ঠিত
বাংলাদেশ নেভাল একাডেমিতে তরুণ নৌ কর্মকর্তাদের কুচকাওয়াজ অনুষ্ঠিত
সংসদ ভোট : মঙ্গলবার থেকে প্রবাসীদের ব্যালট পেপার পাঠানো শুরু
সংসদ ভোট : মঙ্গলবার থেকে প্রবাসীদের ব্যালট পেপার পাঠানো শুরু
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৮তম কাউন্সিল অব দি কলেজ সভা অনুষ্ঠিত
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৮তম কাউন্সিল অব দি কলেজ সভা অনুষ্ঠিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক ক্রিসমাস বাজারে বাংলাদেশসহ ৪০ দেশের অংশগ্রহণ
আন্তর্জাতিক ক্রিসমাস বাজারে বাংলাদেশসহ ৪০ দেশের অংশগ্রহণ

১৬ মিনিট আগে | পরবাস

বিগ টিকেটে আড়াইল লাখ দিরহাম জিতলেন বাংলাদেশি মহিন
বিগ টিকেটে আড়াইল লাখ দিরহাম জিতলেন বাংলাদেশি মহিন

৪৩ মিনিট আগে | পাঁচফোড়ন

বিগ টিকেটে দুই কোটি দিরহাম জয়, গল্প শোনালেন বাংলাদেশি জাহাঙ্গীর
বিগ টিকেটে দুই কোটি দিরহাম জয়, গল্প শোনালেন বাংলাদেশি জাহাঙ্গীর

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ফিকির নতুন সভাপতি হচ্ছেন রুপালী হক চৌধুরী
ফিকির নতুন সভাপতি হচ্ছেন রুপালী হক চৌধুরী

১ ঘণ্টা আগে | অর্থনীতি

ইউক্রেন যুদ্ধ:  চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র, রাশিয়া কি চায়?
ইউক্রেন যুদ্ধ: চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র, রাশিয়া কি চায়?

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চামড়া ও জুতা শিল্পের অগ্রদূত ও প্রতিষ্ঠানকে সম্মাননা
চামড়া ও জুতা শিল্পের অগ্রদূত ও প্রতিষ্ঠানকে সম্মাননা

১ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার

মিনিস্টার বাজারজাত শুরু করলো নো–ফ্রস্ট ইনভার্টার প্রযুক্তি ৪টি নতুন মডেলের রেফ্রিজারেটর
মিনিস্টার বাজারজাত শুরু করলো নো–ফ্রস্ট ইনভার্টার প্রযুক্তি ৪টি নতুন মডেলের রেফ্রিজারেটর

১ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার

ভারি বৃষ্টির শঙ্কায় সোমবার মদিনার সব স্কুলে সশরীরে ক্লাস বন্ধ
ভারি বৃষ্টির শঙ্কায় সোমবার মদিনার সব স্কুলে সশরীরে ক্লাস বন্ধ

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

তারেক রহমান আসবেন বীরের বেশে
তারেক রহমান আসবেন বীরের বেশে

১ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

দেশি-বিদেশি ১৩০ প্রতিষ্ঠানের অংশগ্রহণে আইইউবিএটিতে ক্যারিয়ার ফেস্টিভ্যাল
দেশি-বিদেশি ১৩০ প্রতিষ্ঠানের অংশগ্রহণে আইইউবিএটিতে ক্যারিয়ার ফেস্টিভ্যাল

২ ঘণ্টা আগে | ক্যাম্পাস

৬ জেলার স্কাউটদের উপস্থিতিতে মুখর কুমিল্লা
৬ জেলার স্কাউটদের উপস্থিতিতে মুখর কুমিল্লা

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

পিঁপড়ার আত্মত্যাগ!
পিঁপড়ার আত্মত্যাগ!

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সুপ্রিম কোর্ট সচিবালয়ের জন্য ৪৮৯ পদ সৃষ্টির সিদ্ধান্ত
সুপ্রিম কোর্ট সচিবালয়ের জন্য ৪৮৯ পদ সৃষ্টির সিদ্ধান্ত

২ ঘণ্টা আগে | নগর জীবন

মুস্তাফিজের জোড়া উইকেটে ক্যাপিটালসের বড় জয়
মুস্তাফিজের জোড়া উইকেটে ক্যাপিটালসের বড় জয়

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মিশন সিক্স বসুন্ধরা কিংস
মিশন সিক্স বসুন্ধরা কিংস

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিয়ে ভাঙার পর গুজব রটানোদের দেখে নেওয়ার হুমকি পলাশের
বিয়ে ভাঙার পর গুজব রটানোদের দেখে নেওয়ার হুমকি পলাশের

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

স্মৃতির স্মৃতিতে যেভাবে জমলো বেদনার নীল!
স্মৃতির স্মৃতিতে যেভাবে জমলো বেদনার নীল!

