শিরোনাম
প্রকাশ: ০০:৪০, বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬ আপডেট: ০৮:৫৫, বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন

বিশেষ প্রতিনিধি
অনলাইন ভার্সন
ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন

বাংলাদেশের প্রধান প্রতিবেশী ভারতের সঙ্গে টানাপোড়েন ছিল বাংলাদেশের কূটনীতির সবচেয়ে আলোচিত বিষয়। প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে অতীতে যে কখনো টানাপোড়েন ছিল না, তা কিন্তু নয়। কোনো কোনো সরকারের আমলে টানাপোড়েন ছিল। তবে গত ১৫ বছরে ঘনিষ্ঠতার মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। আবার ৫ আগস্টের অভ্যুত্থানের পর ঢাকা-দিল্লির সম্পর্কে এমন তিক্ততা স্বাধীনতার পর এবারই প্রথম। প্রায় চার মাস ধরে প্রায় প্রতিদিন ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে লোকজনকে ঠেলে পাঠানো (পুশইন) হচ্ছে, যা নজিরবিহীন। বাংলাদেশ পরিবর্তিত পরিস্থিতি আর সময়ের নিরিখে এবং জন-আকাক্সক্ষার প্রেক্ষাপটে পারস্পরিক শ্রদ্ধা আর স্বার্থের ভিত্তিতে ‘একটি ইতিবাচক সম্পর্ক’ রাখার কথা বলে এসেছে বারবার। গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করেন। তৌহিদ হোসেন ওই আলোচনায় কর্মকর্তা পর্যায়ে বৈঠকের প্রয়োজনীয়তার বিষয়টি তোলেন। এ প্রসঙ্গে তিনি দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের প্রস্তাব দেন। ডিসেম্বরে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এরপর এ বছরের এপ্রিলে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়েছে। তার পরও সম্পর্কের দূরত্ব ঘোচেনি। ভারত স্পষ্ট বলে দিয়েছে, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার আগে ‘এই সম্পর্ক স্বাভাবিক’ হবে না।

তবে এই সম্পর্কের অবনতি চূড়ান্ত আকার ধারণ করে যখন আইপিএলে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে নিলামে নেওয়ার পরও বাদ দেওয়া হয়। বছরজুড়ে ভারতের গণমাধ্যমে বাংলাদেশবিরোধী প্রচারণা অব্যাহত থাকে। ভারতীয় গণমাধ্যমে একতরফাভাবে, তথ্য যাচাই ছাড়াই বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দলের নেতারা ভারতের সমালোচনা করতে গিয়ে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছেন বলে অভিযোগ রয়েছে।

দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে বিদায়ি বছরের ডিসেম্বরে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির খুনি পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন বলে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপর বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দল ওসমান হাদির খুনিদের ভারতে আশ্রয় দেওয়ার তীব্র সমালোচনা করে। কয়েকটি রাজনৈতিক দল ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করে। বাংলাদেশে ‘জুলাই ঐক্য’ নামে একটি সংগঠনের ডাকে ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ নামে একটি বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। তাদের লক্ষ্য ছিল দূতাবাসের সামনে গিয়ে ‘প্রতিবাদ সমাবেশ’ করা। যদিও বাংলাদেশের পুলিশ ঢাকার উত্তর বাড্ডাতে ব্যারিকেড দিয়ে মাঝপথেই বিক্ষোভকারীদের আটকে দেয়।

তা ছাড়া বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) বাংলাদেশের অন্তর্র্বর্তী সরকার ঢাকার একটি গুরুত্বপূর্ণ সড়কের নাম প্রায় ১৫ বছর আগে বিএসএফের হাতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুনের স্মরণে ‘ফেলানী এভিনিউ’ রাখার কথা ঘোষণা করে।

দেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান সেই অনুষ্ঠানে বলেন, ‘বাংলাদেশের মানুষ সীমান্ত হত্যা বন্ধ চায়। আমাদের বোন ফেলানী কাঁটাতারে ঝুলন্ত অবস্থায় জীবন দিয়েছিল। ভারতের এই নৃশংসতা মনে করিয়ে দেওয়ার জন্য আমরা এই সড়কের নাম করেছি ফেলানী সড়ক।’

