শিরোনাম
প্রকাশ: ২৩:৫৮, শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

খালেদা জিয়ার চিকিৎসার নথি জব্দ ও সংশ্লিষ্টদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার দাবি

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
খালেদা জিয়ার চিকিৎসার নথি জব্দ ও সংশ্লিষ্টদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার দাবি

বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সমস্ত নথিপত্র আইনগতভাবে জব্দ করা এবং প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের অন্যতম সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিক। শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে নাগরিক শোকসভায় চিকিৎসক সমাজের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ডা. এফ এম সিদ্দিক তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় চরম অবহেলার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, বিগত ২৭ এপ্রিল ২০২১ তারিখে কোভিড-১৯ সংক্রান্ত জটিলতা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হবার পর আমরা, বর্তমান মেডিকেল বোর্ড, উনার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করি। আমাদের তত্ত্বাবধানে ভর্তির সাথে সাথে পরীক্ষা-নিরীক্ষা করে আমরা অত্যন্ত বিস্ময় ও উদ্বেগের সাথে দেখতে পাই যে, ম্যাডাম লিভার সিরোসিস রোগে আক্রান্ত। অথচ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসার ছাড়পত্রে উনাকে 'মেথোট্রেক্সেট' নামের একটি ট্যাবলেট আর্থ্রাইটিসের জন্য নিয়মিত খাবার নির্দেশ দেয়া আছে এবং উনাকে সেখানে ভর্তি থাকা অবস্থায়ও ওই ওষুধ খাওয়ানো হয়েছে। আমরা তাৎক্ষণিক এই ওষুধটি খাওয়ানো বন্ধ করি।

তিনি আরও বলেন, ম্যাডাম রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগে আক্রান্ত ছিলেন এবং রিউমাটলজিস্টদের পরামর্শে এই ওষুধটি খাচ্ছিলেন। এর পাশাপাশি উনার ফ্যাটি লিভার ডিজিজ ছিল। এখানে উল্লেখ করা প্রয়োজন যে, ম্যাডামের লিভারের অসুখ নির্ণয় করা খুবই সহজ একটি কাজ ছিল, এর জন্য বিশেষজ্ঞ হবার প্রয়োজন নেই। মেথোট্রেক্সেট খাওয়ালে নিয়মিত রক্তে লিভার ফাংশনের কয়েকটি উপাদান পরীক্ষা করে দেখতে হয় এবং অস্বাভাবিক হলে ওষুধ বন্ধ করে অন্তত পেটের একটি আল্ট্রাসনোগ্রাম করে লিভারের অবস্থা দেখতে হয়। অবিশ্বাস্য হলেও সত্য যে, ম্যাডামের লিভার ফাংশন টেস্ট খারাপ দেখার পরও সরকার নির্ধারিত চিকিৎসকরা একটা আল্ট্রাসনোগ্রাম পর্যন্ত করেননি এবং ওষুধটিও বন্ধ করেননি।

চিকিৎসকদের প্রতি অনাস্থার বিষয়ে তিনি বলেন, তৎকালীন চিকিৎসকদের ওপর আস্থার অভাবে ম্যাডাম সেখানে আল্ট্রাসনোগ্রাফি করতে রাজি হননি। তবে অবস্থার গুরুত্ব বিবেচনা করে তার আস্থাভাজন চিকিৎসক দিয়ে 'বেড সাইডে' সহজেই আল্ট্রাসাউন্ড করা যেতো। অন্তত ওই ওষুধটি বন্ধ করে দেয়া ছিল অবশ্য কর্তব্য।

অনেকেই বেগম খালেদা জিয়াকে 'স্লো পয়জন' করা হয়েছে কি না এমন প্রশ্ন করেন উল্লেখ করে ডা. এফ এম সিদ্দিক বলেন, আমার উত্তর হচ্ছে— মেথোট্রেক্সেট ছিল সেই ওষুধ যা উনার ফ্যাটি লিভার ডিজিজকে লিভার সিরোসিসের দিকে ত্বরান্বিত করেছে। এই প্রেক্ষাপটে এটি উনার লিভারের জন্য 'স্লো পয়জন' হিসেবে কাজ করেছে।

