রাজধানীর উত্তরার সাপ্পোরো ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতালের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মহিউদ্দিন আহমেদের মা জাহানারা বেগম আর নেই। রবিবার রাতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাপ্পোরো পরিবারের পক্ষ থেকে গভীর শোক জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।