বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রোবটিক্স সোসাইটির আয়োজনে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সহযোগিতায় ও নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কো¤পানি লিমিটেডের পৃষ্ঠপোষকতায় গতকাল থেকে দুই দিনব্যাপী রোবো কার্নিভাল শুরু হয়েছে।
এ আয়োজনের উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। এতে বিশেষ অতিথি ছিলেন জ্বালানি ও খনিজ স¤পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাসিব চৌধুরী, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. এ বি এম হারুন অর রশিদ ও মেকানিকাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জহুরুল হক। কার্নিভালে একাধিক প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা ও প্রদর্শনী রয়েছে। এর মধ্যে অন্যতম আয়োজন হিসেবে রয়েছে রোবো রেসলিং ও রোবো অলি¤িপয়াড। বিজ্ঞপ্তি।