ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চুক্তির সময় এখনও আসেনি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘ইরান একটি চুক্তি করতে চায়। কিন্তু আমি এখনই তা করতে চাই না, কারণ চুক্তির শর্তগুলো এখনো যথেষ্ট ভালো নয়।’ তিনি আরও বলেন, যেকোনো চুক্তি হতে হবে ‘অত্যন্ত জোরালো’।
চুক্তির শর্তাবলির বিস্তারিত জানতে চাইলে প্রেসিডেন্ট তা জানাতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ‘আমি এই মুহূর্তে আপনাকে তা বলতে চাই না।’
সাক্ষাৎকারে ট্রাম্প জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম নিয়ে উদ্বেগ উড়িয়ে দেন। এছাড়া হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে তিনি অন্যান্য দেশের সঙ্গে কাজ করে যাচ্ছেন বলেও পুনরায় উল্লেখ করেন।
বিডি প্রতিদিন/নাজিম