শিরোনাম
প্রকাশ: ০০:৩৭, রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ আপডেট: ০০:৩৯, রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

বাড়ছে ভোটের উত্তেজনা

প্রস্তুত নয় জাতীয় সংসদ ভবন

কাজী সোহাগ
অনলাইন ভার্সন
প্রস্তুত নয় জাতীয় সংসদ ভবন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র ৩১ দিন। সবকিছু ঠিক থাকলে এর পরই শুরু হবে সংসদ অধিবেশন। কিন্তু এখনো পুরোপুরি প্রস্তুত নয় জাতীয় সংসদ সচিবালয়। চলছে সংস্কার কাজ। সংশ্লিষ্টরা মিটিংয়ের পর মিটিং করছেন। বাজেট নিয়ে রয়েছে অপ্রতুলতা। অন্যদিকে সংস্কারের বড় একটি অংশের কাজ করছে গণপূর্ত বিভাগ। কাজের অগ্রগতি নিয়ে গণপূর্ত ও সংসদ সচিবালয়ের মধ্যে চলছে টানাপোড়েন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ভবনের অভ্যন্তরে চালানো ব্যাপক ভাঙচুর ও ক্ষয়ক্ষতির চিহ্ন এখনো দৃশ্যমান।

৩০০ কোটি টাকার বেশি ক্ষতি হওয়া সংসদ ভবন প্রস্তুতের জন্য সরকার থেকে সময় নির্ধারণ করে দেওয়া হয় গত বছরের ডিসেম্বর পর্যন্ত। কিন্তু সংশ্লিষ্টরা সে সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেননি। মঙ্গলবার সংসদ ভবন সংস্কার কাজের অগ্রগতি নিয়ে বৈঠক ডাকা হয়েছে। সেখানে কাজের অগ্রগতির পাশাপাশি কত দিনের মধ্যে শেষ করা সম্ভব তা নিয়ে আলোচনা হবে। এদিকে জাতীয় ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো উচ্চকক্ষের পক্ষে মতামত দিয়েছে। এ নিয়ে সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হবে গণভোট।

তবে সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, সংসদ ভবনের কোন জায়গায় উচ্চকক্ষ গঠন করা হবে, তা নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের নির্দেশনা নেই। এ বিষয়ে প্রাথমিক প্রস্তুতি নিয়ে থাকার কথাও বলা হয়নি। তাই বিষয়টি নিয়ে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অন্ধকারে রয়েছেন বলে জানান।

সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে জানান, নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করতে না পারলেও আগামী অধিবেশনের আগেই হয়তো কাজ শেষ করা সম্ভব। আপ্রাণ চেষ্টা চলছে।

অন্যদিকে সংসদ সচিবালয়ের মধ্যম পর্যায়ের কয়েকজন কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পুরো কাজ শেষ করতে আরও অন্তত ছয় মাস লাগবে। কারিগরি অনেক বিষয় আছে যেগুলো এখনো প্রস্তুত নয়। এমনকি সেসবের কাজও ধরা সম্ভব হয়নি। বাজেট নিয়ে নানান ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। পাশাপাশি গণপূর্তের অধীনে থাকা কাজগুলো নতুন ঠিকাদার সিন্ডিকেট করছে। তারা বেশির ভাগই রাজনৈতিক পরিচয়ের রেফারেন্স দিয়ে কাজ করছে। এতে সংস্কার কাজের মান নিয়েও যে-কেউ প্রশ্ন তুলতে পারে বলে তাঁরা মন্তব্য করেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংস্কারের কাজ দ্রুতগতিতে চললেও অধিবেশন কক্ষ, স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নতুন আসবাব স্থাপন ও প্রযুক্তিগত আধুনিকায়নের কাজ এখনো বাকি। ছাত্র-জনতার প্রবেশের সময় সংসদের চেয়ার, কার্পেট, গ্লাসসহ বিভিন্ন মূল্যবান আসবাব ক্ষতিগ্রস্ত হয়। লুই আই কানের মূল নকশা অক্ষুণ্ন রেখে এসব মেরামত করতে আরও সময়ের প্রয়োজন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-ঘোষিত নির্বাচনি রোডম্যাপ অনুযায়ী, ফেব্রুয়ারির মাঝামাঝি নতুন সংসদের কার্যক্রম শুরু হওয়ার কথা। ফলে তার আগেই সংস্কার কাজ শেষ করতে জোর তৎপরতা চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, নির্বাচনের আগেই অর্থাৎ জানুয়ারির শেষ নাগাদ অধিবেশন কক্ষসহ প্রধান ব্লকগুলোর কাজ সম্পন্ন হবে। তবে পুরোপুরি আধুনিক ও ‘স্মার্ট পার্লামেন্ট’ হিসেবে গড়ে তুলতে আরও কয়েক মাস লাগতে পারে।

