শিরোনাম
প্রকাশ: ১০:৩৭, মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ আপডেট: ১১:৩৫, মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছেই, বাংলাদেশের সামনে কী ঝুঁকি?

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছেই, বাংলাদেশের সামনে কী ঝুঁকি?

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম লাগামহীনভাবে বাড়ছে। এশিয়ার বাজারে কেনাবেচা শুরু হওয়ার পর সোমবার (৯ মার্চ) দিনেই দাম বাড়ল ১৩ শতাংশ, তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। গত এক সপ্তাহে দাম বেড়েছে ৩৮ শতাংশ। যুদ্ধ দীর্ঘায়িত হলে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলারে পৌঁছার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

বিপিসি ও জ্বালানি বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বর্তমানে যে দুটি জাহাজে ডিজেল এসেছে, সেটি বর্তমান বিশ্ববাজার দর হিসেবে প্রতি লিটার ডিজেলে খরচ পড়ছে প্রায় ১৪২ টাকা, কিন্তু বর্তমানে দেশে বিপিসি বিক্রি করছে প্রতি লিটার ১০০ টাকায়। দেশে প্রতি মাসে ১৫ জাহাজ তেল প্রয়োজন হয়। এখন যদি বিশ্ববাজারে তেলের দাম না কমে, তাহলে সেই হিসাবে মাসে বাড়তি খরচ পড়বে প্রায় দেড় হাজার কোটি টাকা। ফলে দেশে দাম সমন্বয় না হলে পুরোটাই সরকারকে ভর্তুকির মাধ্যমে পূরণ করতে হবে বলেও জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালাচ্ছে এবং ইরান পাল্টা জবাব দিচ্ছে। এর ফলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে এই বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের একাধিক তেল ডিপোসহ বিভিন্ন লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে। অন্যদিকে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর তেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে, যা বিশ্বের ভোক্তা ও ব্যবসায়ীদের জন্য জ্বালানি মূল্য বৃদ্ধির হুমকি সৃষ্টি করেছে।

এই ধাক্কার সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের মতো তেল আমদানি নির্ভর দেশগুলোর অর্থনীতিতে। জ্বালানি আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনের খরচ বাড়ছে, যার ফলে সরকারের ভর্তুকির অঙ্কও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতা দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম আরো বাড়তে পারে। এতে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকির চাপ বেড়ে যাওয়ার পাশাপাশি শিল্পোৎপাদন, বিদ্যুৎ সরবরাহ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে নতুন সংকট তৈরি হতে পারে।

বিদ্যুৎ বিভাগের একটি সূত্র জানায়, এরই মধ্যে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) কাছে দেশি-বিদেশি কম্পানির পাওনা ৪৬ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে, যা আর্থিক সংকট আরো গভীর করছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুসারে ভর্তুকি কমানোর চাপে সরকার দ্বিধায় পড়েছে, যা বিদ্যুৎ ও জ্বালানি খাতকে নীতিগত ও কাঠামোগত চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। এই সংকটের মূলে রয়েছে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনের নিরাপত্তা উদ্বেগ। প্রতিদিন বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এই পথ দিয়ে যায়। যুদ্ধের কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের দামে চরম অস্থিরতা বিরাজ করছে, যা এশিয়ার দেশগুলোর অভ্যন্তরীণ বাজারে সরাসরি প্রভাব ফেলছে।

বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছাড়াল :  যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ তীব্রতর হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ২০২২ সালের পর প্রথমবারের মতো ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন আরো ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দামে চরম অস্থিরতা দেখা দিয়েছে। বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল দাঁড়ায় ১০২.৯৮ ডলারে। এর পাশাপাশি ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১৩.৪৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৫.১৬ ডলারে পৌঁছেছে।

বাংলাদেশের জন্য উদ্বেগজনক : বিশ্লেষকদের মতে, যদি হরমুজ প্রণালি মার্চের শেষ পর্যন্ত বন্ধ থাকে, তাহলে তেলের দাম ১৫০ ডলারেরও বেশি উঠতে পারে, যা রেকর্ড স্তরের কাছাকাছি। এই সংকট দীর্ঘায়িত হলে ১৯৭০-এর দশকের মতো জ্বালানি শকের পুনরাবৃত্তি ঘটতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতি, পরিবহন খরচ বৃদ্ধি এবং উৎপাদন হ্রাস ঘটাবে। বাংলাদেশের মতো তেল আমদানি নির্ভর দেশের জন্য এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। দেশে বছরে ছয় থেকে সাত মিলিয়ন টন জ্বালানি তেল আমদানি হয়, যার বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে আসে। তেলের দাম ব্যারেলপ্রতি ১০ ডলার বাড়লে আমদানি ব্যয় অনেক বেড়ে যায়। আর তা যদি ১৫০ ডলারে উঠে যায়, তাহলে আমদানি ব্যয় কয়েক বিলিয়ন ডলার বাড়তে পারে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ সৃষ্টি করবে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) লোকসানের মুখে পড়তে পারে, যদি না দাম সমন্বয় করা হয়। এই সংকটে বিদ্যুৎ খাতেও চাপ বাড়বে, কারণ অনেক বিদ্যুৎকেন্দ্র ফার্নেস অয়েল নির্ভর। উৎপাদন খরচ বাড়লে ভর্তুকি বাড়াতে হবে বা বিদ্যুতের দাম বাড়াতে হবে। আইএমএফের শর্ত অনুসারে ভর্তুকি কমানোর চাপে সরকারের সামনে কঠিন সিদ্ধান্ত।

