টেলিভিশন চ্যানেল জিটিভির জ্যেষ্ঠ বার্তাকক্ষ সম্পাদক ফরিদুর রহমানের বাবা মাওলানা এ এস এম রুহুল আমিন (৯১) শনিবার লক্ষ্মীপুরের সোনাপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছিলেন বিসিকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও নিবেদিতপ্রাণ সমাজসেবী। তিনি দুই ছেলে, চার মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর আরেক ছেলে মাহমুদুর রহমান মঞ্জু সংবাদ সারাবেলার লক্ষ্মীপুর প্রতিনিধি। বাদ মাগরিব জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্তানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি