শিরোনাম
প্রকাশ: ০০:৫৮, শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

লন্ডন নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

► প্রস্তুত কাতার আমিরের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স ► সঙ্গে যাচ্ছেন সাত চিকিৎসক, দুই এসএসএফ সদস্যসহ ১৪ জন
বিশেষ প্রতিনিধি
অনলাইন ভার্সন
লন্ডন নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আজ সকালের মধ্যেই তাঁকে নিয়ে চিকিৎসক দলের লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার কথা। কাতারের আমিরের দেওয়া (বিশেষায়িত উড়োজাহাজ) রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে অসুস্থ নেত্রীকে লন্ডন নেওয়া হবে। বেগম জিয়ার জ্যেষ্ঠ পুত্রবধূ ডা. জুবাইদা রহমানের লন্ডন থেকে ঢাকায় পৌঁছার কথা আজ সকালে।

চেয়ারপারসনের সঙ্গে সাতজন চিকিৎসকসহ ১৪ জন সহযাত্রী হচ্ছেন। এর মধ্যে এসএসএফের দুজন সদস্যও রয়েছেন। বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে কাতারের নিজস্ব চিকিৎসক ও নার্সের একটি দলও থাকছে। ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা উপলক্ষে গতকাল সন্ধ্যার পর থেকেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার বিষয়টি স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা নিয়ন্ত্রণে নিয়েছেন। সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অসুস্থতার জটিলতা এখনো কাটেনি। তবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী উন্নত ও সুচিকিৎসার জন্য তাঁকে অ্যাডভান্স হেলথকেয়ার সেন্টারে নেওয়ার এখনই সময়। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দলের পক্ষ থেকে আজ বাদ জুমা সারা দেশে মসজিদে দোয়া ও মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন গতকাল দুপুরে খালেদা জিয়ার লন্ডন যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, গতকাল বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে এভারকেয়ার হাসপাতালে বৈঠকে বসে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড। এতে যুক্তরাজ্য ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। এ ছাড়া বিভিন্ন দেশ থেকে ভার্চুয়ালি আরও কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে বিকাল বেলা পৌনে ৩টার দিকে হাসপাতালের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের ব্রিফিং করেন ডা. জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড দেশমাতাকে উন্নত চিকিৎসার্থে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর বর্তমান শারীরিক অবস্থার আলোকে যদি সবকিছু ঠিক থাকে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে বৃহস্পতিবার মধ্যরাতের পরে অথবা আজ শুক্রবার সকালের ভিতরে ইনশাল্লাহ যুক্তরাজ্যে অর্থাৎ লন্ডনের নির্ধারিত হসপিটালে তাঁকে নিয়ে যাব। তাঁর সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে বেশ কয়েকজন দেশি চিকিৎসক এবং বিদেশের দুজন চিকিৎসক থাকবেন। মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে যাতে যাত্রাপথে তাঁর কোনো ধরনের প্রতিকূলতার মধ্যে সুস্থভাবে উড়োজাহাজে চিকিৎসা দেওয়া যায়, সেই লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাআল্লাহ তাঁকে দেশের বাইরে নিয়ে যাব। দেশনেত্রীর সুস্থতার জন্য দেশবাসীসহ দেশের বাইরে হাজার-লাখো মানুষের কাছে দোয়া চাই। যারা এত দিন তাঁর সুস্থতায় দোয়া করেছেন, তাদের সবার কাছে আমরা কতৃজ্ঞ। আপনাদের এ দোয়া-ই ম্যাডামকে সুস্থ করে তুলবে। আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, দেশনেত্রীর ছোট ছেলের সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান, তাঁদের দুই কন্যা জাফিয়া ও জাহিয়া রহমান, তাঁর ছোট ভাই শামীম এস্কান্দারসহ তাঁদের আত্মীয়স্বজনের পক্ষ থেকেও সবার কাছে দোয়া চাই এবং দেশবাসীকে কৃতজ্ঞ জানাই।’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা, সেনাবাহিনীসহ তিন বাহিনী প্রধান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পররাষ্ট্র মন্ত্রণালয়, এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক-নার্সসহ কর্মকর্তা-কর্মচারী, চীন, রাশিয়া, কাতার, সৌদি আরব, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান হাইকমিশনের সব ধরনের সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক ডা. জাহিদ হোসেন।