দেশে দেশে বাড়ছে জ্বালানি তেলের দাম :  ভিয়েতনাম এরই মধ্যে ডিজেল ও পেট্রলের দাম ২১ শতাংশ বাড়িয়েছে, যখন চীন, জাপান, ভারত ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলো আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। পাকিস্তানে পেট্রোলের দাম লিটারপ্রতি ২০ শতাংশ বেড়ে ৩২০ রুপিতে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে পেট্রলের দাম ১০ শতাংশ বেড়েছে, ইউরোপে মূল্যস্ফীতির আশঙ্কা বাড়ছে এবং অস্ট্রেলিয়ায় লিটারপ্রতি দুই অস্ট্রেলিয়ান ডলার ছাড়িয়েছে। এশিয়ার বড় তেল আমদানিকারক দেশগুলো বিকল্প উৎস খুঁজছে এবং মজুদ বাড়ানোর চেষ্টা করছে।

সাত অর্থবছরে এলএনজিতে ভর্তুকি ৩৭ হাজার কোটি টাকা : ধারাবাহিকভাবে কমছে দেশীয় গ্যাসের উৎপাদন। গ্যাসের চাহিদা পূরণে বাড়ানো হয়েছে উচ্চমূল্যে আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ। দেশে গ্যাসের বাড়তি চাহিদা পূরণে ২০১৮ সাল থেকে এলএনজি আমদানি করা হচ্ছে। ২০১৮-১৯ থেকে ২০২৪-২৫ অর্থবছর, অর্থাৎ সাত অর্থবছরে এলএনজি আমদানিতে ব্যয় হয়েছে দুই লাখ পাঁচ হাজার ২৫৪ কোটি টাকা। এই সময়ে এলএনজিতে ভর্তুকি দেওয়া হয়েছে ৩৬ হাজার ৭৬৫ কোটি ২৭ লাখ টাকা। পেট্রোবাংলা সূত্রে এসব তথ্য জানা গেছে।

চাপে সরকার : অতীতে তেলের দামের ধাক্কা বাংলাদেশ কয়েকবার অনুভব করেছে। ২০০৮ সালে বিশ্ববাজারে দাম ১৪৭ ডলারে পৌঁছে, তখন বিপিসিকে বড় ভর্তুকি নিয়ে জ্বালানি বিক্রি করতে হয়। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত দাম ১০০ ডলারের ওপরে থাকায় সরকার কয়েক দফা দাম বাড়াতে বাধ্য হয়। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের পর দাম বেড়ে গেলে জ্বালানির মূল্য উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়। এই অভিজ্ঞতায় দেখা যায়, বিশ্ববাজারে বড় ধাক্কা এলে দেশের জ্বালানি মূল্য দীর্ঘকাল স্থির রাখা সম্ভব হয় না। সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন, দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক থাকলেও যুদ্ধ পরিস্থিতির অনিশ্চয়তায় অতিরিক্ত চাহিদার কারণে সাময়িক চাপ তৈরি হয়েছে। যুদ্ধ পরিস্থিতির অনিশ্চয়তা বিবেচনায় সরকার তেল ব্যবহারে রেশনিং ব্যবস্থা চালু রেখেছে। যদি আন্তর্জাতিক বাজারে দাম বাড়ে কিন্তু দেশে বাড়ানো না হয়, তাহলে বিপিসিকে লোকসানে জ্বালানি বিক্রি করতে হবে। এর ফলে ঘাটতি দ্রুত বাড়বে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে বড় ঋণ নিতে হবে এবং সরকারকে ভর্তুকি বাড়াতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, বিপিসি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হওয়ায় তারা সংকটে পড়লে সরকার সহায়তা দেবে। কিন্তু দীর্ঘকাল লোকসানে পড়ে গেলে ঋণের বোঝা বাড়বে, যা আর্থিক খাতে চাপ তৈরি করবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, ‘যুদ্ধ পরিস্থিতি অনিশ্চিত থাকায় জ্বালানি তেলের রেশনিং ব্যবস্থা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত চালু থাকবে।’ আপাতত বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানান মন্ত্রী। বিপিসির চেয়ারম্যান প্রকৌশলী রেজানুর রহমান জানিয়েছেন, ‘জ্বালানি তেল আমদানির চুক্তিগুলো সাধারণত ছয় মাস মেয়াদি হয় এবং আগামী জুন পর্যন্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে। চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া থেকে তেল আসবে, যে রুটে ইরান সংকটের সরাসরি প্রভাব পড়ার কথা নয়। দেশে সব ধরনের জ্বালানির মজুদ রয়েছে। ফলে জ্বালানি তেল সরবরাহে তাৎক্ষণিক বিঘ্নের আশঙ্কা কম।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের কাছে বিপিডিবি ৭৬ হাজার কোটি টাকা ভর্তুকি চেয়েছে, কিন্তু বাজেটে মিলেছে মাত্র ৩৬ হাজার কোটি। আয়-ব্যয়ের বিস্তর ফারাক, ট্যারিফ ঘাটতি এবং আইএমএফের বৈঠক সামনে রেখে খাতটি শুধু আর্থিক সংকটে নয়, নীতিগত চ্যালেঞ্জের মুখে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘বিদ্যুৎকেন্দ্র আছে, জ্বালানি নেই; বিপুল বকেয়ার মধ্যে এসে পড়েছি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে একটা বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। বসিয়ে রেখে বিদ্যুৎকেন্দ্রের ভাড়া দিতে হচ্ছে। সংকট থেকে উত্তরণের জন্য সমাধানের পথ খোঁজা হচ্ছে, পরিকল্পনা নেওয়া হচ্ছে।’