বেগম খালেদা জিয়ার চিকিৎসায় এই অবহেলাকে 'ইচ্ছাকৃত অবহেলা' বলে অভিহিত করেন তিনি। তার মতে, এটি একটি অমার্জনীয় অপরাধ এবং এটি উনাকে হত্যা করার সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। এ ছাড়াও উনার ডায়াবেটিস ও আর্থ্রাইটিসের চিকিৎসায় অবহেলার সুস্পষ্ট প্রমাণ মেডিকেল বোর্ডের কাছে আছে বলে তিনি জানান।

এই পরিস্থিতিতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির মাধ্যমে তিনটি বিষয়ে বিস্তারিত তদন্তের দাবি জানান ডা. এফ এম সিদ্দিক :
১. সরকার কর্তৃক গঠিত মেডিকেল বোর্ডের সদস্য কারা ছিলেন এবং কোন দক্ষতার ভিত্তিতে তারা ম্যাডামের চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন। দায়িত্ব পালনে ব্যর্থতার দায় তাদের ওপর বর্তায় কি না।
২. ভর্তিকালীন সময় কোন কোন চিকিৎসক উনার চিকিৎসার সাথে সম্পৃক্ত ছিলেন এবং চিকিৎসায় অবহেলার প্রমাণ পাওয়া যায় কি না।
৩. মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা চলাকালীন সময়ে ম্যাডাম আইনজীবীর মাধ্যমে তাঁর ব্যক্তিগত চিকিৎসকদের অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন, তখন কী কারণে সেটি হয়নি বা কারা বাধা দিয়েছিল।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি জোর দিয়ে বলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে ম্যাডামের চিকিৎসা সংক্রান্ত বিএসএমএমইউর সমস্ত ডকুমেন্ট আইনগতভাবে জব্দ করা এবং প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া প্রয়োজন। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে পরিবারের সাথে যোগাযোগ করে অবিলম্বে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে আশা করি। কারণ আমরা জানি- জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড।

শোকসভায় অধ্যাপক ডা. এফ এম সিদ্দিক আক্ষেপ করে বলেন, সারাজীবন গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের জন্য ত্যাগ স্বীকার করা এই মানুষটি যদি আর কিছুদিন বেঁচে থাকতেন, তবে তিনি নিজের চোখে দেখে যেতে পারতেন যে মানুষ আজ নির্ভয়ে তাঁর ভোটাধিকার প্রয়োগ করতে পারছে।

বিডি-প্রতিদিন/শআ

এই বিভাগের আরও খবর
নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ : ইসি
নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ : ইসি
এমন বিজয় দেখা হলো না আপসহীন নেত্রীর
এমন বিজয় দেখা হলো না আপসহীন নেত্রীর
তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের
তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের
১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল
১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল
৪ উপদেষ্টার একান্ত সচিবকে বদলি
৪ উপদেষ্টার একান্ত সচিবকে বদলি
জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম
জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম
১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল
১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল
সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা : মৎস্য উপদেষ্টা
সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা : মৎস্য উপদেষ্টা
ভোটের চিত্র পর্যবেক্ষণ করছেন প্রধান উপদেষ্টা
ভোটের চিত্র পর্যবেক্ষণ করছেন প্রধান উপদেষ্টা
সারাদেশে বাস সংকট, মালিক সমিতির দুঃখ প্রকাশ
সারাদেশে বাস সংকট, মালিক সমিতির দুঃখ প্রকাশ
দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনের পরিবেশ উৎসবমুখর: স্বরাষ্ট্র উপদেষ্টা
দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনের পরিবেশ উৎসবমুখর: স্বরাষ্ট্র উপদেষ্টা
এই দিনটার অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান
এই দিনটার অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান
সর্বশেষ খবর
নীলফামারীর চারটি আসনেই জামায়াত প্রার্থীরা বিজয়ী
নীলফামারীর চারটি আসনেই জামায়াত প্রার্থীরা বিজয়ী

এই মাত্র | ভোটের হাওয়া

যে কারণে তিনটি আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখলো ইসি
যে কারণে তিনটি আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখলো ইসি

