গত ১৪ জানুয়ারি বাংলাদেশ প্রতিদিনে ‘উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড’ শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন এন এম আব্দুল্লাহ উজ্জল (ভিপি উজ্জল) ও সৌখিন হাওলাদার। পৃথক প্রতিবাদলিপিতে তারা উল্লেখ করেছেন- প্রকাশিত সংবাদে তাদের নাম জড়ানো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। প্রতিবাদলিপিতে তারা বলেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনে মাঠে থেকে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তারা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।