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হত্যামামলার আসামি গ্রেফতার
হত্যামামলার আসামি গ্রেফতার

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

ল্যাপটপের ৫ গোপন ফিচার
ল্যাপটপের ৫ গোপন ফিচার

৩ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

ফর্মুলা ওয়ান জয়, ল্যান্ডো নরিসের উত্থান যেভাবে
ফর্মুলা ওয়ান জয়, ল্যান্ডো নরিসের উত্থান যেভাবে

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৩০ কোটি রুপি প্রতারণা মামলায় বলিউড পরিচালক গ্রেফতার
৩০ কোটি রুপি প্রতারণা মামলায় বলিউড পরিচালক গ্রেফতার

৩ ঘণ্টা আগে | শোবিজ

পেছালো মেটার ‘ফিনিক্স’ মিক্সড রিয়েলিটি চশমার উদ্বোধন
পেছালো মেটার ‘ফিনিক্স’ মিক্সড রিয়েলিটি চশমার উদ্বোধন

৩ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

অপ্রতিরোধ্য প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা ইরানের
অপ্রতিরোধ্য প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা ইরানের

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশলে খুশি রাশিয়া, নাখোশ ইউরোপ
যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশলে খুশি রাশিয়া, নাখোশ ইউরোপ

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুক্তরাষ্ট্র–ইউক্রেন নিরাপত্তা আলোচনার অগ্রগতি নিয়ে যা জানা গেল
যুক্তরাষ্ট্র–ইউক্রেন নিরাপত্তা আলোচনার অগ্রগতি নিয়ে যা জানা গেল

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ব্রিজবেনে হারের পর সমাধান খুঁজছেন ইংল্যান্ড অধিনায়ক
ব্রিজবেনে হারের পর সমাধান খুঁজছেন ইংল্যান্ড অধিনায়ক

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ
কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

অস্ট্রিয়ার পাহাড়ে বরফে জমে প্রাণ হারানো নারীর পরিচয় শনাক্ত
অস্ট্রিয়ার পাহাড়ে বরফে জমে প্রাণ হারানো নারীর পরিচয় শনাক্ত

৫ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

৫ ঘণ্টা আগে | নগর জীবন

এনইআইআর সংস্কারে রাজি বিটিআরসি, অবরোধ স্থগিত
এনইআইআর সংস্কারে রাজি বিটিআরসি, অবরোধ স্থগিত

৫ ঘণ্টা আগে | জাতীয়

সর্বাধিক পঠিত
কেমিক্যাল দিয়ে পাকানো কলা চিনবেন যেভাবে
কেমিক্যাল দিয়ে পাকানো কলা চিনবেন যেভাবে

২১ ঘণ্টা আগে | জীবন ধারা

এনসিপিসহ ৩ দলের নতুন জোট
এনসিপিসহ ৩ দলের নতুন জোট

১০ ঘণ্টা আগে | রাজনীতি

ইসরায়েলের ফেলা যে অবিস্ফোরিত বোমা নিয়ে ভীষণ চিন্তায় আমেরিকা
ইসরায়েলের ফেলা যে অবিস্ফোরিত বোমা নিয়ে ভীষণ চিন্তায় আমেরিকা

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান
আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান

১৬ ঘণ্টা আগে | জাতীয়

চলতি সপ্তাহেই তফসিল, ভোটের সময় বাড়বে এক ঘণ্টা: ইসি
চলতি সপ্তাহেই তফসিল, ভোটের সময় বাড়বে এক ঘণ্টা: ইসি

১২ ঘণ্টা আগে | জাতীয়

এনসিপিসহ ৩ দলের নতুন জোটের ঘোষণা বিকেলে
এনসিপিসহ ৩ দলের নতুন জোটের ঘোষণা বিকেলে

১৩ ঘণ্টা আগে | রাজনীতি

ইউরোপীয় ইউনিয়ন বিলুপ্ত করা উচিত: ইলন মাস্ক
ইউরোপীয় ইউনিয়ন বিলুপ্ত করা উচিত: ইলন মাস্ক