এসব প্রসঙ্গে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘সংসদের একটি বড় অংশের কাজ করছে গণপূর্ত বিভাগ। তারা ভালো বলতে পারবে। আমি এটুকু বলতে পারি, সংস্কারের কাজ এগিয়ে চলছে।’

শেখ হাসিনার সরকারের পতনের পর ভাঙচুর ও লুটপাটে লন্ডভন্ড হয়ে যাওয়া জাতীয় সংসদ ভবন পুনরায় ব্যবহারোপযোগী করতে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৩০০ কোটি টাকা। আর্থিক ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। পুরো সংসদ ভবন মেরামতের বড় কাজ রয়েছে গণপূর্ত বিভাগের হাতে। এর পরের কাজ সংসদ সচিবালয়ের আইটি খাতের এবং বাকিটা সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট দপ্তরগুলো করবে। ৫ আগস্টের ঘটনার পর সংসদ ভবনের সার্বিক পরিস্থিতি নিয়ে ওই বছরের ৪ সেপ্টেম্বর একটি সভা হয়।

সভায় সংসদ ভবনে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়। সভায় জানানো হয়, ঘটনার দিন তছনছ করা হয় সংসদ ভবনের স্পিকার, ডেপুটি স্পিকার, হুইপ, সংসদীয় কমিটির দপ্তর, আইটি সেন্টার ও ভিআইপি কক্ষগুলো। ধ্বংস হয়ে যায় এসি, কম্পিউটার, ই-ভোটিং প্রযুক্তি, সম্প্রচারব্যবস্থা ও টেলিকম সংযোগ। সংসদের অধীন এমপি হোস্টেল এবং কর্মকর্তা-কর্মচারীর আবাসিক ভবনেও বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায়। লুট হয়েছে আসবাব, ইলেকট্রনিক যন্ত্রপাতি এবং গুরুত্বপূর্ণ ফাইল।

এ ছাড়া সরকারি, ব্যক্তিগত তহবিলসহ প্রায় ৯০ লাখ টাকা লুট হয়। এর মধ্যে লুট হওয়া কিছু জিনিসপত্র উদ্ধার করা গেলেও সেগুলোর বেশির ভাগই ছিল ব্যবহারের অযোগ্য। ফলে নতুন করে কেনাকাটা এবং ভবনের সংস্কার কাজ শুরুর জন্য অপেক্ষা করতে হয় সংসদ সচিবালয়কে।

বিডি প্রতিদিন/মুসা

এই বিভাগের আরও খবর
তারেক রহমানের গাড়িতে রহস্যময় কাগজ সেঁটে উধাও বাইকার
তারেক রহমানের গাড়িতে রহস্যময় কাগজ সেঁটে উধাও বাইকার
এনসিপি নির্বাচনে যাবে কি না পুনর্বিবেচনা করছে: আসিফ মাহমুদ
এনসিপি নির্বাচনে যাবে কি না পুনর্বিবেচনা করছে: আসিফ মাহমুদ
প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের বৈঠক
প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের বৈঠক
ট্রেনে টিকিটবিহীন যাত্রীদের থেকে সাড়ে ১৪ লাখ টাকা আদায়
ট্রেনে টিকিটবিহীন যাত্রীদের থেকে সাড়ে ১৪ লাখ টাকা আদায়
সুন্দর নির্বাচনের লক্ষ্যে কাজ করছি, কোনো পক্ষপাতিত্ব করিনি : সিইসি
সুন্দর নির্বাচনের লক্ষ্যে কাজ করছি, কোনো পক্ষপাতিত্ব করিনি : সিইসি
রাশিয়া থেকে ফিরলেন চাকরিচ্যুত ৩৫ বাংলাদেশি
রাশিয়া থেকে ফিরলেন চাকরিচ্যুত ৩৫ বাংলাদেশি
কুয়াশা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
কুয়াশা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
মাউশি ভেঙে দুই অধিদফতরের কাঠামো গঠনে কমিটি
মাউশি ভেঙে দুই অধিদফতরের কাঠামো গঠনে কমিটি
হজযাত্রীদের টিকিট নিশ্চিত করতে ৩ এয়ারলাইন্সকে নির্দেশ
হজযাত্রীদের টিকিট নিশ্চিত করতে ৩ এয়ারলাইন্সকে নির্দেশ
গণভোটের লিফলেট পৌঁছুবে ঢাকা মহানগরীর প্রতিটি বাসায়
গণভোটের লিফলেট পৌঁছুবে ঢাকা মহানগরীর প্রতিটি বাসায়
ইবতেদায়িতে শতভাগ, মাধ্যমিকে ৯৯ শতাংশ পাঠ্যবই ছাপার কাজ শেষ
ইবতেদায়িতে শতভাগ, মাধ্যমিকে ৯৯ শতাংশ পাঠ্যবই ছাপার কাজ শেষ
তারেক রহমানের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তারেক রহমানের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সর্বশেষ খবর
ধাপে ধাপে ইন্টারনেট চালু করবে ইরান
ধাপে ধাপে ইন্টারনেট চালু করবে ইরান

১৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

প্লে-অফে কে কার বিপক্ষে খেলবে
প্লে-অফে কে কার বিপক্ষে খেলবে

২১ মিনিট আগে | মাঠে ময়দানে

নির্ধারিত সময়েই শাকসু নির্বাচন হবে
নির্ধারিত সময়েই শাকসু নির্বাচন হবে

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

আগামী নির্বাচন কোনোভাবেই সহজ হবে না : শামা ওবায়েদ
আগামী নির্বাচন কোনোভাবেই সহজ হবে না : শামা ওবায়েদ

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

তারেক রহমানের গাড়িতে রহস্যময় কাগজ সেঁটে উধাও বাইকার
তারেক রহমানের গাড়িতে রহস্যময় কাগজ সেঁটে উধাও বাইকার

২ ঘণ্টা আগে | জাতীয়

ট্রাম্পের অবস্থান বদলে প্রতারিত বোধ করছেন ইরানের বিক্ষোভকারীরা
ট্রাম্পের অবস্থান বদলে প্রতারিত বোধ করছেন ইরানের বিক্ষোভকারীরা

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কোনালের ‘ও জান’
কোনালের ‘ও জান’

২ ঘণ্টা আগে | শোবিজ

রাজধানীতে যুবকের রহস্যজনক মৃত্যু
রাজধানীতে যুবকের রহস্যজনক মৃত্যু

৩ ঘণ্টা আগে | নগর জীবন

নিরাপত্তা বাড়াতে শাকসু নির্বাচনে মোতায়েন হবে তিন শতাধিক পুলিশ
নিরাপত্তা বাড়াতে শাকসু নির্বাচনে মোতায়েন হবে তিন শতাধিক পুলিশ

৩ ঘণ্টা আগে | ক্যাম্পাস

বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার
বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আল্লাহর রহমত ও দয়া অপরিসীম
আল্লাহর রহমত ও দয়া অপরিসীম

৩ ঘণ্টা আগে | ইসলামী জীবন

লাইটারেজ সংকটে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস ব্যাহত
লাইটারেজ সংকটে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস ব্যাহত

৩ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

ব্যবসাবাণিজ্যে এখনো দুর্দিন
ব্যবসাবাণিজ্যে এখনো দুর্দিন

৩ ঘণ্টা আগে | অর্থনীতি

বিফলে কোহলির সেঞ্চুরি, ওয়ানডে সিরিজ হারল ভারত
বিফলে কোহলির সেঞ্চুরি, ওয়ানডে সিরিজ হারল ভারত

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঢাবিতে ৫ দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা শুরু
ঢাবিতে ৫ দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা শুরু

৪ ঘণ্টা আগে | ক্যাম্পাস

নিরাপদ ও বৈষম্যহীন ক্যাম্পাসের দাবিতে ঢাবিতে ব্যতিক্রমী কর্মসূচি
নিরাপদ ও বৈষম্যহীন ক্যাম্পাসের দাবিতে ঢাবিতে ব্যতিক্রমী কর্মসূচি