যুদ্ধ দীর্ঘ হলে অর্থনীতির ঝুঁকি :  বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে, যা আমদানি বিল কয়েক বিলিয়ন ডলার বাড়িয়ে দেবে। বিদ্যুৎ খাতে ভর্তুকি ৭৬ হাজার কোটি টাকা ছাড়াতে পারে, যা বাজেট ঘাটতি বাড়াবে। মূল্যস্ফীতি ১০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে, পরিবহন খরচ বেড়ে কৃষি ও শিল্প উৎপাদন প্রভাবিত হবে। আইএমএফের শর্ত লঙ্ঘিত হলে ঋণ কর্মসূচি বিপন্ন হতে পারে। সরকারকে দাম সমন্বয় করতে হবে, যা জনসাধারণের ওপর চাপ ফেলবে। বিশ্লেষকরা বলছেন, বিকল্প পথে স্বল্প মেয়াদে সমাধান কঠিন। এ জন্য জ্বালানি মজুদ বাড়ানো এবং নবায়নযোগ্য উৎস বিনিয়োগ জরুরি।

এ বিষয়ে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম বলেন, ‘সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে বাংলাদেশের জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠতে পারে। প্রতিদিন প্রায় ৯০০ মিলিয়ন ঘনফুট এলএনজি কমে গেলে শিল্প ও বিদ্যুৎকেন্দ্রগুলোতে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। তবে সাশ্রয়ী ব্যবস্থাপনা, বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ এবং চাহিদা ব্যবস্থাপনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে সরকার। বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানি বাড়ানো দরকার, কিন্তু তা স্বল্পমেয়াদি সমাধান নয়।’ জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন বলেন, ‘যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হলে এলএনজি সরবরাহে বিঘ্ন হতে পারে। তবে দুই সপ্তাহের মধ্যে সংঘাত বন্ধ না হলে সব ধরনের জ্বালানি সরবরাহে বড় সংকট হবে। পাশাপাশি ব্যয়ও বাড়বে।’

আতঙ্ক চেপেছে জনমনে : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরবরাহে বিঘ্ন ঘটার আতঙ্ক চেপেছে জনমনে। যদিও ইতোমধ্যে এ সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম দ্রুত বাড়তে শুরু করেছে। সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা বেড়েছে। এর ফলে গতকাল এশিয়ার শেয়ারবাজারে গত ছয় বছরের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন দেখা গেছে। অন্যদিকে তেলের বাজারে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে।

চলতি সপ্তাহে তেলের দাম প্রায় ২০ শতাংশ বেড়েছে। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড ফিউচার ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৭৩ ডলারে লেনদেন হয়েছে, যা গত সপ্তাহের তুলনায় প্রায় ১৭ শতাংশ বেশি। একই সময়ে মার্কিন ক্রুড তেলের দাম ১৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৮০ ডলারে পৌঁছেছে। জ্বালানি তেলের দাম বাড়ায় বিশ্বজুড়ে পুনরায় মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার কমানোর পরিবর্তে তা আরো বাড়িয়ে দিতে পারে বলে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা।

ডলার শক্তিশালী হওয়ায় এবং জ্বালানি সংকট তৈরি হওয়ায় ইউরো ও ব্রিটিশ পাউন্ডের মানও ১ থেকে ১ দশমিক ৮ শতাংশ পর্যন্ত কমেছে।জ্বালানি বাজার পূর্বাভাস। এদিকে তেলের সংকট বা দাম বাড়তে পারে- এ শঙ্কায় পাম্পে ভিড় করছেন  যানবাহন মালিক ও চালকরা। শঙ্কা থেকে বাড়তি জ্বালানি নিতে গতকাল রাজধানীর বিভিন্ন পাম্পে ভিড় দেখা গেছে। সরকারের তরফে বলা হচ্ছে এই মূহূর্তে জ্বালানির সংকট নেই। তবে পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সরবরাহ সাশ্রয়ে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

