সাংবাদিক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ শহরে তাঁর নিজবাড়িতে মরহুমের রুহের মাগফিরাত কামনায় কোরআন খতমসহ দোয়া এবং শহরের বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। পীর হাবিবুর রহমান সর্বশেষ দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ছিলেন।
২০২২ সালের এ দিনে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর নিয়মিত কলাম দেশব্যাপী পাঠকের কাছে জনপ্রিয় ছিল। রাজনৈতিক কলামের পাশাপাশি তাঁর লেখা অনেকগুলো বই এবং উপন্যাস রয়েছে যা পাঠকের কাছে সমান জনপ্রিয় এবং তথ্যবহুল।