জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সংশোধনের ১ লাখ ৩০ হাজার আবেদন নির্বাচন কমিশনে পেন্ডিং অবস্থায় আছে। গতকাল নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পরবর্তী সময়ে আবেদন পেন্ডিং হয়ে পড়ে। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেন, এখন পর্যন্ত ১২ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করা হয়েছে।
সংসদ নির্বাচনের কারণে সংশোধন কার্যক্রম স্থগিত করার আগ পর্যন্ত পেন্ডিং আবেদন ছিল ৮০ হাজারের মতো। এ কয়েক মাসে বৃদ্ধি পেয়ে ১ লাখ ৩০ হাজার হয়েছে। অতি দ্রুত এসব আবেদন নিষ্পত্তি করা হবে।