তেলের পাম্পগুলোতে দীর্ঘ লাইন : এদিকে যুদ্ধ পরিস্থিতির জেরে ইতোমধ্যে তেলের পাম্পগুলোতে দীর্ঘ লাইন পড়ছে গত কয়েকদিন থেকে। সবাই প্রয়োজনীয় জ্বালানি ক্রয় করে রাখছেন। যদিও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে বিদ্যুৎ-জ্বালানিতে কৃচ্ছ্রতা সাধনে নিজে পদক্ষেপ এবং সবার জন্য নির্দেশনা দিয়েছেন। এছাড়া মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সম্ভাব্য জ্বালানি সংকট এড়াতে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার। ইতোমধ্যে খোলাবাজার থেকে বেশি দামে তরলিকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)-এর দুটি কার্গো কেনা হয়েছে। ব্যবসায়ীরাও তুলনামূলক বেশি দামে তরলিকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি করছেন।

জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে মন্ত্রিসভা ও জ্বালানি মন্ত্রণালয় থেকে একাধিক নির্দেশনাও দেয়া হয়েছে। আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি আমদানিতে সংকটের দিক বিবেচনায় জ্বালানি পণ্যে রেশনিং করার পরিকল্পনাও নেয়া হয়েছে। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কথা বিবেচনায় অনেকেই আবার বিশেষ করে ভোক্তাপর্যায়ে বেশি বেশি জ্বালানি তেল কিনে রাখছেন। তেলের দাম বাড়তে পারে এমন আতঙ্কেও দেশের বিভিন্ন স্থানে পেট্রোলপাম্পগুলোতে ভিড় দেখা গেছে। কেউ আবার বিক্রির পরিমাণও কমিয়ে দিয়েছেন। ফলে একটা কৃত্রিম সংকটের সম্ভাবনা তৈরি হয়েছে।

কৃত্রিম সংকট তৈরি ঠেকাতে নজরদারি জোরদার : বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হক বলেন, স্বাভাবিক সময়ের তুলনায় তেলের বিক্রি অনেক বেড়েছে। তিনি বলেন, অযথা মানুষ উত্তেজনা ছড়িয়ে বাড়তি তেল কিনে সংকট তৈরি করছে। এভাবে তেল কিনে নিয়ে গেলে যার জন্য তেল কেনা জরুরি ছিল সে তেল পাবে না। প্রত্যেকটি পাম্পে একটা নির্দিষ্ট পরিমাণ তেল সরবরাহ করা হয়। এখন হুট করে যদি সবাই বাড়তি তেল কিনতে থাকে তাহলে তেল সংকট হওয়া স্বাভাবিক। যদিও বিপিসি চেয়ারম্যান প্রকৌশলী রেজানুর রহমান পর্যাপ্ত মজুত আছে এমনটি জানিয়েছেন। জনগণকে আতঙ্কিত না হতে অনুরোধ করেছেন।

তিনি বলেন, শুধু চলতি মাস নয়। আগামী জুন পর্যন্ত তেল সরবরাহ নিশ্চিত রয়েছে। পরিশোধিত তেল যেসব উৎস থেকে আসবে, ইরান যুদ্ধের কোনো প্রভাব নেই ওইসব অঞ্চলে। চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া থেকে আসবে জ্বালানি। বর্তমানে ডিজেল ১৪ দিন, অকটেন ২৮ দিন, পেট্রোল ১৫ দিন, ফার্নেস ৯৩ দিন ও জেড ফুয়েল ৫৫ দিনের মজুত রয়েছে। নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে ২রা মার্চ পর্যন্ত ৭টি জাহাজের এলসিও সম্পন্ন হয়েছে।

এদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্র জানায়, জ্বালানি পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোনো অবস্থা তৈরি হয়নি। দেশে জ্বালানি তেলের মজুত এখনও পর্যাপ্ত রয়েছে। তবে যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় সরবরাহ সাময়িকভাবে প্রায় ১০ শতাংশ কমানো হয়েছে। অনেকে আশঙ্কা থেকে অতিরিক্ত ডিজেল কিনে মজুত করছেন। এতে বাজারে একটা ভীতি তৈরি হয়েছে। পেট্রল স্টেশনগুলোতে নির্দিষ্ট পরিমাণ তেল মজুত রাখার সুযোগ রয়েছে। কৃত্রিম সংকট তৈরি ঠেকাতে নজরদারিও জোরদার করা হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, গত চার দিনে দেশে প্রায় ৯৮ হাজার টন ডিজেল বিক্রি হয়েছে। যেখানে গত বছরের একই সময়ে বিক্রি হয়েছিল প্রায় ৫৫ হাজার টন। বর্তমানে দেশে ডিজেলের মজুত রয়েছে প্রায় দুই লাখের কাছাকাছি। পেট্রল ও অকটেনের মজুত নিয়ে তেমন উদ্বেগ নেই। কারণ এসব জ্বালানি দেশেও উৎপাদিত হয় এমনটি বলা হচ্ছে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর
ডিএনসিসির ৫৯৯ কেন্দ্রে দেওয়া হচ্ছে হাম-রুবেলার টিকা
ডিএনসিসির ৫৯৯ কেন্দ্রে দেওয়া হচ্ছে হাম-রুবেলার টিকা
সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে অস্ট্রেলিয়ান প্রতিনিধিদলের সফর, বিনিয়োগ নিয়ে আশাবাদ
সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে অস্ট্রেলিয়ান প্রতিনিধিদলের সফর, বিনিয়োগ নিয়ে আশাবাদ
ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আইএলও কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ
ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আইএলও কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ
সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশে ‘প্রধানমন্ত্রীর দরবার’ অনুষ্ঠিত
সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশে ‘প্রধানমন্ত্রীর দরবার’ অনুষ্ঠিত
হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন
হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন
সশস্ত্র বাহিনী স্বাধীন রাষ্ট্রের শক্তি, মর্যাদার প্রতীক: প্রধানমন্ত্রী
সশস্ত্র বাহিনী স্বাধীন রাষ্ট্রের শক্তি, মর্যাদার প্রতীক: প্রধানমন্ত্রী
শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি
শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি
এবার হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ ১৪ মে
এবার হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ ১৪ মে
দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রী সেলসিয়াস বাড়তে পারে
দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রী সেলসিয়াস বাড়তে পারে
বিদেশি বিনিয়োগে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তানভীর গনি
বিদেশি বিনিয়োগে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তানভীর গনি
প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতালে অনেকটা সুস্থ আছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: একান্ত সচিব
হাসপাতালে অনেকটা সুস্থ আছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: একান্ত সচিব
সর্বশেষ খবর
রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা
রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা

এই মাত্র | নগর জীবন

গোয়ালন্দের উজানচর ভূমি অফিস ভাঙচুর
গোয়ালন্দের উজানচর ভূমি অফিস ভাঙচুর

৫ সেকেন্ড আগে | দেশগ্রাম

ব্যাংক রেজোল্যুশন বিল পাস, পুরোনো শেয়ারধারীদের ফেরার সুযোগ
ব্যাংক রেজোল্যুশন বিল পাস, পুরোনো শেয়ারধারীদের ফেরার সুযোগ

৫৪ সেকেন্ড আগে | অর্থনীতি

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১

২ মিনিট আগে | নগর জীবন

দেশে ফিরলেন মুস্তাফিজ-রিশাদরা, শরিফুল-নাহিদের অপেক্ষা
দেশে ফিরলেন মুস্তাফিজ-রিশাদরা, শরিফুল-নাহিদের অপেক্ষা

৩ মিনিট আগে | মাঠে ময়দানে

রাতে নিখোঁজ, সকালে পদ্মা নদীতে মিলল রিকশাচালকের মরদেহ
রাতে নিখোঁজ, সকালে পদ্মা নদীতে মিলল রিকশাচালকের মরদেহ

১১ মিনিট আগে | দেশগ্রাম

বিশ্বকাপে আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড প্রস্তুত
বিশ্বকাপে আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড প্রস্তুত

১৪ মিনিট আগে | মাঠে ময়দানে

এসএসসি পরীক্ষার হল পরিদর্শনে এমপিরা যেতে পারবেন না: শিক্ষামন্ত্রী
এসএসসি পরীক্ষার হল পরিদর্শনে এমপিরা যেতে পারবেন না: শিক্ষামন্ত্রী

১৭ মিনিট আগে | মন্ত্রীকথন

ডিএসইতে লেনদেন বেড়ে ৮০০ কোটি টাকা ছাড়াল
ডিএসইতে লেনদেন বেড়ে ৮০০ কোটি টাকা ছাড়াল

১৮ মিনিট আগে | অর্থনীতি

স্পষ্ট করেই বলছি, লটারি মেধা নির্ধারণ করে না : শিক্ষামন্ত্রী
স্পষ্ট করেই বলছি, লটারি মেধা নির্ধারণ করে না : শিক্ষামন্ত্রী

২০ মিনিট আগে | মন্ত্রীকথন

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত জাহানারা বেগমের পাশে বসুন্ধরা শুভসংঘ
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত জাহানারা বেগমের পাশে বসুন্ধরা শুভসংঘ

২১ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

ডিএনসিসির ৫৯৯ কেন্দ্রে দেওয়া হচ্ছে হাম-রুবেলার টিকা
ডিএনসিসির ৫৯৯ কেন্দ্রে দেওয়া হচ্ছে হাম-রুবেলার টিকা

২৫ মিনিট আগে | জাতীয়

একাত্তর-ইয়ুথ-অভ্যুত্থান আমাদের ব্র্যান্ড: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
একাত্তর-ইয়ুথ-অভ্যুত্থান আমাদের ব্র্যান্ড: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৩০ মিনিট আগে | মন্ত্রীকথন

চরফ্যাশনে প্রজনন স্বাস্থ্যের বিষয়ে বসুন্ধরা শুভসংঘের কর্মশালা
চরফ্যাশনে প্রজনন স্বাস্থ্যের বিষয়ে বসুন্ধরা শুভসংঘের কর্মশালা