৪ ঘণ্টা আগে | ক্যাম্পাস

এলপিজি আমদানির অনুমতি পেল বিপিসি
এলপিজি আমদানির অনুমতি পেল বিপিসি

৪ ঘণ্টা আগে | অর্থনীতি

রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া
রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

এনসিপি নির্বাচনে যাবে কি না পুনর্বিবেচনা করছে: আসিফ মাহমুদ
এনসিপি নির্বাচনে যাবে কি না পুনর্বিবেচনা করছে: আসিফ মাহমুদ

৪ ঘণ্টা আগে | জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের বৈঠক
প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের বৈঠক

৪ ঘণ্টা আগে | জাতীয়

ইসিতে শেষদিনে ২৩ আপিল মঞ্জুর
ইসিতে শেষদিনে ২৩ আপিল মঞ্জুর

৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ১১
মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ১১

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

যেভাবে 'গোপন কারাগার' থেকে লিবিয়ায় মুক্ত দুই শতাধিক অভিবাসী
যেভাবে 'গোপন কারাগার' থেকে লিবিয়ায় মুক্ত দুই শতাধিক অভিবাসী

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মোংলায় মাদকের আখড়ায় অভিযান, মাদকসহ আটক ৩
মোংলায় মাদকের আখড়ায় অভিযান, মাদকসহ আটক ৩

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

৩০ বছরের বন্দি জীবনের অবসান বৃদ্ধা রাহেলার
৩০ বছরের বন্দি জীবনের অবসান বৃদ্ধা রাহেলার

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

মুন্সীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ আটক ২
মুন্সীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ আটক ২

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

অপরাধ প্রতিরোধে দিঘীরপাড়ে আইনশৃঙ্খলা সভা
অপরাধ প্রতিরোধে দিঘীরপাড়ে আইনশৃঙ্খলা সভা

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

ঘরের খাবারেও হচ্ছে এসিডিটি, সমাধান কী?
ঘরের খাবারেও হচ্ছে এসিডিটি, সমাধান কী?

৬ ঘণ্টা আগে | জীবন ধারা

ট্রেনে টিকিটবিহীন যাত্রীদের থেকে সাড়ে ১৪ লাখ টাকা আদায়
ট্রেনে টিকিটবিহীন যাত্রীদের থেকে সাড়ে ১৪ লাখ টাকা আদায়

৬ ঘণ্টা আগে | জাতীয়

তারেক রহমানের সঙ্গে জাতীয় কবিতা পরিষদের মতবিনিময়
তারেক রহমানের সঙ্গে জাতীয় কবিতা পরিষদের মতবিনিময়

৬ ঘণ্টা আগে | রাজনীতি

সর্বাধিক পঠিত
জানুয়ারিতেই পে স্কেল কার্যকর, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত?
জানুয়ারিতেই পে স্কেল কার্যকর, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত?

১৫ ঘণ্টা আগে | জাতীয়

আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকায় জুতার মালা
আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকায় জুতার মালা

১৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

আইসিসিকে এবার নতুন এক প্রস্তাব দিল বাংলাদেশ
আইসিসিকে এবার নতুন এক প্রস্তাব দিল বাংলাদেশ

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যে কারণে ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে অনুরোধ করেন নেতানিয়াহু
যে কারণে ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে অনুরোধ করেন নেতানিয়াহু

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আয়ারল্যান্ডের ‘না’ : ভারতে বিশ্বকাপ না খেলার জন্য গ্রুপ বদলের প্রস্তাব
আয়ারল্যান্ডের ‘না’ : ভারতে বিশ্বকাপ না খেলার জন্য গ্রুপ বদলের প্রস্তাব

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিয়ে করলে ৫০ হাজার দিরহাম অনুদান, সন্তানের জন্মে দ্বিগুণ
বিয়ে করলে ৫০ হাজার দিরহাম অনুদান, সন্তানের জন্মে দ্বিগুণ

১৩ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ

১৯ ঘণ্টা আগে | জাতীয়

শীতে কাঁপুনি কমবে নাকি বাড়বে, জানাল আবহাওয়া অফিস
শীতে কাঁপুনি কমবে নাকি বাড়বে, জানাল আবহাওয়া অফিস

১৫ ঘণ্টা আগে | জাতীয়

সাড়ে ১২ ঘণ্টার বৈঠক: কী আলোচনা করল জামায়াত
সাড়ে ১২ ঘণ্টার বৈঠক: কী আলোচনা করল জামায়াত