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আপাতত নির্বাচনি দায়িত্বে রাখা হচ্ছে না বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের
আপাতত নির্বাচনি দায়িত্বে রাখা হচ্ছে না বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের

১১ ঘণ্টা আগে | জাতীয়

খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ারে জোবাইদা রহমান
খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ারে জোবাইদা রহমান

১১ ঘণ্টা আগে | জাতীয়

এশিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ বন্যপশু পাচারকারী গ্রেফতার
এশিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ বন্যপশু পাচারকারী গ্রেফতার

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাড়ল ভোজ্যতেলের দাম, কাল থেকে কার্যকর
বাড়ল ভোজ্যতেলের দাম, কাল থেকে কার্যকর

৭ ঘণ্টা আগে | অর্থনীতি

সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে, ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান
সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে, ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান

১০ ঘণ্টা আগে | রাজনীতি

কওমির সনদধারীরা এখন থেকে কাজি হতে পারবেন: আইন উপদেষ্টা
কওমির সনদধারীরা এখন থেকে কাজি হতে পারবেন: আইন উপদেষ্টা

১৫ ঘণ্টা আগে | জাতীয়

সত্যিই কি ভারত সীমান্তে অত্যাধুনিক ‘গোয়েন্দা রোবট’ মোতায়েন করেছে চীন?
সত্যিই কি ভারত সীমান্তে অত্যাধুনিক ‘গোয়েন্দা রোবট’ মোতায়েন করেছে চীন?

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ
জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

১০ ঘণ্টা আগে | রাজনীতি

শওকত মাহমুদ গ্রেফতার
শওকত মাহমুদ গ্রেফতার

১১ ঘণ্টা আগে | জাতীয়

মেসির জাদুতে এমএলএস কাপ জয় মায়ামির
মেসির জাদুতে এমএলএস কাপ জয় মায়ামির

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যারা বলে এবার আমাদের দেখুন, মানুষ তাদের ১৯৭১ সালে দেখেছে: তারেক রহমান
যারা বলে এবার আমাদের দেখুন, মানুষ তাদের ১৯৭১ সালে দেখেছে: তারেক রহমান

৮ ঘণ্টা আগে | রাজনীতি

জাতীয় নির্বাচনের দিন সাধারণ ছুটি
জাতীয় নির্বাচনের দিন সাধারণ ছুটি

১১ ঘণ্টা আগে | জাতীয়

ভারতে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৩
ভারতে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৩

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

১০ ঘণ্টা আগে | জাতীয়

‘বিএনপি নেতা পিন্টুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে’
‘বিএনপি নেতা পিন্টুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে’

১১ ঘণ্টা আগে | রাজনীতি

যেসব আমলে দ্বিগুণ প্রতিদান পাওয়া যায়
যেসব আমলে দ্বিগুণ প্রতিদান পাওয়া যায়

২১ ঘণ্টা আগে | ইসলামী জীবন

মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও
মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও

১৬ ঘণ্টা আগে | নগর জীবন

ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান
ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আলাস্কায় ৭ মাত্রার ভূমিকম্প, কাঁপল কানাডাও
আলাস্কায় ৭ মাত্রার ভূমিকম্প, কাঁপল কানাডাও

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হেলমেট না থাকায় দুই ভাইয়ের থেঁতলে যায় মাথা, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু
হেলমেট না থাকায় দুই ভাইয়ের থেঁতলে যায় মাথা, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু

১৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৭ ডিসেম্বর)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৭ ডিসেম্বর)

১৯ ঘণ্টা আগে | জাতীয়

চীনের বিরুদ্ধে জাপানের বিমানে এফসি রাডার নিশানা করার অভিযোগ
চীনের বিরুদ্ধে জাপানের বিমানে এফসি রাডার নিশানা করার অভিযোগ

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভয়াবহ অগ্নিকাণ্ডে যেভাবে ডেথ চেম্বারে পরিণত হয় নাইটক্লাবটি
ভয়াবহ অগ্নিকাণ্ডে যেভাবে ডেথ চেম্বারে পরিণত হয় নাইটক্লাবটি

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
দুবাই হয়ে লন্ডন নেওয়ার প্রস্তাব
দুবাই হয়ে লন্ডন নেওয়ার প্রস্তাব

প্রথম পৃষ্ঠা

নিজ নির্বাচনি এলাকায় লাঞ্ছিত ব্যারিস্টার ফুয়াদ
নিজ নির্বাচনি এলাকায় লাঞ্ছিত ব্যারিস্টার ফুয়াদ