৩১ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

দিনাজপুর টেক্সটাইল মিল শিগগিরই চালু হবে : প্রতিমন্ত্রী শরিফুল আলম
দিনাজপুর টেক্সটাইল মিল শিগগিরই চালু হবে : প্রতিমন্ত্রী শরিফুল আলম

৩২ মিনিট আগে | মন্ত্রীকথন

হিন্দু সম্প্রদায়ের স্বার্থসংশ্লিষ্ট সমস্ত বিষয়ে সংসদে কথা বলব: এসএম জিলানী
হিন্দু সম্প্রদায়ের স্বার্থসংশ্লিষ্ট সমস্ত বিষয়ে সংসদে কথা বলব: এসএম জিলানী

৪২ মিনিট আগে | দেশগ্রাম

সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে অস্ট্রেলিয়ান প্রতিনিধিদলের সফর, বিনিয়োগ নিয়ে আশাবাদ
সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে অস্ট্রেলিয়ান প্রতিনিধিদলের সফর, বিনিয়োগ নিয়ে আশাবাদ

৫৭ মিনিট আগে | জাতীয়

কাশিয়ানীতে ৩০ লাখ টাকার মাদকসহ কারবারি গ্রেফতার
কাশিয়ানীতে ৩০ লাখ টাকার মাদকসহ কারবারি গ্রেফতার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আইএলও কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ
ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আইএলও কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

১ ঘণ্টা আগে | জাতীয়

শান্তি আলোচনা যখন ব্যর্থ হচ্ছিল, ট্রাম্প তখন কুস্তি খেলা দেখছিলেন
শান্তি আলোচনা যখন ব্যর্থ হচ্ছিল, ট্রাম্প তখন কুস্তি খেলা দেখছিলেন

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৩ শতাংশ
ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৩ শতাংশ

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

বগুড়ায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন
বগুড়ায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি ‘ডাকাত মাইস্যা’ গ্রেফতার
কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি ‘ডাকাত মাইস্যা’ গ্রেফতার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশে ‘প্রধানমন্ত্রীর দরবার’ অনুষ্ঠিত
সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশে ‘প্রধানমন্ত্রীর দরবার’ অনুষ্ঠিত

১ ঘণ্টা আগে | জাতীয়

বরগুনায় ৮ বিঘার তরমুজ ক্ষেত নষ্ট, থানায় অভিযোগ
বরগুনায় ৮ বিঘার তরমুজ ক্ষেত নষ্ট, থানায় অভিযোগ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন
হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

১ ঘণ্টা আগে | জাতীয়

সিলেটে একদিনে আরও ৩৬ শিশু হাসপাতালে ভর্তি
সিলেটে একদিনে আরও ৩৬ শিশু হাসপাতালে ভর্তি

১ ঘণ্টা আগে | চায়ের দেশ

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ জনের পরিবার পেল ৪৬ লাখ টাকা
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ জনের পরিবার পেল ৪৬ লাখ টাকা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

দায়িত্ব গ্রহণের ২৮ দিন পর যা জানালেন কুমিল্লা সিটি প্রশাসক
দায়িত্ব গ্রহণের ২৮ দিন পর যা জানালেন কুমিল্লা সিটি প্রশাসক

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

যুক্তরাষ্ট্র-ইরান শান্তির পথে ‘সবচেয়ে বড় বাধা’ ইসরায়েল
যুক্তরাষ্ট্র-ইরান শান্তির পথে ‘সবচেয়ে বড় বাধা’ ইসরায়েল

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সর্বাধিক পঠিত
ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র
ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

২১ ঘণ্টার আলোচনায়ও ইরানের সঙ্গে সমঝোতা হয়নি: ভ্যান্স
২১ ঘণ্টার আলোচনায়ও ইরানের সঙ্গে সমঝোতা হয়নি: ভ্যান্স

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই পাকিস্তানে ইরানের তিন কার্গো বিমানের রহস্যময় অবতরণ
যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই পাকিস্তানে ইরানের তিন কার্গো বিমানের রহস্যময় অবতরণ

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানে আসলে কী করতে চায় ইসরায়েল, খোলাসা করলেন নেতানিয়াহু
ইরানে আসলে কী করতে চায় ইসরায়েল, খোলাসা করলেন নেতানিয়াহু

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

অস্তিত্ব টেকাতে যুদ্ধবিরতি ‘ভিক্ষা’ করছে ইরানের শাসকগোষ্ঠী, টেলিভিশন ভাষণে নেতানিয়াহু
অস্তিত্ব টেকাতে যুদ্ধবিরতি ‘ভিক্ষা’ করছে ইরানের শাসকগোষ্ঠী, টেলিভিশন ভাষণে নেতানিয়াহু

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোন কোন বিষয় প্রাধান্য পেয়েছে জানাল ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোন কোন বিষয় প্রাধান্য পেয়েছে জানাল ইরান

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কেমন আছেন মোজতবা খামেনি, জানা গেল সর্বশেষ শারীরিক অবস্থা
কেমন আছেন মোজতবা খামেনি, জানা গেল সর্বশেষ শারীরিক অবস্থা

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা, এ পর্যন্ত কি কি হলো?
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা, এ পর্যন্ত কি কি হলো?