২ মিনিট আগে | ভোটের হাওয়া

নওগাঁর ছয়টি আসনে বিজয়ী হলেন যারা
নওগাঁর ছয়টি আসনে বিজয়ী হলেন যারা

২৯ মিনিট আগে | ভোটের হাওয়া

বিকাশ-নগদ-রকেটে লেনদেন স্বাভাবিক
বিকাশ-নগদ-রকেটে লেনদেন স্বাভাবিক

৩৩ মিনিট আগে | অর্থনীতি

বিএনপির বিজয়ে চীনের অভিনন্দন
বিএনপির বিজয়ে চীনের অভিনন্দন

৪৪ মিনিট আগে | রাজনীতি

ফরিদপুর-১ আসনে প্রথমবারের মতো জামায়াতের বিজয়
ফরিদপুর-১ আসনে প্রথমবারের মতো জামায়াতের বিজয়

৪৮ মিনিট আগে | ভোটের হাওয়া

ঢাকা-১২ আসনে তিন সাইফুলের লড়াইয়ে জয়ী জামায়াতের প্রার্থী
ঢাকা-১২ আসনে তিন সাইফুলের লড়াইয়ে জয়ী জামায়াতের প্রার্থী

৪৮ মিনিট আগে | ভোটের হাওয়া

মার্চে পরমাণু সমঝোতা না হলে ‘ভয়ংকর কিছু’ ঘটতে পারে:  ট্রাম্প
মার্চে পরমাণু সমঝোতা না হলে ‘ভয়ংকর কিছু’ ঘটতে পারে:  ট্রাম্প

৫৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ক্যাম্পবেলটাউনে একুশে মেলা ও আন্তর্জাতিক বইমেলা নিয়ে সংবাদ সম্মেলন
ক্যাম্পবেলটাউনে একুশে মেলা ও আন্তর্জাতিক বইমেলা নিয়ে সংবাদ সম্মেলন

৫৮ মিনিট আগে | পরবাস

দিনাজপুরে ৫টিতে বিএনপি, একটিতে স্বতন্ত্র বিজয়ী
দিনাজপুরে ৫টিতে বিএনপি, একটিতে স্বতন্ত্র বিজয়ী

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নাহিদ-হাসনাতসহ যে ৬ আসনে জয়ী এনসিপি
নাহিদ-হাসনাতসহ যে ৬ আসনে জয়ী এনসিপি

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নারায়ণগঞ্জের ৫টি আসনে জয়ী হলেন যারা
নারায়ণগঞ্জের ৫টি আসনে জয়ী হলেন যারা

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ : ইসি
নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ : ইসি

১ ঘণ্টা আগে | জাতীয়

জনগণ তাদের কল্যাণের দায়িত্ব তারেক রহমানকে দিয়েছে: নজরুল ইসলাম
জনগণ তাদের কল্যাণের দায়িত্ব তারেক রহমানকে দিয়েছে: নজরুল ইসলাম

১ ঘণ্টা আগে | রাজনীতি

তারেক রহমানকে পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
তারেক রহমানকে পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

১ ঘণ্টা আগে | রাজনীতি

নোয়াখালীর ৫টি আসনে বিএনপি, একটিতে এনসিপি বিজয়ী
নোয়াখালীর ৫টি আসনে বিএনপি, একটিতে এনসিপি বিজয়ী

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ঝিনাইদহে একটিতে বিএনপি, ৩টিতে জামায়াতের জয়
ঝিনাইদহে একটিতে বিএনপি, ৩টিতে জামায়াতের জয়

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ঢাকা-৭ আসনে বিএনপির হামিদুর বিজয়ী
ঢাকা-৭ আসনে বিএনপির হামিদুর বিজয়ী

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন বিপুল ভোটে বিজয়ী
নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন বিপুল ভোটে বিজয়ী

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বিএনপির বিশাল বিজয়ে নিউইয়র্কে বিজয় র‌্যালি
বিএনপির বিশাল বিজয়ে নিউইয়র্কে বিজয় র‌্যালি

