খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক অবনতি হয়েছে। মাদক কারবার, চাঁদাবাজি, আধিপত্য দ্বন্দ্ব মাথা চাড়া দিয়েছে। অস্ত্রের মহড়া, হামলা-পাল্টা হামলায় খুনের ঘটনা নিত্যসঙ্গী। এ অবস্থায় স্বতঃস্ফূর্ত আনন্দমুখর সংসদ নির্বাচনে চ্যালেঞ্জ তৈরি করছে। সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে। প্রচারণাকালে প্রার্থীদের চলতে হয় পুলিশ প্রহরায়। পুলিশ ও সিভিল প্রশাসন কেউ এর দায় এড়াতে পারে না। খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে নাগরিক সংগঠন ‘নিরাপদ খুলনা চাই’ এর ব্যানারে মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। গতকাল নগরীর পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরদার বাদশা। প্রধান অতিথি ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার। মানববন্ধনে বক্তারা বলেন, গত ১১ মাসে খুলনায় ৫০টির বেশি হত্যাকাণ্ড ঘটেছে। আদালত চত্বরে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। পরিস্থিতি ধারাবাহিক অবনতি হলেও প্রশাসন নির্বিকার। রাজনৈতিক দলগুলোর ভূমিকাও হতাশাজনক। সংসদ নির্বাচনের প্রার্থীরা এ ক্ষেত্রে প্রশাসনের ঘাড়ে দোষ চাপিয়ে নির্বাচনি কর্মকাণ্ড ও চটকদার নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। কিন্তু প্রকৃতপক্ষে আইনশৃঙ্খলার উন্নতি হয়নি। অবৈধ অস্ত্র উদ্ধার বা চিহ্নিত সন্ত্রাসীরাও গ্রেপ্তার হয়নি। যার নেতিবাচক প্রভাব ভোটের মাঠে পড়তে পারে। এ অবস্থায় বক্তারা প্রশাসনকে সর্বোচ্চ পেশাদারি ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা এবং রাজনৈতিক দল, সচেতন মহলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। মানবাধিকার কর্মী এস এম দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তৃতা করেন মিজানুর রহমান বাবু, মো. আবদুর রহমান, সরদার মো. আবু তাহের ও এস এম চন্দন।
শিরোনাম
- যাচাই শেষে আটক কৃষকদল নেতা মুক্ত
- বৈঠকে বসছেন ট্রাম্প-নেতানিয়াহু
- ভোট ঘিরে টাকা ছড়াচ্ছে জামায়াত: সিইসির কাছে অভিযোগ বিএনপির
- সিদ্ধিরগঞ্জে কেন্দ্রের ভেতরে জামায়াত নেতার অবস্থান নিয়ে উত্তেজনা
- আমেরিকার কাছে ভারতকে বিক্রি করে দিয়েছেন মোদি: রাহুল গান্ধী
- আটক ঠাকুরগাঁও জামায়াতের আমির রমেকের সিসিইউতে ভর্তি
- ইউক্রেনকে ১০৭ বিলিয়ন ডলার ঋণের অনুমোদন দিল ইউরোপীয় সংসদ
- পুলিশের ২ ডিআইজি ও ২ এসপিকে বদলি
- ৫ কোটি টাকা নিয়ে আমার বক্তব্যকে ‘মিসকোট’ করা হয়েছে : ইসি সচিব
- তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী
- অপপ্রচারে কান না দিয়ে নির্ভয়ে ভোট দেওয়ার অনুরোধ ইসির
- যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ২ কোটি ৯৪ লাখ টাকার টোল আদায়
- ভোট গণনায় অনিয়ম, চাপের মুখে থাইল্যান্ডের নির্বাচন কমিশন
- টানা ব্যর্থতায় চাকরি হারালেন টটেনহ্যামের কোচ
- গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা
- প্রথমবার মাঠে গড়াচ্ছে নারীদের বিপিএল
- ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির
- ‘শঙ্কামুক্ত ও উৎসবমুখর নির্বাচনের লক্ষ্য অর্জনে অন্তর্বর্তী সরকার দৃঢ়প্রতিজ্ঞ’
- ভারতীয় ক্রিকেটারদের ব্যাটে ‘রাবারের স্তর’, শ্রীলঙ্কান ব্যাটারের অভিযোগ
- সিরাজগঞ্জে ‘ভোট কিনতে’ গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালালো জামায়াত নেতা
স্বতঃস্ফূর্ত সংসদ নির্বাচনে চ্যালেঞ্জ মাদক চাঁদাবাজি আধিপত্য দ্বন্দ্ব
১১ মাসে খুলনায় ৫০ খুন, বাড়ছে উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক, খুলনা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর