রাজধানীর খিলক্ষেত খাঁ পাড়া এলাকায় বৈদ্যুতিক কাজ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্টে তিনজন মারা গেছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও দুজন। গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। রাতে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলিম জানান, খিলক্ষেত খাঁ পাড়ার একটি মন্দিরের পাশে মাটির নিচ থেকে ক্রেন দিয়ে বৈদ্যুতিক তার তোলার সময় পাশে থাকা অপর একটি বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে স্পর্শ হলে পাঁচজন গুরুতর আহত হন।
পরে তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা গেছে, হতাহতরা সবাই বৈদ্যুতিক কাজে নিয়োজিত ছিলেন।