আগামী রবিবার (২৫ জানুয়ারি) বাংলাদেশে কর্মরত বিদেশি সব মিশনের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, রবিবার সকাল সাড়ে ১০টায় হোটেল ওয়েস্টিনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে। এতে নির্বাচনের সার্বিক বিষয় তুলে ধরা হবে।
বিডি প্রতিদিন/কেএইচটি