বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শাখা সভাপতি মহিউদ্দিন খানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২০২৬ সেশনের জন্য এই কমিটি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অফিস সম্পাদক হয়েছেন আসিফ ইমাম, প্রচার ও মিডিয়া সম্পাদক মিফতাহুল হোসাইন আল মারুফ, বায়তুল মাল সম্পাদক নুরুল ইসলাম সাব্বির, মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মুসলিমুর রহমান, ক্রীড়া সম্পাদক ইকবাল হায়দার, ছাত্র অধিকার সম্পাদক আহসান হাবিব ইমরোজ। এ ছাড়া আইটি সম্পাদক হাসানুল বান্না, আন্তর্জাতিক সম্পাদক আনাস বিন মুনির, দাওয়াহ সম্পাদক আশিকুর রহমান সাকিব এবং স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আশিক বিল্লাহ, বিজ্ঞান সম্পাদক রবিউল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক হোসনে ইয়াসিন আরাফাত এবং আইন ও মানবাধিকার সম্পাদক হয়েছেন জাকারিয়া। কমিটিতে সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক হয়েছেন নাঈম হোসেন, প্রকাশনা সম্পাদক তাওকির হাসান এবং গবেষণা সম্পাদক রাফিদ হাসান সাফওয়ান এবং ছাত্রকল্যাণ সম্পাদক মনোনীত হয়েছেন মাহবুব আলম মিরাজ।
এর আগে ৫ জানুয়ারি শিবিরের ঢাবি শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন ডাকসুর এজিএস ও লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র মুহা. মহিউদ্দিন এবং সেক্রেটারি মনোনীত হন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের একই সেশনের শিক্ষার্থী আশিকুর রহমান। নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন মু. সাজ্জাদ হোসাইন খাঁন।