এর কদিন আগেই ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি চালানো বন্দুকধারীরা ভারতে পালিয়ে গিয়ে থাকতে পারে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের এক অভিযোগের ভিত্তিতে এনসিপির শীর্ষস্থানীয় নেতা হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছিলেন, ভারত যদি বাংলাদেশের শত্রুদের তাদের ভূখণ্ডে আশ্রয় দেয় তাহলে বাংলাদেশও ভারতবিরোধী শক্তিগুলোকে আশ্রয় দিয়ে ‘সেভেন সিস্টার্স’কে (ভারতের উত্তর-পূর্বাঞ্চল) ভারত থেকে বিচ্ছিন্ন করে দিতে চাইবে।

উত্তর-পূর্ব ভারত জাতীয় নিরাপত্তার জন্য দিল্লির চোখে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল একটি ইস্যু- সেই আঙ্গিকে হাসনাত আবদুল্লাহর এই মন্তব্যকে ভারত খুবই ‘প্ররোচনামূলক’ বলে মনে করেছে।  বিশেষ করে ভারত যেহেতু মনে করে, অতীতে উত্তর-পূর্বাঞ্চলের বহু সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বাংলাদেশের মাটিতে আশ্রয় পেয়েছে এবং সে দেশের বিগত কিছু কিছু সরকার তাদের প্রশ্রয়ও দিয়েছে- তাই হাসনাত আবদুল্লাহর এই মন্তব্যকে হালকা করে নেওয়ার সুযোগ নেই বলেই দিল্লিতে কর্মকর্তাদের অভিমত।

এ নিয়ে দুই দেশের সম্পর্কের নতুন করে অবনতি ঘটে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের রাষ্ট্রদূতকে সেগুনবাগিচায় তলব করে। এর জবাবে ভারতও সেখানে অবস্থানরত বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করে। ভারতের উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী বাংলাদেশের দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ করলে বাংলাদেশ সরকার ভারতে ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত করে। এরকম পরিস্থিতিতে বেগম জিয়ার মৃত্যুর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কয়েক ঘণ্টার ঝটিকা সফরে ঢাকায় আসেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। ভারতের শোকবার্তা পৌঁছে দেন। কিন্তু তিনি অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কিংবা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেননি। এক মাধ্যমে ভারত বুঝিয়ে দেয় যে, তারা বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করতে চায়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। এরপর বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাওয়া হয়। কিন্তু ভারত সরকার তাতে সাড়া দেয়নি। এ নিয়েও দুই দেশের মধ্যে সম্পর্কের অস্বস্তি বেড়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এক ধরনের অস্বস্তির মধ্য দিয়ে এগোচ্ছে। যদিও গত ১৬ মাসে উভয় পক্ষ সম্পর্ক স্বাভাবিক করার কথা বলেছে কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। এক্ষেত্রে বরাবরই প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান। এ ছাড়া, সম্প্রতি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি এবং ময়মনসিংহে পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনা দুই দেশের সম্পর্কে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

সম্প্রতি ভারতে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে দিল্লি ও আগরতলায় ভিসা ও কনস্যুলার সেবা বন্ধ করে দিয়েছে ঢাকা। অন্যদিকে, সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে হামলা চালিয়েছে ভারতের হিন্দুত্ববাদী তিনটি সংগঠন, যার পরিপ্রেক্ষিতে কেন্দ্রটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া, চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনেও হামলার ঘটনা ঘটেছে।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে ভারতের সঙ্গে অন্তর্র্বর্তী সরকারের সম্পর্ক খুব বেশি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। পরবর্তী নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর ভারত হয়তো তাদের সঙ্গে নতুন করে পথচলার কৌশল নির্ধারণ করবে।  পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ভারতের সঙ্গে সম্পর্ক কীভাবে চলছে- সেটি সবাই দেখতে পাচ্ছে। সম্পর্ক সবসময় একরকম যায়ও না। তবে, প্রতিবেশীর সঙ্গে বৈরী সম্পর্ক কারও জন্যই সুখকর নয়। সম্পর্ক স্বাভাবিক করতে ভারতের দিক থেকে আরও বেশি আন্তরিকতা প্রয়োজন।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, ‘ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন। সময় খুব কম। নির্বাচনের আগে ভারতের সঙ্গে সম্পর্ক আমূল পরিবর্তনের সুযোগ কম। তবে, রুটিন কাজগুলো সচল রাখা প্রয়োজন।

