রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিতির হার ছিল ৯০.১৬ শতাংশ। গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, এ ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা এবং ৩টা থেকে ৪টা পর্যন্ত দুই শিফটে অনুষ্ঠিত হয়। প্রথম শিফটের ৫৭ হাজার ৭৫৯ পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৬৫৭ এবং দ্বিতীয় শিফটের ৫৭ হাজার ৭৫৬ পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৭৩ জন উপস্থিত ছিলেন। শতকরা হিসাবে উপস্থিতির হার ৯০.১৬ শতাংশ। উল্লেখ্য, ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।