মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।
মঙ্গলবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সংগঠনের নেতা ও সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনকালে ক্র্যাবের দফতর সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, আইন ও কল্যাণ সম্পাদক মো. মাহমুদুল হাসান, কার্যনির্বাহী সদস্য ইমরান রহমান, সাবেক সভাপতি আবু সালেহ আকন ও কামরুজ্জামান খান, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, সিনিয়র সদস্য আমিনুল হক ভূঁইয়া, সাবেক অর্থ সম্পাদক এমদাদুল হক খান, সাবেক প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু এবং সাবেক কার্যনির্বাহী সদস্য আলী আজমসহ ক্র্যাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, দফতর সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য মো. আকতার হোসেন মাহফুজ সাদি (মো. মাহফুজুর রহমান) ও আল-আমিন আজাদসহ ডিআরইউ’র নেতারাও উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে গণমাধ্যমকর্মীদের দায়িত্ব আরও দৃঢ়ভাবে পালনের অঙ্গীকার করেন উপস্থিত সাংবাদিক নেতারা।
বিডি-প্রতিদিন/সুজন