বিডি প্রতিদিন/নাজিম

এই বিভাগের আরও খবর
অমর একুশে বইমেলার স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফ
অমর একুশে বইমেলার স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফ
মেয়াদ অনিশ্চয়তায় অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি : ফাওজুল কবির
মেয়াদ অনিশ্চয়তায় অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি : ফাওজুল কবির
নির্বাচনে ৬৫-৭০ শতাংশ ভোট পড়তে পারে : ইসি আনোয়ারুল
নির্বাচনে ৬৫-৭০ শতাংশ ভোট পড়তে পারে : ইসি আনোয়ারুল
আনিসুল ও সালমানের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ ২২ ফেব্রুয়ারি
আনিসুল ও সালমানের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ ২২ ফেব্রুয়ারি
প্রধান উপদেষ্টার সঙ্গে আইআরআই’র নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে আইআরআই’র নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
বুধবার সকাল থেকে ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে : ইসি সানাউল্লাহ
বুধবার সকাল থেকে ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে : ইসি সানাউল্লাহ
বিমানের সাবেক এমডি সাফিকুরসহ চারজন রিমান্ডে
বিমানের সাবেক এমডি সাফিকুরসহ চারজন রিমান্ডে
ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব
ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব
সারাদেশে ৬ দিন ড্রোন উড়ানোয় নিষেধাজ্ঞা
সারাদেশে ৬ দিন ড্রোন উড়ানোয় নিষেধাজ্ঞা
বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
দেশে খাদ্যশস্যের মজুদ ২২ লাখ ১০ হাজার ৬৭০ টন : খাদ্য উপদেষ্টা
দেশে খাদ্যশস্যের মজুদ ২২ লাখ ১০ হাজার ৬৭০ টন : খাদ্য উপদেষ্টা
সর্বশেষ খবর
জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান
জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান

৩৫ মিনিট আগে | রাজনীতি

ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ
ধানের শীষকে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ

৪৫ মিনিট আগে | ভোটের হাওয়া

ইরানে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, অর্থনৈতিক সংকটে বাড়ছে চাপ
ইরানে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, অর্থনৈতিক সংকটে বাড়ছে চাপ

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে কারণে ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান
যে কারণে ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অমর একুশে বইমেলার স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফ
অমর একুশে বইমেলার স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফ

১ ঘণ্টা আগে | জাতীয়

পশ্চিম তীর নিয়ন্ত্রণে নতুন নিয়ম, দখল স্থায়ী করছে ইসরায়েল
পশ্চিম তীর নিয়ন্ত্রণে নতুন নিয়ম, দখল স্থায়ী করছে ইসরায়েল

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

তেলতেলে ত্বক ও ব্রণের সমস্যা? উপকার মিলতে পারে ফিটকিরিতে
তেলতেলে ত্বক ও ব্রণের সমস্যা? উপকার মিলতে পারে ফিটকিরিতে

১ ঘণ্টা আগে | জীবন ধারা

করণের উপর হঠাৎ কেন মেজাজ হারালেন গোবিন্দ
করণের উপর হঠাৎ কেন মেজাজ হারালেন গোবিন্দ

২ ঘণ্টা আগে | শোবিজ

ট্রাম্পের হুমকির নিন্দা জানাল কানাডা
ট্রাম্পের হুমকির নিন্দা জানাল কানাডা

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলায় নিহত ২
প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলায় নিহত ২

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ফারহানের ব্যাটে যুক্তরাষ্ট্রকে ১৯১ রানের টার্গেট দিল পাকিস্তান
ফারহানের ব্যাটে যুক্তরাষ্ট্রকে ১৯১ রানের টার্গেট দিল পাকিস্তান

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করলো বিএনপি
মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করলো বিএনপি

২ ঘণ্টা আগে | রাজনীতি

মেয়াদ অনিশ্চয়তায় অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি : ফাওজুল কবির
মেয়াদ অনিশ্চয়তায় অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি : ফাওজুল কবির

২ ঘণ্টা আগে | জাতীয়

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় জুটির রেকর্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় জুটির রেকর্ড