‘খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কি না?’ এমন প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, ‘আমরা মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু চিন্তা করছি না। মেডিকেল বোর্ড গতকাল তিনবার ভার্চুয়ালি বৈঠক করেছে। ফিজিক্যালি দেখছেন যুক্তরাজ্য ও চীনের ডাক্তারগণ। আমরা আল্লাহর রহমতে আশাবাদী যে ইনশাল্লাহ দেশনেত্রী খালেদা জিয়া আল্লাহর অশেষ রহমতে ঘুরে দাঁড়িয়েছেন, এবারও ইনশাল্লাহ উনি আমাদের মাঝে সুস্থ হয়ে ফেরত আসবেন।’

এয়ার অ্যাম্বুলেন্সে সাত চিকিৎসকসহ থাকছেন ১৪ জন : লন্ডন যাওয়ার সময় এয়ার অ্যাম্বুলেন্সে সাত চিকিৎসকসহ থাকবেন ১৪ জন। তাঁরা হলেন পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. জাহিদ হোসেন, ডা. এনামুল হক চৌধুরী (চেয়ারপারসনের উপদেষ্টা), বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, অধ্যাপক ডা. সাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডা. নুরুদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. মোহাম্মদ জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, হাসান শাহরিয়ার ইকবাল (এসএসএফ), সৈয়দ সামিন মাহফুজ (এসএসএফ), আবদুল হাই মল্লিক (ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী), মাসুদুর রহমান (অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি), ফাতেমা বেগম (গৃহকর্মী) ও রুপা শিকদার (গৃহকর্মী)। এ ছাড়া লন্ডন থেকে ডা. জুবাইদা রহমান যদি আগেই ঢাকা পৌঁছান তাহলে তিনিও একই উড়োজাহাজে (এয়ার অ্যাম্বুলেন্সে) সহযাত্রী হতে পারেন।

২৩ নভেম্বর রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। ২৭ নভেম্বর থেকে তিনি হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত। তবে চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন তিনি। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা ও তত্ত্বাবধানে অত্যন্ত নিখুঁতভাবে তাঁর চিকিৎসা চলছে। মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানান, ফুসফুসে স্বাভাবিকভাবে বাতাস চলাচল করানোর জন্য বুধবার রাতে হাসপাতালের চতুর্থ তলায় মেকানিক্যাল ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। কিডনি কার্যক্রম সচল রাখতে সেদিন বিকালেও ডায়ালাইসিস করা হয়েছে। এর আগে চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয় কাতারের আামির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া (বিশেষায়িত উড়োজাহাজ) রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে। সেখানে লন্ডন ক্লিনিক হসপিটালে চিকিৎসা নেন তিনি। চার মাস চিকিৎসা শেষে ৫ মে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন।

ঢাকায় আসছেন ডা. জুবাইদা রহমান : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের লন্ডন থেকে রওনা হয়ে আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা। তবে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হয়ে গেলে তিনি ঢাকায় পৌঁছানোর আগেই বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা হবে চিকিৎসক দল। সে ক্ষেত্রে ডা. জুবাইদা রহমান অন্য কোনো (ট্রানজিট) দেশ থেকেও যুক্ত হতে পারেন।

বেগম খালেদা জিয়ার এ চিকিৎসা-প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে আছেন ডা. জুবাইদা রহমান, যিনি লন্ডন থেকে সার্বিক চিকিৎসা বিষয়ে সমন্বয় করে আসছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন সমাজমাধ্যম ফেসবুকে পোস্টে জানান, ডা. জুবাইদা রহমান ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। আজ সকালের মধ্যেই তাঁর ঢাকায় পৌঁছানোর কথা, যাতে মমতাময়ী শাশুড়ির পাশে থেকে তাঁকে লন্ডন নিয়ে যেতে পারেন।

পোস্টে আরও লেখেন, উন্নত ও সর্বাধুনিক চিকিৎসা নিশ্চিত করতে ম্যাডামকে অতি শিগগির লন্ডনের হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেডিকেল বোর্ডের চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম, দেশবাসীর অনিঃশেষ দোয়া-আন্তরিকতা ও কূটনীতিকদের সহযোগিতায় তাঁর (খালেদা জিয়া) শারীরিক অগ্রগতি হয়েছে। দেশবাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি দল ও জিয়া পরিবারের পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

