ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী দলের আমির ড. আবদুল্লাহ আল নাসের। তিনি বলেন, দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সাম্প্রতিক উপনির্বাচনগুলো তা আবারও প্রমাণ করেছে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের চলমান গণসংযোগের অংশ হিসেবে গতকাল রাজধানীর মতিঝিল ও দিলকুশায় লিফলেট বিতরণকালে তিনি এ দাবি জানান। ড. আবদুল্লাহ আল নাসের বলেন, বগুড়া ও শেরপুরের উপনির্বাচনে ব্যাপক ভোট কারচুপি, জাল ভোট প্রদান এবং বিরোধীদলীয় এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা মাওলানা আবদুল খালেক, মুফতি এমদাদুল্লাহ আনসারী, মাওলানা হাবিবুল ইসলাম, মাওলানা ইসলাম উদ্দীন, মাওলানা শরীফুল ইসলাম, মো. আশরাফ উদ্দিন মোড়ল প্রমুখ।