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দেশ গড়ার চাবি আপনার হাতে, সঠিকভাবে ব্যবহার করুন: প্রধান উপদেষ্টা
দেশ গড়ার চাবি আপনার হাতে, সঠিকভাবে ব্যবহার করুন: প্রধান উপদেষ্টা

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

যৌন হয়রানির অভিযোগে রাবি শিক্ষককে অব্যাহতি
যৌন হয়রানির অভিযোগে রাবি শিক্ষককে অব্যাহতি

২ ঘণ্টা আগে | ক্যাম্পাস

কুমিল্লায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনীর ২৬ হাজার সদস্য
কুমিল্লায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনীর ২৬ হাজার সদস্য

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক
ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নির্বাচনে ৬৫-৭০ শতাংশ ভোট পড়তে পারে : ইসি আনোয়ারুল
নির্বাচনে ৬৫-৭০ শতাংশ ভোট পড়তে পারে : ইসি আনোয়ারুল

৩ ঘণ্টা আগে | জাতীয়

নন্দীগ্রামে বিএনপি নেতার বাড়িতে হামলায় ছেলের 'চোখ নষ্টের' খবরে মায়ের মৃত্যু
নন্দীগ্রামে বিএনপি নেতার বাড়িতে হামলায় ছেলের 'চোখ নষ্টের' খবরে মায়ের মৃত্যু

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ, যা বলছেন ক্রীড়া উপদেষ্টা
বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ, যা বলছেন ক্রীড়া উপদেষ্টা

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, দুই জনকে কারাদণ্ড
মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, দুই জনকে কারাদণ্ড

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আনিসুল ও সালমানের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ ২২ ফেব্রুয়ারি
আনিসুল ও সালমানের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ ২২ ফেব্রুয়ারি

৩ ঘণ্টা আগে | জাতীয়

ভোটের ছুটিতে খোলা থাকবে যেসব জরুরি সেবা
ভোটের ছুটিতে খোলা থাকবে যেসব জরুরি সেবা

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

আমরা বিপুল ভোটে বিজয়ী হওয়ার প্রত্যাশা করছি : নজরুল ইসলাম
আমরা বিপুল ভোটে বিজয়ী হওয়ার প্রত্যাশা করছি : নজরুল ইসলাম

৩ ঘণ্টা আগে | রাজনীতি

মর্মান্তিক, তিন শিশুসহ একই পরিবারের পাঁচজনের ‘আত্মহত্যা’!
মর্মান্তিক, তিন শিশুসহ একই পরিবারের পাঁচজনের ‘আত্মহত্যা’!

৩ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

উজিরপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা
উজিরপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

বাংলাদেশের সম্মান রক্ষাই ছিল একমাত্র লক্ষ্য: নাকভি
বাংলাদেশের সম্মান রক্ষাই ছিল একমাত্র লক্ষ্য: নাকভি

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভোটের আগে নাটোরে ইসলামী ব্যাংকে চার কোটি টাকার লেনদেন, দুলুর অভিযোগ
ভোটের আগে নাটোরে ইসলামী ব্যাংকে চার কোটি টাকার লেনদেন, দুলুর অভিযোগ

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ইরানে দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা
ইরানে দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সর্বাধিক পঠিত
ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা হয় কীভাবে?
ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা হয় কীভাবে?

৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেল বাংলাদেশ
আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেল বাংলাদেশ

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নির্বাচনে বাধা নেই বিএনপির ৩ প্রার্থীর
নির্বাচনে বাধা নেই বিএনপির ৩ প্রার্থীর

১৩ ঘণ্টা আগে | জাতীয়

কোন দিকে হেফাজতের ভোটব্যাংক
কোন দিকে হেফাজতের ভোটব্যাংক

২৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান
ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান

৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

মত বদলে ভারতের সঙ্গে খেলতে রাজি পাকিস্তান
মত বদলে ভারতের সঙ্গে খেলতে রাজি পাকিস্তান

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আজকের স্বর্ণের দাম
আজকের স্বর্ণের দাম

১৩ ঘণ্টা আগে | অর্থনীতি

গোপনে পারমাণবিক পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগে যা জানালো চীন
গোপনে পারমাণবিক পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগে যা জানালো চীন