আজ সারা দেশে দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে আজ শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে দোয়া অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকেও একই কর্মসূচি নেওয়া হয়েছে। গতকাল পৃথকভাবে এসব কর্মসূচির কথা জানানো হয়।

গতকাল সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বাদ জুমা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানায় সরকার। পরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আজ সারা দেশে দোয়া ও প্রার্থনা আয়োজনের অনুরোধ জানায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ও। গতকাল এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের পত্রে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সরকার তাঁর আশু রোগমুক্তি কামনা করে শুক্রবার দেশের সব মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া এবং সব মন্দির, প্যাগোডা ও গির্জায় প্রার্থনা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাঁর আশু রোগমুক্তি কামনা করে শুক্রবার দেশের সব মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া এবং সুবিধামতো সময়ে সব মন্দির, প্যাগোডা ও গীর্জায় স্ব-স্ব ধর্মমতে প্রার্থনা আয়োজনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করেছেন। এ দোয়া ও প্রার্থনা আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আজ সারা দেশের মসজিদে দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা সভার আয়োজনের কথা জানিয়েছে বিএনপি। গতকাল সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা করেন। রিজভী বলেন, দেশপ্রেমিক নেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় শুক্রবার দেশের প্রতিটি মসজিদে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করা হবে। পাশাপাশি মন্দিরসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন, মহানগর বিএনপি উত্তরের আহ্বায়ক আমিনুল হক, যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, ওলামা দলের আহ্বায়ক কাজী মো. সেলিম রেজাসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো গতকাল বিভিন্নস্থানে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানের খবর-

বগুড়া: বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বগুড়ার শাজাহানপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে মাঝিড়া মডেল উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি, সম্মিলিত এলাকাবাসী এবং হাফেজিয়া মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করে।

ঝিনাইদহ: গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খানের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় গতকাল ঝিনাইদহে আলোচনা সভায় ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শহরের স্টেডিয়ামসংলগ্ন ফ্যামিলি জোনে সমাজ কল্যাণ ফোরাম সংগঠনের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠান হয়।

মাগুরা: মাগুরা পৌর বিএনপির আয়োজনে বিকালে এদিন শহরের এজি একাডেমি চত্বরে দোয়া অনুষ্ঠানের আয়োজন হয়।

নারায়ণগঞ্জ : নারায়নগঞ্জে মহানগর বিএনপির নেতা ও মনোনয়নপ্রত্যাশী শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুলের উদ্যোগে এদিন শহরের মিশনপাড়া এলাকায় তাঁর নিজ রাজনৈতিক কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল : টাঙ্গাইলে এদিন গণ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বকালে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের এক অংশের উদ্যোগে মধুপুর অডিটোরিয়ামের সামনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজশাহী : রাজশাহীর বাঘায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকাল সাড়ে ৪টায় উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর উচ্চবিদ্যালয় মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়।  
 
এই বিভাগের আরও খবর
শিশুদের দরকার উদার মুক্ত পরিবেশ আর উৎসাহ
শিশুদের দরকার উদার মুক্ত পরিবেশ আর উৎসাহ
বিকেলে সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
বিকেলে সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ
তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ
বিকালে সিইসির সঙ্গে বৈঠকে বসছেন মির্জা ফখরুল
বিকালে সিইসির সঙ্গে বৈঠকে বসছেন মির্জা ফখরুল
দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের ভাগ্য নির্ধারণ আজ
দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের ভাগ্য নির্ধারণ আজ
কাদেরসহ ৭ আসামির মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি আজ
কাদেরসহ ৭ আসামির মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি আজ
‘বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে’
‘বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে’
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ
প্রার্থিতা ফিরে পেতে আপিলের শেষ দিনের শুনানি আজ
প্রার্থিতা ফিরে পেতে আপিলের শেষ দিনের শুনানি আজ
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৮ জানুয়ারি)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৮ জানুয়ারি)
ইসিতে অষ্টম দিনের আপিল শুনানিতে মঞ্জুর হলো ৪৫ আবেদন
ইসিতে অষ্টম দিনের আপিল শুনানিতে মঞ্জুর হলো ৪৫ আবেদন
বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ : ছবি আঁকা প্রতিযোগিতায় পুরস্কার পেল ১৪৩ শিক্ষার্থী
বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ : ছবি আঁকা প্রতিযোগিতায় পুরস্কার পেল ১৪৩ শিক্ষার্থী
সর্বশেষ খবর
এবারের বিশ্বকাপে যে দলে আছে জোড়া দুই ভাই
এবারের বিশ্বকাপে যে দলে আছে জোড়া দুই ভাই