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানকে অস্ত্র দিলে চীনের জন্য ‘বড় সমস্যা’ তৈরি হবে, ট্রাম্পের হুঁশিয়ারি
ইরানকে অস্ত্র দিলে চীনের জন্য ‘বড় সমস্যা’ তৈরি হবে, ট্রাম্পের হুঁশিয়ারি

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান চুক্তি করুক বা না করুক ‌‘জয় আমাদেরই’: ট্রাম্প
ইরান চুক্তি করুক বা না করুক ‌‘জয় আমাদেরই’: ট্রাম্প

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভাঙল আলোচনা: যুদ্ধ নাকি শান্তি, ট্রাম্পের সামনে ৩ পথের ভয়ংকর হিসাব
ভাঙল আলোচনা: যুদ্ধ নাকি শান্তি, ট্রাম্পের সামনে ৩ পথের ভয়ংকর হিসাব

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের সঙ্গে চুক্তি ছাড়াই পাকিস্তান ছাড়লেন ভ্যান্স
ইরানের সঙ্গে চুক্তি ছাড়াই পাকিস্তান ছাড়লেন ভ্যান্স

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শরীরে এইচআইভি জীবাণু পুশ
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শরীরে এইচআইভি জীবাণু পুশ

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রধানমন্ত্রী, যুবদল ও কালের কণ্ঠকে কৃতজ্ঞতা ডা. কামরুলের
প্রধানমন্ত্রী, যুবদল ও কালের কণ্ঠকে কৃতজ্ঞতা ডা. কামরুলের

৫ ঘণ্টা আগে | জাতীয়

পাকিস্তানে শুরু যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনা, ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বললেন ট্রাম্প
পাকিস্তানে শুরু যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনা, ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বললেন ট্রাম্প

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানে হামলার জন্য বুশ-ওবামা-বাইডেনকেও চাপ দিয়েছিলো ইসরায়েল, ফাঁদে পড়লেন শুধু 'ট্রাম্প'
ইরানে হামলার জন্য বুশ-ওবামা-বাইডেনকেও চাপ দিয়েছিলো ইসরায়েল, ফাঁদে পড়লেন শুধু 'ট্রাম্প'

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সৌদি আরবে যুদ্ধ বিমান পাঠাল পাকিস্তান
সৌদি আরবে যুদ্ধ বিমান পাঠাল পাকিস্তান

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের কাছে এখনও হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন
ইরানের কাছে এখনও হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আলোচনা চালিয়ে যাবে ইরান ও যুক্তরাষ্ট্র, জানাল তেহরান
আলোচনা চালিয়ে যাবে ইরান ও যুক্তরাষ্ট্র, জানাল তেহরান

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধবিমান দিয়ে জেডি ভ্যান্সের বিমান পাহারা দিয়ে নেওয়ার দৃশ্য প্রকাশ
যুদ্ধবিমান দিয়ে জেডি ভ্যান্সের বিমান পাহারা দিয়ে নেওয়ার দৃশ্য প্রকাশ

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজ দিয়ে সামরিক জাহাজ চলাচল নয়, সতর্ক করল ইরান
হরমুজ দিয়ে সামরিক জাহাজ চলাচল নয়, সতর্ক করল ইরান

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আবারও ইরানের পরমাণু অস্ত্র নিয়ে অদ্ভূত দাবি করলেন নেতানিয়াহু
আবারও ইরানের পরমাণু অস্ত্র নিয়ে অদ্ভূত দাবি করলেন নেতানিয়াহু

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‌‘চরম মতভেদ’
হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‌‘চরম মতভেদ’

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কুকুরের বিষ্ঠা পরিষ্কার করতে বলায় বৃদ্ধাকে মারধর, অভিযুক্ত তরুণীকে খুঁজছে পুলিশ
কুকুরের বিষ্ঠা পরিষ্কার করতে বলায় বৃদ্ধাকে মারধর, অভিযুক্ত তরুণীকে খুঁজছে পুলিশ

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তান ছাড়ল ইরানের প্রতিনিধিদল
পাকিস্তান ছাড়ল ইরানের প্রতিনিধিদল

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দ্বিতীয় দিনে গড়াল যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা বৈঠক, উভয়পক্ষই ‘নমনীয়’
দ্বিতীয় দিনে গড়াল যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা বৈঠক, উভয়পক্ষই ‘নমনীয়’

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে
চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধবিরতি পরবর্তী পরিস্থিতি নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজের ফোনালাপ
যুদ্ধবিরতি পরবর্তী পরিস্থিতি নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজের ফোনালাপ

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুক্তরাষ্ট্র-ইরান শান্তির পথে ‘সবচেয়ে বড় বাধা’ ইসরায়েল
যুক্তরাষ্ট্র-ইরান শান্তির পথে ‘সবচেয়ে বড় বাধা’ ইসরায়েল

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সংগীতশিল্পী দিলরুবা খান
সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সংগীতশিল্পী দিলরুবা খান