২ ঘণ্টা আগে | পরবাস

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

২ ঘণ্টা আগে | রাজনীতি

সিরাজগঞ্জে ৬টি আসনেই হ্যাঁ ভোট বিজয়ী
সিরাজগঞ্জে ৬টি আসনেই হ্যাঁ ভোট বিজয়ী

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

চাঁপাইনবাবগঞ্জে জামানত হারিয়েছেন ১০ প্রার্থী
চাঁপাইনবাবগঞ্জে জামানত হারিয়েছেন ১০ প্রার্থী

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সিরাজগঞ্জে বিএনপি ৫টি, জামায়াত ১টি আসনে জয়ী
সিরাজগঞ্জে বিএনপি ৫টি, জামায়াত ১টি আসনে জয়ী

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ব্রাহ্মণবাড়িয়ার ৫টিতে বিএনপি জোট, ১টিতে স্বতন্ত্র জয়ী
ব্রাহ্মণবাড়িয়ার ৫টিতে বিএনপি জোট, ১টিতে স্বতন্ত্র জয়ী

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান জব্দ করলো জাপান
বেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান জব্দ করলো জাপান

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গণপরিবহন চলাচল নিয়ে সবশেষ যা জানা গেল
গণপরিবহন চলাচল নিয়ে সবশেষ যা জানা গেল

৩ ঘণ্টা আগে | নগর জীবন

সুদানে নীলনদে নৌকাডুবিতে ২১ জনের প্রাণহানি
সুদানে নীলনদে নৌকাডুবিতে ২১ জনের প্রাণহানি

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মিনেসোটায় অভিবাসী দমনাভিযান শেষের ঘোষণা দিলেন টম হোম্যান
মিনেসোটায় অভিবাসী দমনাভিযান শেষের ঘোষণা দিলেন টম হোম্যান

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এমন বিজয় দেখা হলো না আপসহীন নেত্রীর
এমন বিজয় দেখা হলো না আপসহীন নেত্রীর

৩ ঘণ্টা আগে | জাতীয়

সর্বাধিক পঠিত
নিজের ফোনেই অ্যাপের মাধ্যমে জানতে পারবেন ভোটের ফলাফল
নিজের ফোনেই অ্যাপের মাধ্যমে জানতে পারবেন ভোটের ফলাফল

২০ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

১৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

তিনটি আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন
তিনটি আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

‘না’ ভোট জিতেছে যে চারটি আসনে
‘না’ ভোট জিতেছে যে চারটি আসনে

৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াত আমির
ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াত আমির

৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

৭ নারী প্রার্থীর বিশাল জয়
৭ নারী প্রার্থীর বিশাল জয়

৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

এক লাখের বেশি ভোটে হেরেছেন তাহেরী
এক লাখের বেশি ভোটে হেরেছেন তাহেরী

৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

দুই আসনে ফয়জুল করীমের পরাজয়
দুই আসনে ফয়জুল করীমের পরাজয়

৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ধানের শীষের প্রার্থী নাছির চৌধুরীকে শুভেচ্ছা শিশির মনিরের
ধানের শীষের প্রার্থী নাছির চৌধুরীকে শুভেচ্ছা শিশির মনিরের

১৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

হেরেই গেলেন দাঁড়িপাল্লা প্রতীকের আলোচিত প্রার্থী কৃষ্ণ নন্দী
হেরেই গেলেন দাঁড়িপাল্লা প্রতীকের আলোচিত প্রার্থী কৃষ্ণ নন্দী

৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

গোপালগঞ্জে বিএনপির তিনে তিন
গোপালগঞ্জে বিএনপির তিনে তিন

৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

২ হাজার ভোটের ব্যবধানে জিতলেন নাহিদ ইসলাম
২ হাজার ভোটের ব্যবধানে জিতলেন নাহিদ ইসলাম

৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ঝিনাইদহ-১ আসনে বিপুল ভোটে বিএনপির আসাদুজ্জামান প্রাথমিকভাবে নির্বাচিত
ঝিনাইদহ-১ আসনে বিপুল ভোটে বিএনপির আসাদুজ্জামান প্রাথমিকভাবে নির্বাচিত

১৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

যশোরের ৬ আসনে শেষ হয়েছে ভোট, চলছে গণনা
যশোরের ৬ আসনে শেষ হয়েছে ভোট, চলছে গণনা

১৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ফলাফল টেম্পারিংয়ের অভিযোগ মামুনুল হকের
ফলাফল টেম্পারিংয়ের অভিযোগ মামুনুল হকের

১০ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ জয়ী
ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ জয়ী

১৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

পিরোজপুর-১ আসনে মাসুদ সাঈদী বিজয়ী
পিরোজপুর-১ আসনে মাসুদ সাঈদী বিজয়ী

১৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

গাজীপুরের তিনটি আসনের ফলাফল ঘোষণা
গাজীপুরের তিনটি আসনের ফলাফল ঘোষণা

৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

১০ উইকেটের ঐতিহাসিক জয় পেল ইতালি
১০ উইকেটের ঐতিহাসিক জয় পেল ইতালি

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সিলেট বিভাগে বিএনপির ভূমিধস জয়, জামায়াত ০, খেলাফত মজলিস ১ আসনে বিজয়ী
সিলেট বিভাগে বিএনপির ভূমিধস জয়, জামায়াত ০, খেলাফত মজলিস ১ আসনে বিজয়ী

৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসিমের ভোট বর্জন
হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসিমের ভোট বর্জন

১৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমান জয়ী
কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমান জয়ী

১৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

পিরোজপুরে দুইটিতে ধানের শীষ, একটিতে দাঁড়িপাল্লার জয়
পিরোজপুরে দুইটিতে ধানের শীষ, একটিতে দাঁড়িপাল্লার জয়

৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

কুমিল্লার ৮টিতে বিএনপি, দু’টিতে জামায়াত জোট বিজয়ী
কুমিল্লার ৮টিতে বিএনপি, দু’টিতে জামায়াত জোট বিজয়ী

৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সিলেট-৫ আসনে খেলাফতের আবুল হাসান বেসরকারিভাবে বিজয়ী
সিলেট-৫ আসনে খেলাফতের আবুল হাসান বেসরকারিভাবে বিজয়ী

১৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

পোস্টাল ব্যালটের চমকে জামায়াত প্রার্থী রফিকুল ইসলামের জয়
পোস্টাল ব্যালটের চমকে জামায়াত প্রার্থী রফিকুল ইসলামের জয়

১০ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

পাবনায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
পাবনায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

১৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ভূমিধস বিজয়ের পথে জোনায়েদ সাকী
ভূমিধস বিজয়ের পথে জোনায়েদ সাকী

১৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ইরানে অতর্কিত হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র?
ইরানে অতর্কিত হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র?

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রুমিন ফারহানা বেসরকারিভাবে বিজয়ী
রুমিন ফারহানা বেসরকারিভাবে বিজয়ী

১২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

প্রিন্ট সর্বাধিক
গণভোটে জয়ী ‘হ্যাঁ’
গণভোটে জয়ী ‘হ্যাঁ’

প্রথম পৃষ্ঠা

ভূমিধস বিজয়ে বিএনপির ইতিহাস
ভূমিধস বিজয়ে বিএনপির ইতিহাস

প্রথম পৃষ্ঠা

কমবেশি সব দল নিয়ে দেশ চালাতে চাই
কমবেশি সব দল নিয়ে দেশ চালাতে চাই

প্রথম পৃষ্ঠা

নিজের ভোট পাননি তাহেরী
নিজের ভোট পাননি তাহেরী

দেশগ্রাম

মুন্সিগঞ্জে পালকিতে চড়ে ভোট কেন্দ্রে ১০৩ বছরের বৃদ্ধা
মুন্সিগঞ্জে পালকিতে চড়ে ভোট কেন্দ্রে ১০৩ বছরের বৃদ্ধা

পেছনের পৃষ্ঠা

প্রথম ভোট দিলেন তারা
প্রথম ভোট দিলেন তারা

পেছনের পৃষ্ঠা

অলিগলি ও রাজপথে রাজত্ব অটোরিকশার
অলিগলি ও রাজপথে রাজত্ব অটোরিকশার

পেছনের পৃষ্ঠা

কেন্দ্রে কেন্দ্রে দলীয় কর্মী এজেন্টদের সহাবস্থান
কেন্দ্রে কেন্দ্রে দলীয় কর্মী এজেন্টদের সহাবস্থান

