জাতীয় প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এ এস এম হাবিবুল্লাহ (৯১) আর নেই। গতকাল ভোর সাড়ে ৫টায় তিনি ময়মনসিংহ শহরের সানকিপাড়া আব্দুল্লাহ ভিলা নামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি এক ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এ এস এম হাবিবুল্লাহ ১৯৩৫ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক প্রধান বার্তা সম্পাদক, ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধি ছিলেন। গতকাল বাদ এশা ময়মনসিংহ সানকিপাড়া প্রাইমারি স্কুলসংলগ্ন মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর ইন্তেকালে জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।