দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থি বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদপদবি থেকে বহিষ্কার করা হয়েছে। গত রাতে গণমাধ্যমে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী ছিলেন চারবারের সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী। রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেও ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করায় নির্বাচন কমিশন তা বাতিল করে। পরে আদালতে আপিল করলেও প্রার্থিতা ফিরে পাননি তিনি। সম্প্রতি তাঁর বেফাঁস বক্তব্যসংবলিত একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়াসহ আরও কিছু কারণে তাঁকে শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।