৪ মিনিট আগে | মাঠে ময়দানে

গুলশানে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার
গুলশানে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

৫ মিনিট আগে | নগর জীবন

শিশুদের দরকার উদার মুক্ত পরিবেশ আর উৎসাহ
শিশুদের দরকার উদার মুক্ত পরিবেশ আর উৎসাহ

৬ মিনিট আগে | জাতীয়

বিকেলে সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
বিকেলে সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

১০ মিনিট আগে | জাতীয়

আয়ারল্যান্ডের ‘না’! : ভারতে বিশ্বকাপ না খেলার জন্য গ্রুপ বদলের প্রস্তাব
আয়ারল্যান্ডের ‘না’! : ভারতে বিশ্বকাপ না খেলার জন্য গ্রুপ বদলের প্রস্তাব

১১ মিনিট আগে | মাঠে ময়দানে

গাইবান্ধায় পাচারকালে ২০ বস্তা  ডিএপি সার জব্দ
গাইবান্ধায় পাচারকালে ২০ বস্তা  ডিএপি সার জব্দ

১১ মিনিট আগে | দেশগ্রাম

মগবাজারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মগবাজারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪ মিনিট আগে | নগর জীবন

তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ
তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ

২০ মিনিট আগে | জাতীয়

সাড়ে ১২ ঘণ্টার বৈঠক: ভেতরে ভেতরে কী আলোচনা করল জামায়াত
সাড়ে ১২ ঘণ্টার বৈঠক: ভেতরে ভেতরে কী আলোচনা করল জামায়াত

২০ মিনিট আগে | রাজনীতি

আইসিসিকে এবার নতুন এক প্রস্তাব দিল বাংলাদেশ
আইসিসিকে এবার নতুন এক প্রস্তাব দিল বাংলাদেশ

২০ মিনিট আগে | মাঠে ময়দানে

জানা গেল ট্রাম্পের ইরানে হামলা না চালানোর আসল কারণ
জানা গেল ট্রাম্পের ইরানে হামলা না চালানোর আসল কারণ

২০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

বিকালে সিইসির সঙ্গে বৈঠকে বসছেন মির্জা ফখরুল
বিকালে সিইসির সঙ্গে বৈঠকে বসছেন মির্জা ফখরুল

২৩ মিনিট আগে | জাতীয়

পয়েন্ট হারাল আর্সেনাল
পয়েন্ট হারাল আর্সেনাল

৩১ মিনিট আগে | মাঠে ময়দানে

নোয়াখালীতে ৬ মামলার আসামিকে পিটিয়ে হত্যা, মিষ্টি বিতরণ
নোয়াখালীতে ৬ মামলার আসামিকে পিটিয়ে হত্যা, মিষ্টি বিতরণ

৩৭ মিনিট আগে | দেশগ্রাম

যে কারণে ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে অনুরোধ করেন নেতানিয়াহু
যে কারণে ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে অনুরোধ করেন নেতানিয়াহু

৪৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

মিশরের স্বপ্নভঙ্গ, সালাহর ভুলেই ব্রোঞ্জ পদক হাতছাড়া
মিশরের স্বপ্নভঙ্গ, সালাহর ভুলেই ব্রোঞ্জ পদক হাতছাড়া

৫০ মিনিট আগে | মাঠে ময়দানে

আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকায় জুতার মালা
আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকায় জুতার মালা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের ভাগ্য নির্ধারণ আজ
দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের ভাগ্য নির্ধারণ আজ