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের জলসীমা থেকে মার্কিন জাহাজগুলোকে দূরে থাকার নির্দেশনা যুক্তরাষ্ট্রের
ইরানের জলসীমা থেকে মার্কিন জাহাজগুলোকে দূরে থাকার নির্দেশনা যুক্তরাষ্ট্রের

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ
আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

১২ ঘণ্টা আগে | জাতীয়

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান ঢাবি উপাচার্য
দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান ঢাবি উপাচার্য

৮ ঘণ্টা আগে | ক্যাম্পাস

মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করলো বিএনপি
মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করলো বিএনপি

২ ঘণ্টা আগে | রাজনীতি

রমজানে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি
রমজানে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি

৭ ঘণ্টা আগে | অর্থনীতি

নতুন রাষ্ট্র গড়তে আওয়ামী লীগের অন্তর্ভুক্তি সম্ভব নয় : আসিফ নজরুল
নতুন রাষ্ট্র গড়তে আওয়ামী লীগের অন্তর্ভুক্তি সম্ভব নয় : আসিফ নজরুল

৯ ঘণ্টা আগে | জাতীয়

নির্বাচনী জনসভা শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান
নির্বাচনী জনসভা শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

২৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা আইনে বড় পরিবর্তন: অধ্যাদেশ জারি
বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা আইনে বড় পরিবর্তন: অধ্যাদেশ জারি

১১ ঘণ্টা আগে | জাতীয়

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তিতে ভীষণ দুশ্চিন্তায় ভারত!
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তিতে ভীষণ দুশ্চিন্তায় ভারত!

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রশান্ত মহাসাগরে হামলা চালাল যুক্তরাষ্ট্র
প্রশান্ত মহাসাগরে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভোটের দিন ৫ ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা
ভোটের দিন ৫ ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

১০ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ছোটো দেশ, জনসংখ্যা মাত্র ৬০ লাখ; তবুও কেন তাদের হাতে এফ-৩৫ যুদ্ধবিমান?
ছোটো দেশ, জনসংখ্যা মাত্র ৬০ লাখ; তবুও কেন তাদের হাতে এফ-৩৫ যুদ্ধবিমান?

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভোটের আগে নাটোরে ইসলামী ব্যাংকে চার কোটি টাকার লেনদেন, দুলুর অভিযোগ
ভোটের আগে নাটোরে ইসলামী ব্যাংকে চার কোটি টাকার লেনদেন, দুলুর অভিযোগ

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নির্বাচনে যেভাবে চ্যালেঞ্জিং প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলেন জামায়াত আমির: রয়টার্স
নির্বাচনে যেভাবে চ্যালেঞ্জিং প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলেন জামায়াত আমির: রয়টার্স

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ
অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

১৩ ঘণ্টা আগে | নগর জীবন

কুষ্টিয়ায় জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড
কুষ্টিয়ায় জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সারাদেশে তাপমাত্রা বাড়বে নাকি কমবে, যা জানালো আবহাওয়া অধিদপ্তর
সারাদেশে তাপমাত্রা বাড়বে নাকি কমবে, যা জানালো আবহাওয়া অধিদপ্তর

১২ ঘণ্টা আগে | জাতীয়

বিশ্বকাপ না খেলায় শাস্তি হবে না বিসিবির
বিশ্বকাপ না খেলায় শাস্তি হবে না বিসিবির

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যে কারণে ইরানে আক্রমণ করলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে
যে কারণে ইরানে আক্রমণ করলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হাসপাতালে ভর্তি রিজভী
হাসপাতালে ভর্তি রিজভী

৩ ঘণ্টা আগে | রাজনীতি

মহাকাশ যুদ্ধে নতুন মোড়, যুক্তরাষ্ট্রের মাথা ঘুরিয়ে দিল চীন?
মহাকাশ যুদ্ধে নতুন মোড়, যুক্তরাষ্ট্রের মাথা ঘুরিয়ে দিল চীন?

