২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রতিদিনে ‘চাঁদাবাজিতে সক্রিয় ১৮ গ্রুপ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন রাজধানীর মোহাম্মদপুরের ৩১ নম্বর ওয়ার্ডের মিজানুর রহমান ইসহাক এবং সাজেদুল হক রনি। তারা জানিয়েছেন, তাদের জড়িয়ে যে সংবাদ পরিবেশন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যমূলক। তাদের সুনাম নষ্ট করার জন্য একটি বিশেষ মহল এ মিথ্যা তথ্য প্রচার করেছে।
প্রতিবেদকের বক্তব্য : ওই সংবাদে কোনো মনগড়া তথ্য প্রচার করা হয়নি। পুলিশের প্রস্তুত করা চাঁদাবাজদের একটি তালিকায় তাদের নাম পাওয়া যায়। কে কোন এলাকা থেকে কত টাকা চাঁদা তোলেন সেই তালিকাটি প্রতিবেদকের কাছে রয়েছে।