১ ঘণ্টা আগে | জাতীয়

গাজায় ‘শান্তি পর্ষদে’ এরদোয়ান ও সিসিকে চান ট্রাম্প
গাজায় ‘শান্তি পর্ষদে’ এরদোয়ান ও সিসিকে চান ট্রাম্প

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি

১ ঘণ্টা আগে | নগর জীবন

‘যে কাউকে হারানোর বিশ্বাস আমার আছে’
‘যে কাউকে হারানোর বিশ্বাস আমার আছে’

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দেশের বাজারে নতুন মডেলের দুই গাড়ি
দেশের বাজারে নতুন মডেলের দুই গাড়ি

১ ঘণ্টা আগে | অর্থনীতি

বিক্ষোভে ‘হাজার হাজার’ নিহতের নেপথ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
বিক্ষোভে ‘হাজার হাজার’ নিহতের নেপথ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কাদেরসহ ৭ আসামির মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি আজ
কাদেরসহ ৭ আসামির মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি আজ

১ ঘণ্টা আগে | জাতীয়

ডেমরায় লেগুনার ধাক্কায় ভ্যানচালক নিহত
ডেমরায় লেগুনার ধাক্কায় ভ্যানচালক নিহত

১ ঘণ্টা আগে | নগর জীবন

বৈশ্বিক ইন্টারনেট ছাড়ছে ইরান, নিজস্ব সার্চ ইঞ্জিন ও মেসেজিং অ্যাপ চালুর উদ্যোগ
বৈশ্বিক ইন্টারনেট ছাড়ছে ইরান, নিজস্ব সার্চ ইঞ্জিন ও মেসেজিং অ্যাপ চালুর উদ্যোগ

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ

২ ঘণ্টা আগে | জাতীয়

আজকের বাজারে স্বর্ণের দাম
আজকের বাজারে স্বর্ণের দাম

২ ঘণ্টা আগে | অর্থনীতি

গাজায় ‘শান্তি পর্ষদে’ যোগ দিতে কানাডার প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ট্রাম্পের
গাজায় ‘শান্তি পর্ষদে’ যোগ দিতে কানাডার প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ট্রাম্পের

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

খালি পেটে খেজুর ভেজানো পানি পানের উপকারিতা জেনে নিন
খালি পেটে খেজুর ভেজানো পানি পানের উপকারিতা জেনে নিন

২ ঘণ্টা আগে | জীবন ধারা

সর্বাধিক পঠিত
তেহরানে পৌঁছার আগেই ধরা পড়ে বিপুল অস্ত্র, ভেস্তে যায় ইসরায়েলের পরিকল্পনা
তেহরানে পৌঁছার আগেই ধরা পড়ে বিপুল অস্ত্র, ভেস্তে যায় ইসরায়েলের পরিকল্পনা

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৪০ রান তাড়ায় ৩৭ রানে অলআউট
৪০ রান তাড়ায় ৩৭ রানে অলআউট

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভাইবোনদের বঞ্চিত করতে লতিফুর কন্যা সিমিনের ভয়াবহ জালিয়াতি
ভাইবোনদের বঞ্চিত করতে লতিফুর কন্যা সিমিনের ভয়াবহ জালিয়াতি

১৭ ঘণ্টা আগে | জাতীয়

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত নাটকীয়তা
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত নাটকীয়তা

১০ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

জামায়াত প্রার্থী আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা
জামায়াত প্রার্থী আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা

১৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

দল এখন সকাল-বিকাল ফোন করে বলে ‘আসুন মন্ত্রিত্ব দেবো’: রুমিন ফারহানা
দল এখন সকাল-বিকাল ফোন করে বলে ‘আসুন মন্ত্রিত্ব দেবো’: রুমিন ফারহানা

১৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বাংলাদেশের ভিসা পাননি আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা
বাংলাদেশের ভিসা পাননি আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিএনপি প্রার্থী মঞ্জরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল
বিএনপি প্রার্থী মঞ্জরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল

১৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

খামেনি পতনের ডাক দিলেন ট্রাম্প
খামেনি পতনের ডাক দিলেন ট্রাম্প

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

১৮ ঘণ্টা আগে | রাজনীতি

শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে ১০ দল: জামায়াত
শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে ১০ দল: জামায়াত

২২ ঘণ্টা আগে | রাজনীতি

'এটা তো অঙ্ক না যে, আমরা ধরে নেব আমাদের বাবারা মৃত!'
'এটা তো অঙ্ক না যে, আমরা ধরে নেব আমাদের বাবারা মৃত!'

