ভারতের সঙ্গে চলমান যেসব বড় প্রকল্প নিয়ে সমস্যা তৈরি হয়েছে সেগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
রবিবার সচিবলয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বৈঠক ফলপ্রসূ হয়েছে জানিয়ে প্রণয় ভার্মা বলেন, বৈঠকে বাংলাদেশের আর্থিক খাতের অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে ব্যবসা সহজীকরণ, কর সংস্কার এবং অর্থনৈতিক কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে আরও বেশি মানুষকে অন্তর্ভুক্ত করার বিষয়ে মতবিনিময় হয়েছে।
অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার কথাও জানান তিনি।
এদিকে, প্রায় ৮ দিন পর সচিবালয়ে দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। রবিবার সচিবালয়ে নিজ দাপ্তরিক কাজে যোগ দেন তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে নিজ নির্বাচনী এলাকায় সফরে গিয়ে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকায় ফিরে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তিনি। গত কয়েকদিন ধরে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