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভোটের দিন কেন্দ্র দখল ও সহিংসতার পরিকল্পনা চলছে: আমান
ভোটের দিন কেন্দ্র দখল ও সহিংসতার পরিকল্পনা চলছে: আমান

৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

প্রিন্ট সর্বাধিক
দেশের মানুষের হৃদয়রাজ্যে জিয়া পরিবার
দেশের মানুষের হৃদয়রাজ্যে জিয়া পরিবার

সম্পাদকীয়

যুক্তরাষ্ট্রে রপ্তানিতে ৮৬ ভাগ পণ্যে শূন্য শুল্ক
যুক্তরাষ্ট্রে রপ্তানিতে ৮৬ ভাগ পণ্যে শূন্য শুল্ক

প্রথম পৃষ্ঠা

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম

প্রথম পৃষ্ঠা

রামাদানের আগমন ও আমাদের প্রস্তুতি
রামাদানের আগমন ও আমাদের প্রস্তুতি

সম্পাদকীয়

নারী ভোটার টানতে নানান চেষ্টা
নারী ভোটার টানতে নানান চেষ্টা

দেশগ্রাম

দোকানে ঢুকে কুপিয়ে হত্যা
দোকানে ঢুকে কুপিয়ে হত্যা

দেশগ্রাম

তিন দিন বন্ধ স্থলবন্দর
তিন দিন বন্ধ স্থলবন্দর

দেশগ্রাম

আত্মবিশ্বাসী বিএনপি
আত্মবিশ্বাসী বিএনপি

প্রথম পৃষ্ঠা

আশাবাদী জামায়াত
আশাবাদী জামায়াত

প্রথম পৃষ্ঠা

ভাষাভিত্তিক বই পড়ায় আলাদা টান অনুভব করি
ভাষাভিত্তিক বই পড়ায় আলাদা টান অনুভব করি

প্রথম পৃষ্ঠা

আসছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
আসছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পৃষ্ঠা

ভুল হলে সবাই ক্ষমা করবেন
ভুল হলে সবাই ক্ষমা করবেন

প্রথম পৃষ্ঠা

দুর্যোগকালীন সরঞ্জাম দেওয়া হলো সশস্ত্র বাহিনীকে
দুর্যোগকালীন সরঞ্জাম দেওয়া হলো সশস্ত্র বাহিনীকে

প্রথম পৃষ্ঠা

এ নির্বাচন জাতিকে কী উপহার দেবে
এ নির্বাচন জাতিকে কী উপহার দেবে

সম্পাদকীয়

নির্বাচন ও প্রাসঙ্গিক কিছু কথা
নির্বাচন ও প্রাসঙ্গিক কিছু কথা

সম্পাদকীয়

ভোটের ক্ষণগণনা
ভোটের ক্ষণগণনা

সম্পাদকীয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি

সম্পাদকীয়

ভিন্ন কৌশলে প্রচার!
ভিন্ন কৌশলে প্রচার!

দেশগ্রাম

৫৩৯ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ
৫৩৯ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ

দেশগ্রাম

নিরাপত্তা, সরে দাঁড়ানোর ঘোষণা স্বতন্ত্র প্রার্থীর
নিরাপত্তা, সরে দাঁড়ানোর ঘোষণা স্বতন্ত্র প্রার্থীর

দেশগ্রাম

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনে জরিমানা
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনে জরিমানা

দেশগ্রাম

পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৭০ বন্দি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৭০ বন্দি

দেশগ্রাম

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার, বহিষ্কার বিএনপির আট নেতা
স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার, বহিষ্কার বিএনপির আট নেতা

দেশগ্রাম

মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

পূর্ব-পশ্চিম

এনসিপি প্রার্থীর অভিযোগ
এনসিপি প্রার্থীর অভিযোগ

দেশগ্রাম

ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে ট্রাম্পের আপত্তি
ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে ট্রাম্পের আপত্তি

পূর্ব-পশ্চিম

ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন আইনজীবী
ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন আইনজীবী

পূর্ব-পশ্চিম

পদত্যাগের দাবি নাকচ স্টারমারের
পদত্যাগের দাবি নাকচ স্টারমারের

পূর্ব-পশ্চিম

মণিপুরে ফের সহিংসতা, বন্ধ ইন্টারনেট
মণিপুরে ফের সহিংসতা, বন্ধ ইন্টারনেট

পূর্ব-পশ্চিম

লিবিয়া উপকূলে নৌকা ডুবে প্রাণহানি ৫৫
লিবিয়া উপকূলে নৌকা ডুবে প্রাণহানি ৫৫

পূর্ব-পশ্চিম