১৭ ঘণ্টা আগে | রাজনীতি

৩২টি আসন নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা
৩২টি আসন নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা

১২ ঘণ্টা আগে | রাজনীতি

খালি পেটে খেজুর ভেজানো পানি পানের উপকারিতা জেনে নিন
খালি পেটে খেজুর ভেজানো পানি পানের উপকারিতা জেনে নিন

১৯ ঘণ্টা আগে | জীবন ধারা

বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ থেকে সরে আসতে পারে পাকিস্তানও
বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ থেকে সরে আসতে পারে পাকিস্তানও

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বৈশ্বিক ইন্টারনেট ছাড়ছে ইরান, নিজস্ব সার্চ ইঞ্জিন ও মেসেজিং অ্যাপ চালুর উদ্যোগ
বৈশ্বিক ইন্টারনেট ছাড়ছে ইরান, নিজস্ব সার্চ ইঞ্জিন ও মেসেজিং অ্যাপ চালুর উদ্যোগ

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে কারণে ইরানে জয়ের সহজ কোনও পথ নেই ট্রাম্পের: আল-জাজিরার বিশ্লেষণ
যে কারণে ইরানে জয়ের সহজ কোনও পথ নেই ট্রাম্পের: আল-জাজিরার বিশ্লেষণ

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিয়ে করলেই মিলবে ১৬ লাখ, সন্তান জন্ম দিলে দ্বিগুণ!
বিয়ে করলেই মিলবে ১৬ লাখ, সন্তান জন্ম দিলে দ্বিগুণ!

১১ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

কে এই ভেনেজুয়েলার ‘বিশ্বাসঘাতক’?
কে এই ভেনেজুয়েলার ‘বিশ্বাসঘাতক’?

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুক্তরাষ্ট্রকে তোয়াক্কা না করে প্রধান তেল-গ্যাসক্ষেত্র দখলে নিলো সিরীয় বাহিনী
যুক্তরাষ্ট্রকে তোয়াক্কা না করে প্রধান তেল-গ্যাসক্ষেত্র দখলে নিলো সিরীয় বাহিনী

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আমেরিকার বিদ্যুৎ খরচ করে ভারতকে সেবা, ট্রাম্পের উপদেষ্টার ক্ষোভ
আমেরিকার বিদ্যুৎ খরচ করে ভারতকে সেবা, ট্রাম্পের উপদেষ্টার ক্ষোভ

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আর্জেন্টাইন তারকাকে দলে ভেড়াতে চায় বার্সেলোনা
আর্জেন্টাইন তারকাকে দলে ভেড়াতে চায় বার্সেলোনা

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল
কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল

১০ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৮ জানুয়ারি)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৮ জানুয়ারি)

২০ ঘণ্টা আগে | জাতীয়

পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি: আইনজীবীকে ইসি মাছউদ
পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি: আইনজীবীকে ইসি মাছউদ

১৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় প্রার্থী হচ্ছেন
২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় প্রার্থী হচ্ছেন

১০ ঘণ্টা আগে | রাজনীতি

বিসিবির শোকজ নোটিশের জবাব দিয়েছেন নাজমুল
বিসিবির শোকজ নোটিশের জবাব দিয়েছেন নাজমুল

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত
৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত

১০ ঘণ্টা আগে | ক্যাম্পাস

রাশিয়া থেকে ফিরলেন চাকরিচ্যুত ৩৫ বাংলাদেশি
রাশিয়া থেকে ফিরলেন চাকরিচ্যুত ৩৫ বাংলাদেশি

৭ ঘণ্টা আগে | জাতীয়

ইউএনওকে ‘শাসানো’ সেই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
ইউএনওকে ‘শাসানো’ সেই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

১১ ঘণ্টা আগে | জাতীয়

আজকের বাজারে স্বর্ণের দাম
আজকের বাজারে স্বর্ণের দাম

১৯ ঘণ্টা আগে | অর্থনীতি

ভারতীয় ভিসা পেতে ‘পাকিস্তানি বংশোদ্ভূত’ ক্রিকেটারদের পাশে আইসিসি
ভারতীয় ভিসা পেতে ‘পাকিস্তানি বংশোদ্ভূত’ ক্রিকেটারদের পাশে আইসিসি