২০ ঘণ্টা আগে | জাতীয়

ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ, অন্য গ্রুপে রাখার আলোচনা
ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ, অন্য গ্রুপে রাখার আলোচনা

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এ মাসে কি আর শৈত্যপ্রবাহ হবে?
এ মাসে কি আর শৈত্যপ্রবাহ হবে?

২০ ঘণ্টা আগে | জাতীয়

সৌদিতে মিলল বিশাল স্বর্ণভাণ্ডার, মজুদ বাড়ল দুই লাখ কেজির বেশি
সৌদিতে মিলল বিশাল স্বর্ণভাণ্ডার, মজুদ বাড়ল দুই লাখ কেজির বেশি

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাকি ৪৭ আসনের বিষয়ে যা জানাল জামায়াত
বাকি ৪৭ আসনের বিষয়ে যা জানাল জামায়াত

১৫ ঘণ্টা আগে | রাজনীতি

কর্নেল অলির বিরুদ্ধে মামলা, যা বলল জামায়াত
কর্নেল অলির বিরুদ্ধে মামলা, যা বলল জামায়াত

২২ ঘণ্টা আগে | রাজনীতি

সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করে গণজমায়েতের ঘোষণা
সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করে গণজমায়েতের ঘোষণা

২২ ঘণ্টা আগে | নগর জীবন

টসের পর হাত মেলালেন না বাংলাদেশ-ভারতের ক্রিকেটার
টসের পর হাত মেলালেন না বাংলাদেশ-ভারতের ক্রিকেটার

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

২২ রানে ৭ উইকেট খুইয়ে হার দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
২২ রানে ৭ উইকেট খুইয়ে হার দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইউরোপের ৮ দেশের ওপর ট্রাম্পের শুল্কারোপ, ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর
ইউরোপের ৮ দেশের ওপর ট্রাম্পের শুল্কারোপ, ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পেতে পারে যে দেশ
বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পেতে পারে যে দেশ

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হেলিকপ্টারে তুলে নেওয়া হলো উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে
হেলিকপ্টারে তুলে নেওয়া হলো উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যিনি ব্যাট করবেন তিনি ফিল্ডিং করবেন না, আসছে নতুন নিয়ম
যিনি ব্যাট করবেন তিনি ফিল্ডিং করবেন না, আসছে নতুন নিয়ম

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দোহায় মার্কিন বিমানঘাঁটির সেনাদের অবস্থান নিশ্চিত করেছে আইআরজিসি
দোহায় মার্কিন বিমানঘাঁটির সেনাদের অবস্থান নিশ্চিত করেছে আইআরজিসি

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শীতে কাঁপুনি কমছে, তবে কি শেষ শৈত্যপ্রবাহ?
শীতে কাঁপুনি কমছে, তবে কি শেষ শৈত্যপ্রবাহ?

২৩ ঘণ্টা আগে | জাতীয়

আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকায় জুতার মালা
আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকায় জুতার মালা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইরান ভেনেজুয়েলা নয়, যে সহজে জিতবে ট্রাম্প
ইরান ভেনেজুয়েলা নয়, যে সহজে জিতবে ট্রাম্প

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নেতানিয়াহুর বিরুদ্ধে ফুঁসে উঠছে ইসরায়েল
নেতানিয়াহুর বিরুদ্ধে ফুঁসে উঠছে ইসরায়েল

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

'আমি নিজেই নিজেকে বুঝিয়েছি', ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে ট্রাম্প
'আমি নিজেই নিজেকে বুঝিয়েছি', ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে ট্রাম্প

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
এখান থেকে বের হতে পারবেন না স্যার
এখান থেকে বের হতে পারবেন না স্যার

পেছনের পৃষ্ঠা

অস্বীকার করল গণহত্যার অভিযোগ
অস্বীকার করল গণহত্যার অভিযোগ

পেছনের পৃষ্ঠা

আইসিইউতে শিক্ষা, বাঁচাবে কে?
আইসিইউতে শিক্ষা, বাঁচাবে কে?