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

রান্নাঘরে ঝলসে যাচ্ছে প্রাণ
রান্নাঘরে ঝলসে যাচ্ছে প্রাণ

পেছনের পৃষ্ঠা

গতি কমেছে অর্থনীতির প্রধান চার খাতে
গতি কমেছে অর্থনীতির প্রধান চার খাতে

প্রথম পৃষ্ঠা

চলতি সপ্তাহেই ভোটের তফসিল
চলতি সপ্তাহেই ভোটের তফসিল

প্রথম পৃষ্ঠা

বিএনপির দুর্গে কড়া নাড়ছে জামায়াত
বিএনপির দুর্গে কড়া নাড়ছে জামায়াত

পেছনের পৃষ্ঠা

এক সিদ্ধান্তে মুখোমুখি দুই শিল্প
এক সিদ্ধান্তে মুখোমুখি দুই শিল্প

পেছনের পৃষ্ঠা

দিঘির পানি ছিল রক্তের মতো লাল
দিঘির পানি ছিল রক্তের মতো লাল

প্রথম পৃষ্ঠা

’৭১-এ তারা লাখ লাখ মানুষ হত্যা ও মা-বোনের ইজ্জত লুটেছিল
’৭১-এ তারা লাখ লাখ মানুষ হত্যা ও মা-বোনের ইজ্জত লুটেছিল

প্রথম পৃষ্ঠা

যেভাবে গান ‘ভালোবাসবো বাসবো রে’
যেভাবে গান ‘ভালোবাসবো বাসবো রে’

শোবিজ

পাল্টে যাচ্ছে ভোটের হিসাব
পাল্টে যাচ্ছে ভোটের হিসাব

প্রথম পৃষ্ঠা

মেসির আমেরিকা জয়
মেসির আমেরিকা জয়

মাঠে ময়দানে

চাপে ছোট কারখানা
চাপে ছোট কারখানা

পেছনের পৃষ্ঠা

হলো না আনিসুলের ডাবল সেঞ্চুরি
হলো না আনিসুলের ডাবল সেঞ্চুরি

মাঠে ময়দানে

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের কাউন্সিল অনুষ্ঠিত
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের কাউন্সিল অনুষ্ঠিত

প্রথম পৃষ্ঠা

মিশন সিক্স বসুন্ধরা কিংস
মিশন সিক্স বসুন্ধরা কিংস

মাঠে ময়দানে

ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল
ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল

মাঠে ময়দানে

সিনেমাটি নির্মাণ করতে চেয়েছিলেন সত্যজিৎ রায়
সিনেমাটি নির্মাণ করতে চেয়েছিলেন সত্যজিৎ রায়

শোবিজ

ব্রিসবেনেও ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া
ব্রিসবেনেও ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

মাঠে ময়দানে

তারেক রহমান আসবেন বীরের বেশে
তারেক রহমান আসবেন বীরের বেশে

সম্পাদকীয়

ধর্মের নামে বিভাজনে একটি গোষ্ঠী
ধর্মের নামে বিভাজনে একটি গোষ্ঠী

প্রথম পৃষ্ঠা

সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার
সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার

পেছনের পৃষ্ঠা

কবর থেকে লাশ তোলা শুরু ১১৪ জন জুলাই শহীদের
কবর থেকে লাশ তোলা শুরু ১১৪ জন জুলাই শহীদের

পেছনের পৃষ্ঠা

ক্যানসার রোগীর অস্ত্রোপচার করলেন ওটি বয়!
ক্যানসার রোগীর অস্ত্রোপচার করলেন ওটি বয়!

পেছনের পৃষ্ঠা

ভোজ্য তেলের দাম বেড়েছে
ভোজ্য তেলের দাম বেড়েছে

পেছনের পৃষ্ঠা

হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিচার শুরুর আর্জি
হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিচার শুরুর আর্জি

প্রথম পৃষ্ঠা

তদন্ত প্রতিবেদন ১৩ জানুয়ারি
তদন্ত প্রতিবেদন ১৩ জানুয়ারি

পেছনের পৃষ্ঠা

১৮ অভিবাসীর লাশ উদ্ধার
১৮ অভিবাসীর লাশ উদ্ধার

পেছনের পৃষ্ঠা

সাবেক রাষ্ট্রপতি হামিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
সাবেক রাষ্ট্রপতি হামিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

পেছনের পৃষ্ঠা