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে নাহিদ ইসলামকে শোকজ
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে নাহিদ ইসলামকে শোকজ

৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

প্রিন্ট সর্বাধিক
বৈধ প্রার্থী ২২৫৩ জন
বৈধ প্রার্থী ২২৫৩ জন

প্রথম পৃষ্ঠা

ইসলামী আন্দোলন না এলে আসন বাড়বে অন্যদের
ইসলামী আন্দোলন না এলে আসন বাড়বে অন্যদের

প্রথম পৃষ্ঠা

ভোটের মাঠে অস্তিত্ব সংকটে এনসিপি
ভোটের মাঠে অস্তিত্ব সংকটে এনসিপি

পেছনের পৃষ্ঠা

স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের জন্মদিন আজ
স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের জন্মদিন আজ

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

তিস্তা প্রকল্প দ্রুত সম্পন্ন করতে সম্মতি
তিস্তা প্রকল্প দ্রুত সম্পন্ন করতে সম্মতি

পেছনের পৃষ্ঠা

উপদেষ্টারা ছাড়ছেন লাল পাসপোর্ট
উপদেষ্টারা ছাড়ছেন লাল পাসপোর্ট

প্রথম পৃষ্ঠা

সুন্দরবনে আবারও বনদস্যুর হানা
সুন্দরবনে আবারও বনদস্যুর হানা

পেছনের পৃষ্ঠা

হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের যাত্রা শুরু
হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের যাত্রা শুরু

নগর জীবন

সাভারে সিরিয়াল কিলার!
সাভারে সিরিয়াল কিলার!

প্রথম পৃষ্ঠা

জুলাই যোদ্ধাদের জন্য আলাদা বিভাগ হবে
জুলাই যোদ্ধাদের জন্য আলাদা বিভাগ হবে

প্রথম পৃষ্ঠা

প্রধান উপদেষ্টার সঙ্গে আমিরের বৈঠক
প্রধান উপদেষ্টার সঙ্গে আমিরের বৈঠক

প্রথম পৃষ্ঠা

ভিন্ন লুকে কেয়া পায়েল
ভিন্ন লুকে কেয়া পায়েল

শোবিজ

কোনালের ‘ও জান’
কোনালের ‘ও জান’

শোবিজ

দৈন্যতা তো কিছুটা চলছেই
দৈন্যতা তো কিছুটা চলছেই

শোবিজ

তমার নতুন অধ্যায়
তমার নতুন অধ্যায়

শোবিজ

খুলনার বেশির ভাগ কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’
খুলনার বেশির ভাগ কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’

নগর জীবন

দেশের জন্য সবার আন্তরিকতা থাকতে হবে
দেশের জন্য সবার আন্তরিকতা থাকতে হবে

প্রথম পৃষ্ঠা

নির্বাচন উপলক্ষে নীরব চাঁদাবাজি
নির্বাচন উপলক্ষে নীরব চাঁদাবাজি

প্রথম পৃষ্ঠা

সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন
সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন

প্রথম পৃষ্ঠা

বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমান
বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমান

পেছনের পৃষ্ঠা

বিয়ে করলেই কর্মীরা পাবেন ১৬ লাখ, সন্তান নিলে দ্বিগুণ!
বিয়ে করলেই কর্মীরা পাবেন ১৬ লাখ, সন্তান নিলে দ্বিগুণ!

পূর্ব-পশ্চিম

সিনেমা হল কেন ছাড়লেন দর্শক
সিনেমা হল কেন ছাড়লেন দর্শক

শোবিজ

মার্চে আসছে পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ
মার্চে আসছে পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ

পেছনের পৃষ্ঠা

করুণ দশায় যমুনা-বাঙালি নদী
করুণ দশায় যমুনা-বাঙালি নদী

দেশগ্রাম

চট্টগ্রামে স্ত্রী খুনে স্বামী গ্রেপ্তার
চট্টগ্রামে স্ত্রী খুনে স্বামী গ্রেপ্তার

পেছনের পৃষ্ঠা

বাণী
বাণী

সম্পাদকীয়

অরক্ষিত সুন্দরবন
অরক্ষিত সুন্দরবন

সম্পাদকীয়

গণমাধ্যমের স্বাধীনতা
গণমাধ্যমের স্বাধীনতা

সম্পাদকীয়

লিখুন আপনিও
লিখুন আপনিও

রকমারি রম্য