খ্যাতনামা ইসলামিক বক্তা মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই। গতকাল সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তাঁর প্রথম জানাজা বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয়। হাবিবুর রহমান যুক্তিবাদী ধর্মপ্রাণ মুসলমানদের কাছে পরিচিত মুখ। তিনি ১৯৪৭ সালে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বারুদী গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি নেছারিয়া আলিম মাদ্রাসা থেকে ১৯৬৩ সালে দাখিল ও ১৯৬৫ সালে আলিম পাস করেন। ১৯৬৭ সালে ফাজিল পাস করেন নারায়ণগঞ্জ কামিল মাদরাসা থেকে। পরে মাদ্রাসা সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা থেকে প্রথম বিভাগে কামিল পাস করেন।