শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মোহাম্মদ ফতেহ আলীর মেয়ে সাবিনা ইয়াছমিন বিথীকে আটক করেছে র্যাব। সোমবার কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে থেকে তাকে আটক করে র্যাব।
র্যাব-১১ কুমিল্লা সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার আটকের পর বিথীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে সুব্রত বাইনকে ৫ ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র বলছে, অপরাধ চক্রের আর্থিক লেনদেন, নেটওয়ার্ক ও পলাতক সহযোগীদের সহায়তার বিষয়ে বিথীর সম্পৃক্ততা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।