পেছনের পৃষ্ঠা

ইতিহাসের সুষ্ঠু নির্বাচন
ইতিহাসের সুষ্ঠু নির্বাচন

প্রথম পৃষ্ঠা

সবাইকে নিয়ে কাজ করব
সবাইকে নিয়ে কাজ করব

প্রথম পৃষ্ঠা

অনেক আসনেই হাড্ডাহাড্ডি
অনেক আসনেই হাড্ডাহাড্ডি

প্রথম পৃষ্ঠা

গ্রহণযোগ্য নির্বাচনে বিএনপির বিজয়
গ্রহণযোগ্য নির্বাচনে বিএনপির বিজয়

প্রথম পৃষ্ঠা

দেড় বছর অপেক্ষায় ছিলাম এই দিনটার
দেড় বছর অপেক্ষায় ছিলাম এই দিনটার

প্রথম পৃষ্ঠা

গণতন্ত্রের রক্ষাকবচ সর্বজনীন ভোটাধিকার
গণতন্ত্রের রক্ষাকবচ সর্বজনীন ভোটাধিকার

সম্পাদকীয়

ভিন্ন আমেজে রাজধানীর ভোট
ভিন্ন আমেজে রাজধানীর ভোট

পেছনের পৃষ্ঠা

নারীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো
নারীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

পেছনের পৃষ্ঠা

ক্ষমতার অক্টোপাস : আমজনতার নাভিশ্বাস
ক্ষমতার অক্টোপাস : আমজনতার নাভিশ্বাস

সম্পাদকীয়

দুঃস্বপ্নের অবসান নতুন স্বপ্নের শুরু
দুঃস্বপ্নের অবসান নতুন স্বপ্নের শুরু

প্রথম পৃষ্ঠা

জুলাই অভ্যুত্থানের হটস্পটে উচ্ছ্বাস-অভিযোগের ভোট
জুলাই অভ্যুত্থানের হটস্পটে উচ্ছ্বাস-অভিযোগের ভোট

পেছনের পৃষ্ঠা

উত্তরসূরি হিসেবে কন্যাকে প্রস্তুত করছেন কিম
উত্তরসূরি হিসেবে কন্যাকে প্রস্তুত করছেন কিম

পূর্ব-পশ্চিম

বিয়ের সাজে ভোট কেন্দ্রে
বিয়ের সাজে ভোট কেন্দ্রে

দেশগ্রাম

জলকাচ
জলকাচ

সাহিত্য

মুসলিম বিশ্বের জন্য বিশেষ পরিকল্পনা এরদোগানের
মুসলিম বিশ্বের জন্য বিশেষ পরিকল্পনা এরদোগানের

পূর্ব-পশ্চিম

জীবন বদলে দেওয়া প্রাচীন দর্শন
জীবন বদলে দেওয়া প্রাচীন দর্শন

সম্পাদকীয়

পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসে সেই নার্সের মৃত্যু
পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসে সেই নার্সের মৃত্যু

পূর্ব-পশ্চিম

ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, প্রিসাইডিং কর্মকর্তা ক্লোজড
ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, প্রিসাইডিং কর্মকর্তা ক্লোজড

দেশগ্রাম

ঐতিহ্যের সোনার কাঠি হারিয়ে না ফেলি
ঐতিহ্যের সোনার কাঠি হারিয়ে না ফেলি

সাহিত্য

যুদ্ধ বাধাতে আলোচনা ভেস্তে দিতে চায় ইসরায়েল
যুদ্ধ বাধাতে আলোচনা ভেস্তে দিতে চায় ইসরায়েল

পূর্ব-পশ্চিম

একগুচ্ছ কবিতা
একগুচ্ছ কবিতা

সাহিত্য

লাঠি ভর করে আসা ৮০ বছরের মোরশেদ ভোট দিয়ে উচ্ছ্বসিত
লাঠি ভর করে আসা ৮০ বছরের মোরশেদ ভোট দিয়ে উচ্ছ্বসিত

পেছনের পৃষ্ঠা