১৬ ঘণ্টা আগে | রাজনীতি

প্রিন্ট সর্বাধিক
ওরা ১১ জন এক-এগারোর মূল ষড়যন্ত্রকারী
ওরা ১১ জন এক-এগারোর মূল ষড়যন্ত্রকারী

প্রথম পৃষ্ঠা

চোখের পানিতে ভাসছে আনন্দ হাউজিং
চোখের পানিতে ভাসছে আনন্দ হাউজিং

প্রথম পৃষ্ঠা

আস্তানায় জনতার হামলা কথিত পীর নিহত
আস্তানায় জনতার হামলা কথিত পীর নিহত

প্রথম পৃষ্ঠা

মাদক সাম্রাজ্যে ১৬২০ গডফাদার
মাদক সাম্রাজ্যে ১৬২০ গডফাদার

প্রথম পৃষ্ঠা

চাপে পড়েছেন দোকানিরা
চাপে পড়েছেন দোকানিরা

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

সপরিবার নাটক দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সপরিবার নাটক দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথম পৃষ্ঠা

তেলের জন্য পাম্পে এখনো চাপ, কমছে না ভোগান্তি
তেলের জন্য পাম্পে এখনো চাপ, কমছে না ভোগান্তি

পেছনের পৃষ্ঠা

রূপগঞ্জে মাটিখেকো সিন্ডিকেটের তান্ডব
রূপগঞ্জে মাটিখেকো সিন্ডিকেটের তান্ডব

পেছনের পৃষ্ঠা

ফুল বিজুতে শুরু বর্ষবরণ
ফুল বিজুতে শুরু বর্ষবরণ

পেছনের পৃষ্ঠা

যুবদল নেতা পরিচয়ে চাঁদা দাবি চিকিৎসকের কাছে
যুবদল নেতা পরিচয়ে চাঁদা দাবি চিকিৎসকের কাছে

প্রথম পৃষ্ঠা

জাপানে বৈশাখী মেলায় আঁখি ও রুমি
জাপানে বৈশাখী মেলায় আঁখি ও রুমি

শোবিজ

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে সার্কাস
কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে সার্কাস

শোবিজ

চ্যাম্পিয়নের পথে এগোচ্ছে বসুন্ধরা কিংস
চ্যাম্পিয়নের পথে এগোচ্ছে বসুন্ধরা কিংস

মাঠে ময়দানে

বিশ্ব তাকিয়ে ইসলামাবাদে
বিশ্ব তাকিয়ে ইসলামাবাদে

প্রথম পৃষ্ঠা

ক্যানসার : বিবর্তনের গল্প
ক্যানসার : বিবর্তনের গল্প

সম্পাদকীয়

তিন মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৩৬
তিন মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৩৬

পেছনের পৃষ্ঠা

সমাজ সংস্কারে ইসলামি শিক্ষার অবদান
সমাজ সংস্কারে ইসলামি শিক্ষার অবদান

সম্পাদকীয়

দলে নেই নতুন মুখ
দলে নেই নতুন মুখ

মাঠে ময়দানে

হেমন্তের জীবনের সেরা পুরস্কার নারকেল নাড়ু
হেমন্তের জীবনের সেরা পুরস্কার নারকেল নাড়ু

শোবিজ

নিউজিল্যান্ড সিরিজের টিকিট অনলাইনে
নিউজিল্যান্ড সিরিজের টিকিট অনলাইনে

মাঠে ময়দানে

স্মৃতিকাতর পূর্ণিমা
স্মৃতিকাতর পূর্ণিমা

শোবিজ

চোটে ইমনের পিএসএল শেষ
চোটে ইমনের পিএসএল শেষ

মাঠে ময়দানে

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ত্রাণমন্ত্রী
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ত্রাণমন্ত্রী

প্রথম পৃষ্ঠা

চাঁদের আঙিনা ঘুরে পৃথিবীতে ফিরলেন চার নভোচারী
চাঁদের আঙিনা ঘুরে পৃথিবীতে ফিরলেন চার নভোচারী

প্রথম পৃষ্ঠা

ইসরায়েলের ফাঁদে পড়লেন শুধু ট্রাম্প : জন কেরি
ইসরায়েলের ফাঁদে পড়লেন শুধু ট্রাম্প : জন কেরি

পূর্ব-পশ্চিম

ড্রয়ে রিয়ালের শিরোপা পুনরুদ্ধার স্বপ্ন ফিকে
ড্রয়ে রিয়ালের শিরোপা পুনরুদ্ধার স্বপ্ন ফিকে

মাঠে ময়দানে

তেল আছে শুধু সংসদে দেশে নেই
তেল আছে শুধু সংসদে দেশে নেই

প্রথম পৃষ্ঠা

বাংলাদেশ কেন ‘আদর্শ রাষ্ট্র’ হতে পারছে না
বাংলাদেশ কেন ‘আদর্শ রাষ্ট্র’ হতে পারছে না

সম্পাদকীয়

ইরানের কাছে এখনো হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত
ইরানের কাছে এখনো হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত

পূর্ব-পশ্চিম