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

চিহ্নিত ২৩৮ শুটার
চিহ্নিত ২৩৮ শুটার

প্রথম পৃষ্ঠা

দেড় বছরে নেই কোনো আইপিও
দেড় বছরে নেই কোনো আইপিও

পেছনের পৃষ্ঠা

সৌদির খনি থেকে উঠল ২২১ টন সোনা
সৌদির খনি থেকে উঠল ২২১ টন সোনা

প্রথম পৃষ্ঠা

আইন সংশোধনে ব্যাংক মালিকদের বিরোধিতা
আইন সংশোধনে ব্যাংক মালিকদের বিরোধিতা

পেছনের পৃষ্ঠা

আবারও বাংলা চ্যানেল চ্যাম্পিয়ন সাইফুল
আবারও বাংলা চ্যানেল চ্যাম্পিয়ন সাইফুল

পেছনের পৃষ্ঠা

যেভাবে বিদ্রোহের আগুন ইরানে
যেভাবে বিদ্রোহের আগুন ইরানে

রকমারি

কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধরেনি বিএনপি
কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধরেনি বিএনপি

প্রথম পৃষ্ঠা

৪৭ বছর পর ঘরোয়া লিগে পাকিস্তানের ফুটবলার
৪৭ বছর পর ঘরোয়া লিগে পাকিস্তানের ফুটবলার

মাঠে ময়দানে

ভিপি নুরের আসনে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা
ভিপি নুরের আসনে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

পেছনের পৃষ্ঠা

সিসিইউতে মাহমুদুর রহমান মান্না
সিসিইউতে মাহমুদুর রহমান মান্না

নগর জীবন

শীর্ষ তারকাদের সন্তানরা কেন চলচ্চিত্রে নেই
শীর্ষ তারকাদের সন্তানরা কেন চলচ্চিত্রে নেই

শোবিজ

যাচাই না করেই শোকজ নোটিস
যাচাই না করেই শোকজ নোটিস

প্রথম পৃষ্ঠা

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত নাটকীয়তা
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত নাটকীয়তা

প্রথম পৃষ্ঠা

ভোট দিয়ে জনগণ কবে কী পেয়েছে
ভোট দিয়ে জনগণ কবে কী পেয়েছে

সম্পাদকীয়

দেড় দশকে বিপুল অর্থ পাচার লুটপাট
দেড় দশকে বিপুল অর্থ পাচার লুটপাট

প্রথম পৃষ্ঠা

হর্নের বিরুদ্ধে মোটর শোভাযাত্রা
হর্নের বিরুদ্ধে মোটর শোভাযাত্রা

নগর জীবন

দেশের বাজারে নতুন মডেলের দুই গাড়ি
দেশের বাজারে নতুন মডেলের দুই গাড়ি

পেছনের পৃষ্ঠা

বিশ্ব সুন্নি আন্দোলনের সমাবেশ ও শোভাযাত্রা
বিশ্ব সুন্নি আন্দোলনের সমাবেশ ও শোভাযাত্রা

খবর

ইরানে ট্রাম্পের জয়ের কোনো সহজ পথ নেই
ইরানে ট্রাম্পের জয়ের কোনো সহজ পথ নেই

প্রথম পৃষ্ঠা

ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিসিবি
ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিসিবি

প্রথম পৃষ্ঠা

১০ নেতাকে দলে ফেরাল বিএনপি
১০ নেতাকে দলে ফেরাল বিএনপি

দেশগ্রাম

অতিথি সামিনা চৌধুরী
অতিথি সামিনা চৌধুরী

শোবিজ

দ্বৈত নাগরিকদের ভোট করতে দেওয়া হবে না
দ্বৈত নাগরিকদের ভোট করতে দেওয়া হবে না

নগর জীবন

আলিফ আতর কোম্পানির সিওও ইব্রাহিম খলিল
আলিফ আতর কোম্পানির সিওও ইব্রাহিম খলিল

নগর জীবন

রাস্তায় বেড়া, দুর্ভোগে হাজারো মানুষ
রাস্তায় বেড়া, দুর্ভোগে হাজারো মানুষ

দেশগ্রাম

জোটবদ্ধ নির্বাচনের ঘোষণা স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের
জোটবদ্ধ নির্বাচনের ঘোষণা স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের

পেছনের পৃষ্ঠা